২০ মে ২০২৫, ৫:৪৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ব্রঙ্কসে ছয়টি বইয়ের মোড়ক উন্মোচন

নিউইয়র্কের ছয়জন লেখকের ছয়টি বইয়ের মোড়ক উন্মোচন করা হয়েছে। এ উপলক্ষ্যে রোববার (১৯ মে) সিটির ব্রঙ্কসে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। সাহিত্য সংগঠন পঞ্চায়েত এর উদ্যোগে বাফা স্টুডিওতে আয়োজিত  অনুষ্ঠানে নিউইয়র্কের ছয়জন লেখকের ছয়টি বইয়ের  মোড়ক উন্মোচন করা হয়।

 

বইগুলো হচ্ছে সোনিয়া কাদিরের বই হিপহপ জনপদ দ্যা ব্রঙ্কস এবং অন্যান্য, আহবাব চৌধুরী খোকনের বই ‘করোনা কালের ডায়েরি’, মাসুম আহমেদের বই ‘যাপিত জীবনের গপ’, সুমন শামসুদ্দিনের কবিতার বই ‘ইশারার মৌমাছিরা’, বেনজির শিকদারের কবিতার বই ‘দ্বিপ্রহরের দ্বিধা’ ও ইমরান আলী টিপুর কবিতার বই ‘যে আলো শুধু অন্ধকারে জ্বলে’।

 

অনুষ্ঠানে বইগুলোর মোড়ক উন্মোচন করেন লেখক ও সাংবাদিক মনজুর আহমদ, মেরিল্যান্ড থেকে আগত কবি শিউল মনজুর, বাফার কর্নধার ফরিদা ইয়াসমিন, কবি শামস আল মুমিন, সাহিত্য একাডেমির পরিচালক মোশাররফ হোসেন ও কবি মিয়া মোহাম্মদ আছকির। অনুষ্ঠানে বক্তব্য রাখেন সাপ্তাহিক বাংলা পত্রিকা ও টাইম টিভির সিইও আবু তাহের, সাপ্তাহিক বাঙালী সম্পাদক কোশিক আহমদ, সাপ্তাহিক প্রথম আলো সম্পাদক ইব্রাহিম চৌধুরী খোকন, কমিউনিটি অ্যাক্টিভিস্ট সিরাজ উদ্দিন সোহাগ, লেখক সোনিয়া কাদির, আহবাব চৌধুরী খোকন, মাসুম আহমদ, সুমন শামসুদ্দিন বেনজির শিকদার ও ইমরান আলী টিপু।

 

বই নিয়ে আলোচনা করেন মোহাম্মদ আমিনুল হক চুন্নু, এবিএম সালেহ উদ্দিন, শিউল মনজুর, মোশাররফ হোসেন, মনজুর আহমদ ও মিয়া মোহাম্মদ আছকির। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন তারেক আহমদ। সবশেষে ধন্যবাদ জ্ঞাপন করেন পঞ্চায়েতের কর্নধার মাসুম আহমদ।

 

অনুষ্ঠানে বক্তারা বলেন, শত ব্যস্ততার মাঝেও প্রবাসে অনেক সাহিত্যিক, লেখক, সাংবাদিক ও সাংস্কৃতিক কর্মী নিজেদেরকে সৃষ্টিশীল কর্মকান্ডে সম্পৃক্ত রেখেছেন। তাদের এই কর্মতৎপরতায় বহির্বিশ্বে ফুঁটে উঠে আমাদের নিজস্ব কৃষ্টি ও সংস্কৃতি। এই ধারা অব্যাহত রাখতে হলে তাদের লেখা পড়তে হবে। লেখকদের উৎসাহিত করতে হবে, প্রয়োজনে পৃষ্ঠপোষকতা দিতে হবে।
অনুষ্ঠানে লেখক, পাঠক, গণমাধ্যমকর্মীসহ বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশী উপস্থিত ছিলেন।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আনন্দঘন আয়োজনে অনুষ্ঠিত হলো প্রাক্তন বাংলাদেশ মিশন সদস্যদের বার্ষিক মিলনমেলা

পরপর দুই শক্তিশালী ভূমিকম্পে বিধ্বস্ত ভেনেজুয়েলা, চলছে উদ্ধার অভিযান

বাবা দিবস উদযাপন ও আকর্ষণীয় পুরস্কারে জমজমাট শিব মন্দিরের বার্ষিক বনভোজন

বাংলাদেশ শিল্পকলা একাডেমি সম্মাননা পদকে ভূষিত হচ্ছেন গবেষক-সাংবাদিক সেলিম আউয়াল

দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন দক্ষিণভাগ এনসিএম উচ্চ বিদ্যালয়

মিশিগানে শ্রীশ্রী লোকনাথ ব্রহ্মচারীর ১৩৬তম তিরোধান উৎসব পালিত

‘আমেরিকা ২৫০’ উদযাপনে অভিবাসী, কৃষ্ণাঙ্গ ও আদিবাসী জনগোষ্ঠীর অবদানকে স্বীকৃতি

মিশিগানে হবিগঞ্জ সদর সমিতির অভিষেক ও গুণী জন সংবর্ধনা অনুষ্ঠিত

বিদেশি শিক্ষার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন ভিসা নীতি

জলবায়ু দুর্যোগে শিক্ষার সংকট, ক্ষতিগ্রস্ত ১ কোটি ২৭ লাখ শিশু

১০

মার্কিন ক্যারিয়ার অ্যাওয়ার্ডে ভূষিত বাংলাদেশি বিজ্ঞানী সুমাইয়া সমাজী

১১

যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব পেতে বাড়ছে ফি, আবেদনকারীদের গুনতে হবে অতিরিক্ত অর্থ

১২

মিশিগানে ষ্টেট রিপ্রেজেন্টেটিভ প্রার্থী মাহবুব খানের সাথে কমিউনিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত

১৩

সিলেট সদর দক্ষিণ সুরমা অ্যাসোসিয়েশন অব মিশিগানের অভিষেক ও সাংস্কৃতিক অনুষ্ঠান ২৮ জুন

১৪

দুই দিনের সরকারি সফরে মালয়েশিয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমান

১৫

৫ কোটি ২ লাখ অভিবাসী নিয়ে নতুন চিত্র যুক্তরাষ্ট্রের জনসংখ্যায়

১৬

ট্রাম্পের ব্যবহারের জন্য নতুন বিলাসবহুল এয়ার ফোর্স ওয়ান

১৭

বিদেশি বংশোদ্ভূত আমেরিকানদের নাগরিকত্ব বাতিলের উদ্যোগ জোরদার

১৮

গৃহস্থ ও প্রবীণদের আর্থিক স্বস্তিতে নিউইয়র্কের ২ বিলিয়ন ডলারের উদ্যোগ

১৯

এক বছরে সুইস ব্যাংকে বাংলাদেশিদের অর্থ বেড়েছে ৪১ শতাংশ

২০