বাংলা সংবাদ ডেস্ক
২৭ মে ২০২৫, ৩:১৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ক্লাস এড়িয়ে গেলে ছাত্র ভিসা বাতিল: যুক্তরাষ্ট্রের সতর্কবার্তা

যুক্তরাষ্ট্রে অভিবাসনসংক্রান্ত নিয়মকানুন কঠোর করার মধ্যেই মার্কিন সরকার একটি বিজ্ঞপ্তি জারি করেছে। সেখানে আন্তর্জাতিক শিক্ষার্থীদের সতর্ক করে বলা হয়েছে, তাঁরা যদি ‘ক্লাস না করেন বা কাউকে না জানিয়ে শিক্ষা কার্যক্রম থেকে বেরিয়ে যান, তাহলে তাঁদের ভিসা বাতিল হতে পারে।

 

ভারতে অবস্থিত মার্কিন দূতাবাস যুক্তরাষ্ট্র সরকারের ঘোষণাটি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে প্রকাশ করেছে। শিক্ষার্থীদের উদ্দেশে দেওয়া ওই ঘোষণায় লেখা হয়েছে, ‘আপনারা যদি কোর্স থেকে ঝরে পড়েন, ক্লাসে অনুপস্থিত থাকেন বা শিক্ষাপ্রতিষ্ঠানকে না জানিয়ে শিক্ষা কার্যক্রম থেকে বেরিয়ে যান, তাহলে আপনাদের শিক্ষার্থী ভিসা বাতিল হতে পারে। আপনারা ভবিষ্যতে যুক্তরাষ্ট্রে ভিসা পাওয়ার অযোগ্য হয়ে পড়তে পারেন। যেকোনো সমস্যা এড়াতে আপনার ভিসার শর্তগুলো মেনে চলুন এবং শিক্ষার্থী পরিচয় বজায় রাখুন।’

 

যুক্তরাষ্ট্রজুড়ে আন্তর্জাতিক শিক্ষার্থীদের বৈধতা বাতিল করার সিদ্ধান্ত থেকে ট্রাম্প প্রশাসনকে আদালত সাময়িকভাবে আটকে দেওয়ার প্রায় চার দিন পর এমন বিজ্ঞপ্তি এল। ক্যালিফোর্নিয়ার এক ফেডারেল বিচারক বলেছেন, আগের সিদ্ধান্তগুলোর বিরুদ্ধে হওয়া একটি মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত ট্রাম্প প্রশাসন আন্তর্জাতিক শিক্ষার্থীদের বৈধতা বাতিল করতে পারবে না। গত বৃহস্পতিবার ওকল্যান্ডের ডিস্ট্রিক্ট কোর্টের বিচারক জেফ্রি এস হোয়াইট একটি নিষেধাজ্ঞা জারি করেন। এর মধ্য দিয়ে মামলাটি নিষ্পত্তি না হওয়া পর্যন্ত সরকার শুধু ভিসার ভিত্তিতে শিক্ষার্থীদের গ্রেপ্তার, কারাগারে রাখা বা স্থানান্তর করতে পারবে না।

 

তবে অন্য কারণে এখনো শিক্ষার্থীদের গ্রেপ্তার করার সুযোগ থাকছে। যদি কোনো শিক্ষার্থী সহিংস অপরাধে দোষী সাব্যস্ত হন এবং এক বছরের বেশি মেয়াদে কারাদণ্ডে দণ্ডিত হন, তাহলে তাঁর ভিসা বা বৈধ অবস্থান বাতিল করা যেতে পারে। অভিবাসী ও বিদেশি নাগরিকদের বিরুদ্ধে ট্রাম্প প্রশাসনের কঠোর অভিযানের অংশ হিসেবে এ বসন্তে যুক্তরাষ্ট্রে ৪ হাজার ৭০০-এর বেশি আন্তর্জাতিক শিক্ষার্থীর পড়াশোনার অনুমতি বাতিল করা হয়েছে। সময় না দিয়ে হুট করেই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, আরও অন্তত ২৯৫ জন ভারতীয় নাগরিককে যুক্তরাষ্ট্র থেকে দেশে ফেরত পাঠানোর প্রস্তুতি নেওয়া হয়েছে। লোকসভার সদস্য রাজা রাম সিংয়ের এক প্রশ্নের জবাবে ভারতের পররাষ্ট্র প্রতিমন্ত্রী কীর্তি বর্ধন সিং বলেন, যেসব ভারতীয় নাগরিককে ফেরত পাঠানো হচ্ছে, তাঁদের ধর্মীয় বিশ্বাস বজায় রাখা ও পছন্দ অনুযায়ী খাবারদাবার নিশ্চিত করার জন্য ভারত সরকার যুক্তরাষ্ট্রকে স্পষ্টভাবে জানিয়েছে।

 

সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মুসলিম যাত্রীদের জন্য বিমানবন্দরে অজুর সুবিধা চালু যুক্তরাষ্ট্রে

বিদেশি অপরাধী গোষ্ঠীর বিরুদ্ধে সাইবার হামলার ক্ষমতা পেল মার্কিন কোম্পানি

ভুয়া বিয়ের মাধ্যমে গ্রিন কার্ড বাণিজ্য, নিউইয়র্কে ফেডারেল অভিযানে ১১ গ্রেপ্তার

তথ্য বিক্রিকে কেন্দ্র করে ট্রাম্পের বিরুদ্ধে নতুন আইনি লড়াই

হোয়াইট হাউসে বড় রদবদল, প্রেস সেক্রেটারির পদ ছাড়ছেন লেভিট

নিউইয়র্কে ২০২৭ থেকে মেডিকেইডে নতুন শর্ত, ঝুঁকিতে যেসব সুবিধাভোগী

মিনেসোটার পঞ্চম আসনে ডেমোক্রেটিক প্রাইমারিতে বড় জয় ইলহান ওমরের

সব বিষয়ে এ+; রোদেলার চোখে এখন সাদা অ্যাপ্রনের স্বপ্ন

মিশিগানে বাংলা সংবাদ কার্যালয়ে সৈয়দ উতবার সৌজন্য সাক্ষাৎ

আবদুল এল-সায়েদ নির্বাচিত হলে নাতনিদের স্কুলে বোরকা পরে যেতে হবে: ন্যান্সি মেস

১০

নিউইয়র্কে বাংলাদেশিদের নেতৃত্বে প্রথম সাউথ এশিয়ান ইউনিটি প্যারেড

১১

অবশেষে বিয়ে করলেন ক্রিশ্চিয়ানো রোনালদো

১২

২৩৮ মিলিয়ন ডলার লোকসান গুনল ট্রাম্পের মিডিয়া কোম্পানি

১৩

শিশুদের টিকা নীতিতে ট্রাম্পের নতুন উদ্যোগ নিয়ে চিকিৎসকদের উদ্বেগ

১৪

যুক্তরাষ্ট্রে ১ লাখ ৭৫ হাজারের বেশি ভিসা বাতিল করল ট্রাম্প প্রশাসন

১৫

মিশিগানে বাংলা প্রেস ক্লাবের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী ও ফ্যামিলি ডে উদযাপন

১৬

ইরানের হামলার আশঙ্কায় খাবারের কার্টে করে তুরস্ক ছাড়েন ট্রাম্প

১৭

মিশিগানে ১৫ আগস্ট শুরু হচ্ছে দুই দিনব্যাপী ফুলমুন ইসলামিক কালচারাল ফেস্টিভ্যাল

১৮

মিশিগানে আম-কাঁঠালি উৎসবে বাঙালির মিলনমেলা

১৯

মিশিগানে মুনার দাওয়াহ কনফারেন্স অনুষ্ঠিত অংশ নেন হাজারো মানুষ

২০