বাংলা সংবাদ ডেস্ক
১৩ ফেব্রুয়ারী ২০২৫, ১০:৪৯ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

ট্রাম্পের সঙ্গে ‘ব্রোমান্স’ ফেরানোর চেষ্টায় এবার নরেন্দ্র মোদী

যুক্তরাষ্ট্র সফরে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে নিজের ‘ব্রোমান্স’ (বন্ধুত্ব) পুনরুজ্জীবিত করার চেষ্টা করবেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। হোয়াইট হাউসে স্থানীয় সময় বৃহস্পতিবার দুই নেতার বৈঠক হওয়ার কথা রয়েছে। শুল্ক ও অবৈধ অভিবাসী বিষয়ে ট্রাম্প যে খড়গহস্ত হয়েছেন, তা থেকে ভারতকে রক্ষার চেষ্টাও করবেন নরেন্দ্র মোদি।

 

ট্রাম্প ক্ষমতা নেওয়ার পর একাধিক বিশ্বনেতা ওভাল অফিসে তাঁর সঙ্গে বৈঠক করতে গেছেন। এ তালিকায় সর্বশেষ নাম মোদির। ট্রাম্পের প্রথম মেয়াদে তাঁর সঙ্গে মোদির বন্ধুত্বের সম্পর্ক ছিল। ভারতের প্রধানমন্ত্রী তাঁর এই সফর সামনে রেখে ওয়াশিংটনের প্রতি দ্রুত শুল্কছাড়ের প্রস্তাব দিয়েছেন। উন্নতমানের মোটরসাইকেলের ব্র্যান্ড হার্লে-ডেভিডসনের ওপর থেকে শুল্ক কমাচ্ছে নয়াদিল্লি। ভারতের বাজারে এই স্বনামধন্য মার্কিন কোম্পানির ধুঁকতে হওয়ায় বিষয়টি নিয়ে বিরক্ত ছিলেন ট্রাম্প। যুক্তরাষ্ট্রে অবৈধ অভিবাসীদের ওপর ট্রাম্পের কঠোর অবস্থানের অংশ হিসেবে গত সপ্তাহেই ১০০ অবৈধ ভারতীয় অভিবাসীকে বহনকারী যুক্তরাষ্ট্রের সামরিক ফ্লাইট গ্রহণ করেছে ভারত। অবৈধ অভিবাসীদের ওপর নিজেরাও জোরালো অভিযান চালানোর ঘোষণা দিয়েছে নয়াদিল্লি।

 

ভারতের পররাষ্ট্রসচিব বিক্রম মিশ্রি গত সপ্তাহে বলেছেন, মোদি আর ট্রাম্প—দুই নেতার মধ্যে ‘খুব ঘনিষ্ঠ সম্পর্ক’ রয়েছে। তবে তাঁদের এই সম্পর্ক দীর্ঘদিনের প্রত্যাশিত দ্বিপক্ষীয় বাণিজ্য চুক্তির বিষয়ে এখন পর্যন্ত অগ্রগতি আনতে পারেনি। গত নভেম্বরে ট্রাম্প যখন প্রেসিডেন্ট নির্বাচনে জয় পান, তখন প্রথমেই যেসব নেতা তাঁকে অভিনন্দন জানান, তাঁদের একজন ছিলেন নরেন্দ্র মোদি। সে সময়ও ট্রাম্পকে ‘ভালো বন্ধু’ হিসেবে উল্লেখ করেছিলেন তিনি। প্রায় তিন দশক ধরে যে দলের নেতাই যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে হোয়াইট হাউসে এসেছেন, সবাই ভারতের সঙ্গে সুসম্পর্ক এগিয়ে নেওয়ায় অগ্রাধিকার দিয়েছেন। চীনের ক্রম উত্থানের বিপরীতে একে ‘স্বাভাবিক অংশীদারত্ব’ হিসেবে দেখেছেন তাঁরা।

 

তবে দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় এসে ট্রাম্প বাণিজ্য নিয়ে ভারতের ওপরও ক্ষোভ জানিয়েছেন। নতুন মেয়াদে ট্রাম্প পররাষ্ট্রনীতির ক্ষেত্রে বাণিজ্যকেই সবচেয়ে বেশি অগ্রাধিকার দিচ্ছেন। অতীতে তিনি বিশ্বের পঞ্চম বৃহত্তম অর্থনীতির দেশ ভারতকে ‘শুল্কের সবচেয়ে বড় অপব্যবহারকারী’ আখ্যায়িত করেছিলেন। সাবেক ধনকুবের ট্রাম্প এবার বন্ধু-শত্রুনির্বিশেষে সবার ক্ষেত্রে নির্দয়ভাবে শুল্ক আরোপ করছেন। ট্রাম্পের প্রথম মেয়াদে যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা পরিষদের দক্ষিণ এশিয়াবিষয়ক পরিচালকের দায়িত্ব পালন করা লিসা কার্টিজ বলেন, নরেন্দ্র মোদি এর জন্য প্রস্তুত এবং তিনি ট্রাম্পের রোষ সামলে নিতে চাইছেন। ভারতের প্রধানমন্ত্রী মোদির হিন্দু জাতীয়তাবাদী সরকার এরই মধ্যে ট্রাম্পের আরেকটি শীর্ষ অগ্রাধিকারকে মেনে নিয়েছে; অবৈধ অভিবাসীদের যুক্তরাষ্ট্র থেকে ফেরত পাঠানো।

 

যুক্তরাষ্ট্র থেকে অবৈধ অভিবাসী হিসেবে লাতিন আমেরিকানদের দেশে ফেরাটা বিশ্ববাসীর মনোযোগ কেড়েছে। কিন্তু যুক্তরাষ্ট্রে অবৈধ অভিবাসীর ক্ষেত্রে মেক্সিকো ও এল সালভেদরের পরেই রয়েছে ভারত। যুক্তরাষ্ট্র থেকে ভারত—পুরোটা পথ ভারতীয় অবৈধ অভিবাসীদের শিকল পরিয়ে রেখে ফেরত পাঠানো হয়। এই খবর প্রকাশের পর গত সপ্তাহে ভারতের অধিকারকর্মীরা ট্রাম্পের কুশপুত্তলিকা দাহ করেন। অন্যদিকে মোদির বিরুদ্ধে দুর্বলতা দেখানোর অভিযোগ তুলেছেন বিরোধী রাজনীতিবিদেরা। তবে মোদি একটি বিষয় এড়িয়ে যেতে পারেন। সেটা হলো মুসলিম ও অন্য সংখ্যালঘুদের অধিকারের বিষয়ে তাঁর সরকারের রেকর্ডের ওপর আলোচনা।

 

মোদি সরকারের এ বিষয়টি নিয়ে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসন মৃদু সমালোচনা করেছিল। এখন ট্রাম্পের প্রশাসনের পক্ষ থেকে বিষয়টিতে তেমন গুরুত্ব না দেওয়ার সম্ভাবনাই বেশি। অস্ট্রেলিয়া, ভারত, জাপান ও যুক্তরাষ্ট্রের জোট কোয়াডের একটি পূর্বনির্ধারিত শীর্ষ সম্মেলনে অংশ নিতে ডোনাল্ড ট্রাম্প চলতি বছরেই ভারত সফর করতে পারেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাস্তার সৈনিক নয়, সীমান্তে গিয়ে জিয়ার সৈনিক প্রমাণ করুন- বড়লেখায় নাসিরুদ্দিন পাটোয়ারী

মিশিগানের ওয়ারেনে BAM-এর আয়োজনে টাউন হল মিটিং অনুষ্ঠিত

মিশিগানে তিন দিন ব্যাপী বর্ণাঢ্য হ্যামটাউন সামার জ্যাম ফ্যাস্টিভাল সফল করা নিয়ে বিএমসিএফ এর প্রেস ব্রিফিং

ট্রাম্পের ছবি নিয়ে এলো যুক্তরাষ্ট্রের নতুন স্মারক পাসপোর্ট

আনন্দঘন আয়োজনে অনুষ্ঠিত হলো প্রাক্তন বাংলাদেশ মিশন সদস্যদের বার্ষিক মিলনমেলা

পরপর দুই শক্তিশালী ভূমিকম্পে বিধ্বস্ত ভেনেজুয়েলা, চলছে উদ্ধার অভিযান

বাবা দিবস উদযাপন ও আকর্ষণীয় পুরস্কারে জমজমাট শিব মন্দিরের বার্ষিক বনভোজন

বাংলাদেশ শিল্পকলা একাডেমি সম্মাননা পদকে ভূষিত হচ্ছেন গবেষক-সাংবাদিক সেলিম আউয়াল

দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন দক্ষিণভাগ এনসিএম উচ্চ বিদ্যালয়

মিশিগানে শ্রীশ্রী লোকনাথ ব্রহ্মচারীর ১৩৬তম তিরোধান উৎসব পালিত

১০

‘আমেরিকা ২৫০’ উদযাপনে অভিবাসী, কৃষ্ণাঙ্গ ও আদিবাসী জনগোষ্ঠীর অবদানকে স্বীকৃতি

১১

মিশিগানে হবিগঞ্জ সদর সমিতির অভিষেক ও গুণী জন সংবর্ধনা অনুষ্ঠিত

১২

বিদেশি শিক্ষার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন ভিসা নীতি

১৩

জলবায়ু দুর্যোগে শিক্ষার সংকট, ক্ষতিগ্রস্ত ১ কোটি ২৭ লাখ শিশু

১৪

মার্কিন ক্যারিয়ার অ্যাওয়ার্ডে ভূষিত বাংলাদেশি বিজ্ঞানী সুমাইয়া সমাজী

১৫

যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব পেতে বাড়ছে ফি, আবেদনকারীদের গুনতে হবে অতিরিক্ত অর্থ

১৬

সিলেট সদর দক্ষিণ সুরমা অ্যাসোসিয়েশন অব মিশিগানের অভিষেক ও সাংস্কৃতিক অনুষ্ঠান ২৮ জুন

১৭

দুই দিনের সরকারি সফরে মালয়েশিয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমান

১৮

৫ কোটি ২ লাখ অভিবাসী নিয়ে নতুন চিত্র যুক্তরাষ্ট্রের জনসংখ্যায়

১৯

ট্রাম্পের ব্যবহারের জন্য নতুন বিলাসবহুল এয়ার ফোর্স ওয়ান

২০