২৫ মে ২০২৫, ১১:৩৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ইহদিনার উদ্যোগে ‘কমিউনিটি ক্লিন-আপ ডে ২০২৫’ সম্পন্ন

কমিউনিটির সদস্যদের সহযোগিতায় ২৫ মে দুপুর ২টা থেকে সন্ধ্যা ৮টা পর্যন্ত দিনব্যাপী এ কর্মসূচি সফলভাবে সম্পন্ন হয়। কর্মসূচির প্রথম ধাপ শুরু হয় বাংলাদেশি কমিউনিটির অন্যতম প্রাচীন ও গুরুত্বপূর্ণ ধর্মীয় প্রতিষ্ঠান মসজিদ বায়তুল মোকাররামে। যোহরের নামাজ শেষে দোয়ার মাধ্যমে কর্মসূচির সূচনা হয়। এরপর মসজিদের ভেতর, অজুখানা ও চারপাশ পরিচ্ছন্নতার কাজ করা হয়।

পরবর্তী ধাপে মিশিগানের অন্যতম পুরনো দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান দারুল উলুম ডেট্রয়েটে। সেখানে দীর্ঘদিন ধরে জমে থাকা আগাছা, প্লাস্টিক, বোতল, ব্যাগ ও অন্যান্য আবর্জনা পরিস্কার করা হয়। পার্কিং লটসহ আশেপাশ পরিচ্ছন্ন করা হয়। দিনের শেষভাগে পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালিত হয় হ্যামট্রামিকের কেন্দ্রস্থল জেইন ফিল্ড পার্কে। পরিচ্ছন্নতা কার্যক্রমের পাশাপাশি পার্কে অবস্থানরত যুবকদের সঙ্গে সময় কাটিয়ে তাদেরকে নামাজ, পরিচ্ছন্নতা, সচেতনতা ও পজিটিভ সংস্কৃতির দাওয়াত দেওয়া হয়, যা তারা আন্তরিকভাবে গ্রহণ করে।

জেইন ফিল্ড পার্কে আসরের নামাজের পর সমাপনী দোয়া ও বক্তব্যের মাধ্যমে কর্মসূচির আনুষ্ঠানিক সমাপ্তি ঘোষণা করা হয়। ইহদিনার পক্ষ থেকে মাওলানা শেখ আহমাদ কাশেম, মুফতি রিয়াদুল হুদা এবং মাওলানা শাকের আহমদ সকল সদস্য, স্বেচ্ছাসেবক ও শুভাকাঙ্ক্ষীদের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করেন। মসজিদ বায়তুল মোকাররাম ও দারুল উলুম ডেট্রয়েটের দায়িত্বশীলগণ ইহদিনার পঞ্চাশের অধিক সদস্যের এই উদ্যোগের প্রশংসা করেন এবং ভবিষ্যতের কার্যক্রমের জন্য দোয়া কামনা করেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভুয়া বিয়ের মাধ্যমে গ্রিন কার্ড বাণিজ্য, নিউইয়র্কে ফেডারেল অভিযানে ১১ গ্রেপ্তার

তথ্য বিক্রিকে কেন্দ্র করে ট্রাম্পের বিরুদ্ধে নতুন আইনি লড়াই

হোয়াইট হাউসে বড় রদবদল, প্রেস সেক্রেটারির পদ ছাড়ছেন লেভিট

নিউইয়র্কে ২০২৭ থেকে মেডিকেইডে নতুন শর্ত, ঝুঁকিতে যেসব সুবিধাভোগী

মিনেসোটার পঞ্চম আসনে ডেমোক্রেটিক প্রাইমারিতে বড় জয় ইলহান ওমরের

সব বিষয়ে এ+; রোদেলার চোখে এখন সাদা অ্যাপ্রনের স্বপ্ন

মিশিগানে বাংলা সংবাদ কার্যালয়ে সৈয়দ উতবার সৌজন্য সাক্ষাৎ

আবদুল এল-সায়েদ নির্বাচিত হলে নাতনিদের স্কুলে বোরকা পরে যেতে হবে: ন্যান্সি মেস

নিউইয়র্কে বাংলাদেশিদের নেতৃত্বে প্রথম সাউথ এশিয়ান ইউনিটি প্যারেড

অবশেষে বিয়ে করলেন ক্রিশ্চিয়ানো রোনালদো

১০

২৩৮ মিলিয়ন ডলার লোকসান গুনল ট্রাম্পের মিডিয়া কোম্পানি

১১

শিশুদের টিকা নীতিতে ট্রাম্পের নতুন উদ্যোগ নিয়ে চিকিৎসকদের উদ্বেগ

১২

যুক্তরাষ্ট্রে ১ লাখ ৭৫ হাজারের বেশি ভিসা বাতিল করল ট্রাম্প প্রশাসন

১৩

মিশিগানে বাংলা প্রেস ক্লাবের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী ও ফ্যামিলি ডে উদযাপন

১৪

ইরানের হামলার আশঙ্কায় খাবারের কার্টে করে তুরস্ক ছাড়েন ট্রাম্প

১৫

মিশিগানে ১৫ আগস্ট শুরু হচ্ছে দুই দিনব্যাপী ফুলমুন ইসলামিক কালচারাল ফেস্টিভ্যাল

১৬

মিশিগানে আম-কাঁঠালি উৎসবে বাঙালির মিলনমেলা

১৭

মিশিগানে মুনার দাওয়াহ কনফারেন্স অনুষ্ঠিত অংশ নেন হাজারো মানুষ

১৮

৬১% মার্কিনি চান সামাজিক মাধ্যম কোম্পানিগুলোর ওপর বাড়ুক নজরদারি

১৯

হরমুজ খুলে দিলে এখন পারমাণবিক চুক্তি ছাড়াই ইরান যুদ্ধ থেকে বেরিয়ে আসতে রাজি ট্রাম্প

২০