নিউজ ডেস্ক
২২ সেপ্টেম্বর ২০২৪, ২:৩১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

শ্রীলঙ্কার নতুন প্রেসিডেন্ট বামপন্থি দিসানায়েকে

শ্রীলঙ্কার প্রেসিডেন্ট নির্বাচনে দ্বিতীয় দফা ভোট গণনার পর জয়ী হয়েছেন বামপন্থি রাজনীতিবিদ অনুরা কুমারা দিসানায়েকে।

 

প্রথম দফায় কোনো প্রার্থীই মোট ভোটের ৫০ শতাংশের বেশি পাননি। সর্বোচ্চ ৪২ দশমিক ৩১ শতাংশ ভোট পেয়েছেন ন্যাশনাল পিপলস পাওয়ার (এনপিপি) জোটের নেতা দিসানায়েকে এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিরোধী নেতা সাজিথ প্রেমাদাসা পেয়েছেন ৩২ দশমিক ৭৬ শতাংশ ভোট। এরপর নির্বাচন কমিশন দ্বিতীয় দফায় ভোট গণনা করে দিসানায়েকেকে বিজয়ী ঘোষণা করে।

 

শ্রীলঙ্কানদের উদ্দেশে ৫৫ বছর বয়সী দিসানায়েকে এক্স বার্তায় বলেন, ‘এই জয় আমাদের সকলের। শ্রীলঙ্কার অর্থনীতিকে চাঙ্গা করতে উৎপাদন, কৃষি ও তথ্যপ্রযুক্তি খাতের উন্নয়নে প্রতিশ্রুতি দিয়েছেন দিসানায়েকে। তিনি শ্রীলঙ্কাকে অর্থনৈতিক সঙ্কট থেকে উদ্ধার করার জন্য আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) সঙ্গে স্বাক্ষরিত চুক্তি অব্যাহত রাখার প্রতিশ্রুতি দিয়েছেন।

 

এই ভোটের আগ পর্যন্ত, ১৯৮২ সাল থেকে শ্রীলঙ্কার আটটি প্রেসিডেন্ট নির্বাচনের সবকটিতেই প্রথম দফার গণনায় বিজয়ী হয়েছেন। এই জরিপকে দেশটির ইতিহাসে নিকটতম জরিপ হিসেবে বর্ণনা করা হয়েছে। দুই বছর আগে অর্থনৈতিকভাবে দেউলিয়া ঘোষণার পর চরম বিপর্যয়ের মুখে পড়ে দেশটি। সেসময়য় দুর্নীতি ও অর্থনৈতিক মন্দায় জর্জরিত বিক্ষুব্ধ জনগণ প্রেসিডেন্ট গোতোবায়া রাজাপাকসের বাসভবন ঘেরাও করলে পালিয়ে যান তিনি। এরপর এই প্রথম নির্বাচন অনুষ্ঠিত হলো দেশটিতে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

যুক্তরাষ্ট্রে শেষকৃত্যের ব্যয় বেড়ে চরম চাপে প্রবাসী মুসলিম পরিবার

জেলা প্রশাসকের প্রবাসী সম্মাননায় ভূষিত প্রিন্সিপাল মাওঃ আতিকুর রহমান

গেমস্টপের ৫৫.৫ বিলিয়ন ডলারের প্রস্তাব ফিরিয়ে দিল ইবে

আইসের ‘নো-বন্ড’ নীতি বাতিল, জামিনে মুক্তির সুযোগ পাচ্ছেন অভিবাসীরা

মৌলভীবাজার শহরে ছয় তলা ভবন থেকে তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

জরুরি সেবায় কাটছাঁট নয়, ১২৪.৭ বিলিয়ন ডলারের বাজেট আনলো নিউইয়র্ক সিটি

কোভিডকালে ট্যাক্স ফাইলিংয়ে জরিমানা দেওয়া ব্যক্তিদের রিফান্ডের সম্ভাবনা

ফেন্টানাইল চক্রে জড়িত অভিযোগ, ভারতীয় প্রতিষ্ঠানসহ ১৩ জনকে নিষিদ্ধ করল যুক্তরাষ্ট্র

ভিসা আবেদনের ব্যাংক স্টেটমেন্টে বাধ্যতামূলক করা হচ্ছে ‘কিউআর কোড’

ইরান সংঘাতের ব্যাখ্যা দিতে গিয়ে কংগ্রেসে তোপের মুখে পেন্টাগন প্রধান

১০

পাকিস্তানের বিপক্ষে ধারাবাহিক সাফল্য, নাহিদের নৈপুণ্যে মিরপুরে রেকর্ডের দিন

১১

সবার আগে বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা করে চমক দিল বসনিয়া

১২

‘লাইফ সাপোর্টে’ চলছে ইরান যুদ্ধবিরতি, দাবি ট্রাম্পের

১৩

জর্জিয়ায় শেখ রহমানের পুনর্নির্বাচনী প্রচারণায় বাংলাদেশি কমিউনিটির ব্যাপক সাড়া

১৪

স্বস্তি পেতে পারেন লাখো চালক, নিউইয়র্কে অটো বিমা খাতে বড় পরিবর্তন

১৫

বাংলা সাহিত‍্য পরিষদের আয়োজনে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও মহান স্বাধিনতা দিবস উদযাপন

১৬

ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে আদালতের নির্দেশ লঙ্ঘনের অভিযোগ বাড়ছে

১৭

এবার ‘নীরব কৌশলে’ চলছে ট্রাম্প প্রশাসনের অভিবাসী বিরোধী অভিযান

১৮

মিশিগানের বাঙালি কমিউনিটির গর্ব, ১.৫ মিলিয়ন ডলারের বৃত্তি নিয়ে হার্ভার্ডে অনন্যা

১৯

মহামারির প্রভাব এখনো ভিসা ব্যবস্থায়, বিপাকে যুক্তরাষ্ট্রগামী লাখ লাখ অভিবাসীরা

২০