বাংলা সংবাদ ডেস্ক
১৪ মে ২০২৫, ২:৫২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

আওয়ামী লীগ রাজনৈতিক নিষেধাজ্ঞার ইঙ্গিত যুক্তরাষ্ট্রের দৃষ্টিতে এসেছে

মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখ্য উপমুখপাত্র টমাস পিগট বলেছেন, যুক্তরাষ্ট্র একটি অবাধ ও গণতান্ত্রিক প্রক্রিয়া এবং সব মানুষের জন্য ন্যায্য ও স্বচ্ছ আইনি প্রক্রিয়া নিশ্চিত করাকে সমর্থন করে। গতকাল মঙ্গলবার ওয়াশিংটন ডিসিতে মার্কিন পররাষ্ট্র দপ্তরের ব্রিফিংয়ে এক সাংবাদিকের করা প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। তিনি বলেন, বাংলাদেশে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করার বিষয়ে তাঁরা অবগত আছেন। ব্রিফিংয়ে এক সাংবাদিক বাংলাদেশে আওয়ামী লীগের সব কার্যক্রম নিষিদ্ধ হওয়ার প্রসঙ্গটি তোলেন।

 

আগের এক ব্রিফিংয়ে মার্কিন পররাষ্ট্র দপ্তরের উপমুখপাত্র বাংলাদেশের নির্বাচন ও গণতন্ত্রের গুরুত্ব, বিশেষ করে একটি অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের ওপর জোর দিয়েছিলেন বলে উল্লেখ করেন ওই সাংবাদিক। আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের নেওয়া পদক্ষেপটিকে মার্কিন পররাষ্ট্র দপ্তর কীভাবে দেখছে, তা জানতে চান তিনি। জবাবে পিগট বলেন, ‘আমি এতটুকু বলতে পারি, আওয়ামী লীগ এবং এর নেতাদের বিরুদ্ধে বিশেষ ট্রাইব্যুনালের কার্যক্রম শেষ না হওয়া পর্যন্ত দলটিকে সব রাজনৈতিক কর্মকাণ্ড থেকে অন্তর্বর্তীকালীন সরকার যে নিষিদ্ধ করেছে, তা আমরা অবগত। আমরা বাংলাদেশে এককভাবে কোনো রাজনৈতিক দলকে অন্য দলের চেয়ে বেশি সমর্থন করি না। আমরা একটি অবাধ ও গণতান্ত্রিক প্রক্রিয়া এবং সব মানুষের জন্য ন্যায্য ও স্বচ্ছ আইনি প্রক্রিয়া নিশ্চিত করাকে সমর্থন করি। সবার মতপ্রকাশের স্বাধীনতা, শান্তিপূর্ণ সমাবেশের অধিকার এবং সংগঠনের অধিকারের প্রতি সম্মান দেখাতে আমরা বাংলাদেশসহ সব দেশের প্রতি আহ্বান জানাচ্ছি।’

 

লস্কর-ই-তাইয়েবার একজন শীর্ষ নেতার সঙ্গে আইন উপদেষ্টা আসিফ নজরুলের সাক্ষাৎ হওয়ার খবর গণমাধ্যমে এসেছে বলে দাবি করেন ওই সাংবাদিক। এ প্রসঙ্গ টেনে তিনি জানতে চান, উগ্রবাদী মতাদর্শ প্রচার এবং সন্ত্রাসবাদী কার্যক্রমে সহায়তার ক্ষেত্রে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের ভূমিকাকে মার্কিন পররাষ্ট্র দপ্তরের প্রতিনিধি হিসেবে পিগট কীভাবে দেখছেন। জবাবে পিগট বলেন, ‘এ ক্ষেত্রে আবার এক ধাপ পেছনে ফিরে পোডিয়ামে বলা আগের কথাগুলোই পুনরুচ্চারিত করতে চাই। আমরা বাংলাদেশের জনগণের সঙ্গে আমাদের ৫০ বছরের বেশি পুরোনো সহযোগিতামূলক সম্পর্ককে মূল্যবান বলে মনে করি। অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে কাজ করার মধ্য দিয়ে সে সহযোগিতামূলক সম্পর্ককে আরও গভীর করার জন্য আমরা প্রতিশ্রুতিবদ্ধ এবং আমি আপনার অন্য প্রশ্নের জবাব ইতিমধ্যে দিয়ে দিয়েছি, এখানে আর কিছু যোগ করার নেই।’

 

উল্লেখ্য, সম্প্রতি অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা আসিফ নজরুলকে নিয়ে ভারতীয় অনলাইন পোর্টাল ‘নিউজ অ্যারেনা ইন্ডিয়া’য় প্রকাশিত মিথ্যা ও বিভ্রান্তিকর প্রতিবেদনের বিষয়ে বিবৃতি দিয়েছে আইন মন্ত্রণালয়। বিবৃতিতে বলা হয়, ২৪ এপ্রিল নিউজ অ্যারেনা ইন্ডিয়া অন্তর্বর্তী সরকারের আইন, বিচার ও সংসদবিষয়ক উপদেষ্টা আসিফ নজরুল সম্পর্কে একাধিক মিথ্যা, মানহানিকর ও দায়িত্বজ্ঞানহীন অভিযোগ উত্থাপন করেছে। প্রতিবেদনের শিরোনাম ছিল, ‘বাংলাদেশ লিগ্যাল অ্যাডভাইজার মিটস টপ লস্কর-ই-তাইয়েবার অপারেটিভ পোস্ট জম্মু অ্যান্ড কাশ্মীর অ্যাটাক’। প্রতিবেদনে অভিযোগ করা হয়, কাশ্মীরের পেহেলগামে সংঘটিত হত্যাকাণ্ডের পর লস্কর-ই-তাইয়েবার একজন শীর্ষ নেতার সঙ্গে উপদেষ্টা আসিফ নজরুল সাক্ষাৎ করেছেন, যা পুরোপুরি ভিত্তিহীন এবং কাল্পনিক।

 

প্রতিবেদনে হেফাজতে ইসলামের নেতাদের ভুল পরিচয়ে তুলে ধরা হয়েছে উল্লেখ করে বিবৃতিতে বলা হয়, হেফাজতে ইসলাম বাংলাদেশে বৈধভাবে পরিচালিত আলেম ও ইসলামি সংগঠনগুলোর একটি প্ল্যাটফর্ম। প্রতিবেদনে যাঁদের কথা উল্লেখ করা হয়েছে, তাঁরা হেফাজতে ইসলামের নেতা, কোনো সন্ত্রাসী সংগঠনের সঙ্গে তাঁরা যুক্ত নন। শেখ হাসিনার স্বৈরশাসনামলে হাজার হাজার হেফাজত সদস্য রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত মিথ্যা ও সাজানো মামলার শিকার হন। অন্তর্বর্তী সরকারের বিচার ও আইনি সংস্কারের অঙ্গীকারের অংশ হিসেবে আসিফ নজরুল তাঁর দায়িত্বপূর্ণ পদে থেকে হেফাজতের এই ভুক্তভোগীদের ন্যায়বিচারের আবেদন শুনতে হেফাজতের প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক করেন।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মুসলিম যাত্রীদের জন্য বিমানবন্দরে অজুর সুবিধা চালু যুক্তরাষ্ট্রে

বিদেশি অপরাধী গোষ্ঠীর বিরুদ্ধে সাইবার হামলার ক্ষমতা পেল মার্কিন কোম্পানি

ভুয়া বিয়ের মাধ্যমে গ্রিন কার্ড বাণিজ্য, নিউইয়র্কে ফেডারেল অভিযানে ১১ গ্রেপ্তার

তথ্য বিক্রিকে কেন্দ্র করে ট্রাম্পের বিরুদ্ধে নতুন আইনি লড়াই

হোয়াইট হাউসে বড় রদবদল, প্রেস সেক্রেটারির পদ ছাড়ছেন লেভিট

নিউইয়র্কে ২০২৭ থেকে মেডিকেইডে নতুন শর্ত, ঝুঁকিতে যেসব সুবিধাভোগী

মিনেসোটার পঞ্চম আসনে ডেমোক্রেটিক প্রাইমারিতে বড় জয় ইলহান ওমরের

সব বিষয়ে এ+; রোদেলার চোখে এখন সাদা অ্যাপ্রনের স্বপ্ন

মিশিগানে বাংলা সংবাদ কার্যালয়ে সৈয়দ উতবার সৌজন্য সাক্ষাৎ

আবদুল এল-সায়েদ নির্বাচিত হলে নাতনিদের স্কুলে বোরকা পরে যেতে হবে: ন্যান্সি মেস

১০

নিউইয়র্কে বাংলাদেশিদের নেতৃত্বে প্রথম সাউথ এশিয়ান ইউনিটি প্যারেড

১১

অবশেষে বিয়ে করলেন ক্রিশ্চিয়ানো রোনালদো

১২

২৩৮ মিলিয়ন ডলার লোকসান গুনল ট্রাম্পের মিডিয়া কোম্পানি

১৩

শিশুদের টিকা নীতিতে ট্রাম্পের নতুন উদ্যোগ নিয়ে চিকিৎসকদের উদ্বেগ

১৪

যুক্তরাষ্ট্রে ১ লাখ ৭৫ হাজারের বেশি ভিসা বাতিল করল ট্রাম্প প্রশাসন

১৫

মিশিগানে বাংলা প্রেস ক্লাবের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী ও ফ্যামিলি ডে উদযাপন

১৬

ইরানের হামলার আশঙ্কায় খাবারের কার্টে করে তুরস্ক ছাড়েন ট্রাম্প

১৭

মিশিগানে ১৫ আগস্ট শুরু হচ্ছে দুই দিনব্যাপী ফুলমুন ইসলামিক কালচারাল ফেস্টিভ্যাল

১৮

মিশিগানে আম-কাঁঠালি উৎসবে বাঙালির মিলনমেলা

১৯

মিশিগানে মুনার দাওয়াহ কনফারেন্স অনুষ্ঠিত অংশ নেন হাজারো মানুষ

২০