বাংলা সংবাদ ডেস্ক
১৫ ফেব্রুয়ারী ২০২৫, ১১:২৩ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

রাতেই সব জিম্মিকে না ছাড়লে নরকে পরিণত হবে গাজা: ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শনিবার (১৫ ফেব্রুয়ারি) মধ্যরাতের মধ্যে সব জিম্মিকে মুক্তি দেওয়ার আলটিমেটাম দিয়েছিলেন। তিনি হামাস এবং অন্যান্য ফিলিস্তিনি গোষ্ঠীকে সতর্ক করে দিয়ে বলেন, যদি রাতের মধ্যে সব জিম্মিকে মুক্তি না দেওয়া হয়, তবে গাজাকে নরকে পরিণত করা হবে।

 

তবে, হামাস ও ইসলামিক জিহাদ শনিবার সকালে দখলদার ইসরায়েলের তিন জিম্মিকে মুক্তি দেয়। এর পরেই ট্রাম্প নিজের সামাজিক মাধ্যম ট্রুথে একটি পোস্ট করেন, যেখানে তিনি ইসরায়েলকে দেওয়া আলটিমেটামের বিষয়টি উল্লেখ করে বলেন, আজ রাতের সিদ্ধান্ত ইসরায়েল যেভাবে নেবে, যুক্তরাষ্ট্র সেটি সমর্থন করবে। ট্রাম্প তার পোস্টে আরও লেখেন, মুক্তি পাওয়া তিন জিম্মির অবস্থা দেখে মনে হচ্ছে তারা ভালো আছেন। এখন ইসরায়েলকে সিদ্ধান্ত নিতে হবে, তারা আলটিমেটামের ব্যাপারে কী পদক্ষেপ নেবে। যুক্তরাষ্ট্র ইসরায়েলের যেকোনো সিদ্ধান্তকে সমর্থন জানাবে।

 

এদিকে, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু শনিবার রাতে নিরাপত্তা বৈঠকে বসবেন, যাতে চলমান যুদ্ধবিরতি এবং ট্রাম্পের আলটিমেটাম নিয়ে আলোচনা হবে। টাইমস অব ইসরায়েল সূত্রে জানা গেছে, বৈঠকে এই বিষয়গুলি গুরুত্বসহকারে আলোচনা করা হবে। হামাস এক বিবৃতিতে যুক্তরাষ্ট্রকে আহ্বান জানায়, তারা যেন ইসরায়েলকে যুদ্ধবিরতির চুক্তি মেনে জিম্মিদের মুক্তি নিশ্চিত করতে বাধ্য করে। হামাসের দাবি, ইসরায়েল আলোচনার মাধ্যমে জিম্মিদের মুক্তি দিতে হবে, অন্যথায় এটি সম্ভব নয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইউক্রেন যুদ্ধসহায়তা বন্ধ করতে পারে যুক্তরাষ্ট্র—ইঙ্গিত ট্রাম্প জুনিয়রের

বড়লেখায় নিসচা’র প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত চার পরিবার পেল ছাগল

দুই কেলেঙ্কারিতে চাপে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী, উঠছে পদত্যাগের দাবি

বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার পর জাপানে বিওয়াইডি সিলায়ন ৬ উন্মোচন

ফিফার নিরপেক্ষতা প্রশ্নবিদ্ধ, ফুটবল বিশ্বকাপে গুরুতর বিতর্ক

আমিরুলের হ্যাটট্রিকের দিনে বাংলাদেশে উৎসব, দক্ষিণ কোরিয়া পরাজিত

ইউরোপে বড় ধরনের জরিমানার কবলে এক্স, পরিমাণ ১৪ কোটি ডলার

যুক্তরাষ্ট্রে ভ্রমণ নিষেধাজ্ঞা আরও বিস্তৃত, তালিকায় যুক্ত হলো আরও ৩০টির বেশি দেশ

আমেরিকার ভিসা নীতিতে পরিবর্তন: ১৯ দেশের অভিবাসন স্থগিত, বাংলাদেশ নিরাপদ

বাংলাদেশের শিক্ষার্থী ভর্তিতে সীমাবদ্ধতা আরোপ করছে যুক্তরাজ্যের বিশ্ববিদ্যালয়গুলো

১০

মধ্যরাতে এয়ার অ্যাম্বুলেন্স আসছে, হেলিকপ্টারে বিমানবন্দরে যাবেন খালেদা জিয়া

১১

পরিণাম

১২

বেগম জিয়ার চিকিৎসায় চীনের চার বিশেষজ্ঞ চিকিৎসক ঢাকায়

১৩

শুল্ক ও সংঘবদ্ধ অপরাধ নিয়ে ট্রাম্প-লুলার আলোচনা

১৪

ফুসফুসের ক্যানসার নিয়ে প্রচলিত ভুল ধারণাই বাড়াচ্ছে ঝুঁকি

১৫

মোবাইল ফোন আটকের জের ধরে প্রধান শিক্ষককে হত্যার চেষ্টা, প্রাক্তন ছাত্র গ্রেফতার

১৬

বড়লেখায় পরিবার পরিকল্পনা বিভাগের মাঠকর্মীদের অবস্থান ধর্মঘট ও সমাবেশ

১৭

আর্থিক সংকটে জাতিসংঘ: কর্মী ছাঁটাই ও বাজেট কমানোর ঘোষণা

১৮

ভিএআর ব্যবস্থায় বড় সংস্কার- ২০২৬ বিশ্বকাপকে সামনে রেখে ফিফার নতুন উদ্যোগ

১৯

শারীরিক অবস্থার উন্নতি নেই, খালেদা জিয়াকে নিয়ে বাড়ছে উদ্বেগ

২০