নিউজ ডেস্ক
২২ সেপ্টেম্বর ২০২৪, ৬:৩৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ইসরায়েল বিধ্বস্ত করেছিল ইব্রাহিম রাইসির হেলিকপ্টার!

গত সপ্তাহে লেবাননে একসঙ্গে প্রায় চার হাজার পেজারে বিস্ফোরণ ঘটায় দখলদার ইসরায়েল। ফোনের চেয়ে ছোট পেজার যোগাযোগের একটি পুরোনো ডিভাইস। যেটির মাধ্যমে বার্তা আদান-প্রদান করা যায়।

 

ইরানের উচ্চপদস্থ কর্মকর্তা আহমদ বখশায়েশ আরদেস্তানি জানিয়েছেন, সাবেক প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির কাছেও এ ধরনের একটি পেজার ছিল। যা ইসরায়েল জানত। তার ধারণা, রাইসির হেলিকপ্টার বিধ্বস্ত করতে দখলদার ইসরায়েল হয়ত তার ব্যবহৃত পেজারটিতে বিস্ফোরণ ঘটিয়েছিল। আহমদ বখশায়েশ আরদেস্তানি ইরানের সংসদের জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্র নীতি কমিটির সদস্যের দায়িত্ব পালন করছেন। তিনি বলেছেন, হিজবুল্লাহর যোগাযোগ ব্যবস্থা হ্যাক করে ইসরায়েল জানতে পেরেছিল প্রেসিডেন্ট রাইসিও একটি পেজার ব্যবহার করতেন।

 

তার ধারণা, আজারবাইজান থেকে রাইসি যখন হেলিকপ্টারে দেশে ফিরছিলেন তখন হয়ত দখলদার ইসরায়েল তার পেজারে বিস্ফোরণ ঘটায়। ইরানের সরকারি এ কর্মকর্তা আরও জানিয়েছেন, হিজবুল্লাহর জন্য যেসব পেজার কেনা হয়েছিল সেটির সঙ্গে ইরানের সংশ্লিষ্টতা ছিল। তারবিহীন যোগাযোগের ডিভাইস পেজার। গত সপ্তাহে লেবাননে হাজার হাজার পেজারে বিস্ফোরণ ঘটায় ইসরায়েল।

 

গত ১৯ মে আজারবাইজান থেকে ইরানে ফিরছিলেন ইব্রাহিম রাইসি। ওইদিন তাকে বহনকারী হেলিকপ্টারটি একটি দুর্গম অঞ্চলে বিধ্বস্ত হয়। ওই দুর্ঘটনায় রাইসিসহ হেলিকপ্টারের সব আরোহী প্রাণ হারান। তবে এ মাসের শুরুতে রাইসির হেলিকপ্টার বিধ্বস্তের আনুষ্ঠানিক রিপোর্ট প্রকাশ করে ইরান। এতে বলা হয় খারাপ আবহাওয়ার কারণে হেলিকপ্টারটি মাটিতে আছড়ে পড়ে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মিশিগানে সিলেট সদর দক্ষিণ সুরমা অ্যাসোসিয়েশন অব মিশিগান’এর অভিষেক ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত

‘ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি’ কর্মসূচিতে দক্ষিণভাগ এনসিএম উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ ও বর্ণাঢ্য র‍্যালি

রাস্তার সৈনিক নয়, সীমান্তে গিয়ে জিয়ার সৈনিক প্রমাণ করুন- বড়লেখায় নাসিরুদ্দিন পাটোয়ারী

মিশিগানের ওয়ারেনে BAM-এর আয়োজনে টাউন হল মিটিং অনুষ্ঠিত

মিশিগানে তিন দিন ব্যাপী বর্ণাঢ্য হ্যামটাউন সামার জ্যাম ফ্যাস্টিভাল সফল করা নিয়ে বিএমসিএফ এর প্রেস ব্রিফিং

ট্রাম্পের ছবি নিয়ে এলো যুক্তরাষ্ট্রের নতুন স্মারক পাসপোর্ট

আনন্দঘন আয়োজনে অনুষ্ঠিত হলো প্রাক্তন বাংলাদেশ মিশন সদস্যদের বার্ষিক মিলনমেলা

পরপর দুই শক্তিশালী ভূমিকম্পে বিধ্বস্ত ভেনেজুয়েলা, চলছে উদ্ধার অভিযান

বাবা দিবস উদযাপন ও আকর্ষণীয় পুরস্কারে জমজমাট শিব মন্দিরের বার্ষিক বনভোজন

বাংলাদেশ শিল্পকলা একাডেমি সম্মাননা পদকে ভূষিত হচ্ছেন গবেষক-সাংবাদিক সেলিম আউয়াল

১০

দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন দক্ষিণভাগ এনসিএম উচ্চ বিদ্যালয়

১১

মিশিগানে শ্রীশ্রী লোকনাথ ব্রহ্মচারীর ১৩৬তম তিরোধান উৎসব পালিত

১২

‘আমেরিকা ২৫০’ উদযাপনে অভিবাসী, কৃষ্ণাঙ্গ ও আদিবাসী জনগোষ্ঠীর অবদানকে স্বীকৃতি

১৩

মিশিগানে হবিগঞ্জ সদর সমিতির অভিষেক ও গুণী জন সংবর্ধনা অনুষ্ঠিত

১৪

বিদেশি শিক্ষার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন ভিসা নীতি

১৫

জলবায়ু দুর্যোগে শিক্ষার সংকট, ক্ষতিগ্রস্ত ১ কোটি ২৭ লাখ শিশু

১৬

মার্কিন ক্যারিয়ার অ্যাওয়ার্ডে ভূষিত বাংলাদেশি বিজ্ঞানী সুমাইয়া সমাজী

১৭

যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব পেতে বাড়ছে ফি, আবেদনকারীদের গুনতে হবে অতিরিক্ত অর্থ

১৮

সিলেট সদর দক্ষিণ সুরমা অ্যাসোসিয়েশন অব মিশিগানের অভিষেক ও সাংস্কৃতিক অনুষ্ঠান ২৮ জুন

১৯

দুই দিনের সরকারি সফরে মালয়েশিয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমান

২০