খেলাধুলা ডেস্ক
১৮ অগাস্ট ২০২৪, ৫:২৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

সাকার মধ্যেই মেসির প্রতিচ্ছবি মনে করেন আর্সেনাল কোচ

ইংলিশ প্রিমিয়ার লিগের সর্বশেষ দুই মৌসুমে আর্সেনালকে শিরোপার খুব কাছ থেকে খালি হাতে ফিরতে হয়েছে। ২০২৪–২৫ মৌসুমটা অবশ্য ভালোভাবেই শুরু করেছে তারা।

 

ঘরের মাঠ লন্ডনের এমিরেটস স্টেডিয়ামে গতকাল নিজেদের প্রথম ম্যাচে উইলভারহ্যাম্পটন ২-০ গোলে হারিয়েছে আর্সেনাল । দুটি গোলেই অবদান রাখা বুকায়ো সাকাকে প্রশংসায় ভাসাতে গিয়ে লিওনেল মেসির সঙ্গে তুলনা করেছেন গানারদের কোচ মিকেল আরতেতা।

 

কাল ম্যাচের ২৫ মিনিটে সাকার নিখুঁত ক্রস থেকে গোল করে আর্সেনালকে এগিয়ে দেন কাই হাভার্টজ। এরপর ৭৪ মিনিটে সাকা নিজেই গোল করেন। ম্যাচ শেষে ২২ বছর বয়সী এই উইঙ্গারের ড্রিবলিং দক্ষতা নিয়ে আরতেতা সাংবাদিকদের বলেছেন, ‘ভালো খেলোয়াড়েরা এমনই করে থাকে। মেসি হলে যে জায়গায় বল পাঠাত (পাস দিত), সেও (সাকা) সেটাই করেছে। সে সব সময়ই এটা করে থাকে। আপনি তাকে থামাতে পারবেন না। এটাই ভালো খেলোয়াড়ের গুণ। তার মাঝে মেসির প্রতচ্ছিব লক্ষ করছি।’

 

অথচ প্রাক্‌–মৌসুম প্রস্তুতিতে খুব বেশি সময় খেলেননি বলে এই ম্যাচে সাকাকে শুরুর একাদশে রাখতে চাননি আরতেতা। তবে সাকার ইচ্ছাশক্তি দেখে শুরু থেকেই তাঁকে খেলিয়েছেন, ‘আপনাকে বুঝতে হবে, ভালো খেলোয়াড়েরা (ফিটনেসের দিক থেকে) কোন পর্যায়ে আছে, তারা কী চায়। সেটা বুঝেই তাদের স্বস্তির নিশ্বাস ফেলতে দেওয়ার (বিশ্রামে রাখার) সুযোগ করে দিতে হয়। গত দুই বছরে দলের তরুণ খেলোয়াড়েরা অনেক ম্যাচ খেলেছে। কিন্তু যখন আপনি তাদের ইচ্ছাশক্তি দেখবেন, তাদের দেখে চাঙা মনে হবে এবং তারা নিজেরাই বলবে “মাঠে ফিরতে পেরে সত্যিই আনন্দিত”, তখন বুঝে নিতে হবে এটা দলের প্রতি তাদের অকৃত্রিম আবেগ। এটা ভালো লক্ষণ। এটাই তাদের মানসিকতা।’ প্রিমিয়ার লিগে আর্সেনালের পরের ম্যাচ আগামী শনিবার রাতে উনাই এমেরির অ্যাস্টন ভিলার বিপক্ষে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশিসহ আন্তর্জাতিক শিক্ষার্থীদের ভিসা প্রক্রিয়ায় বড় পরিবর্তন আনছে যুক্তরাষ্ট্র

মিশিগানে দুই দিনব্যাপী বাংলা বইমেলা আগামী ২২ ও ২৩ আগস্ট

মুসলিম যাত্রীদের জন্য বিমানবন্দরে অজুর সুবিধা চালু যুক্তরাষ্ট্রে

বিদেশি অপরাধী গোষ্ঠীর বিরুদ্ধে সাইবার হামলার ক্ষমতা পেল মার্কিন কোম্পানি

ভুয়া বিয়ের মাধ্যমে গ্রিন কার্ড বাণিজ্য, নিউইয়র্কে ফেডারেল অভিযানে ১১ গ্রেপ্তার

তথ্য বিক্রিকে কেন্দ্র করে ট্রাম্পের বিরুদ্ধে নতুন আইনি লড়াই

হোয়াইট হাউসে বড় রদবদল, প্রেস সেক্রেটারির পদ ছাড়ছেন লেভিট

নিউইয়র্কে ২০২৭ থেকে মেডিকেইডে নতুন শর্ত, ঝুঁকিতে যেসব সুবিধাভোগী

মিনেসোটার পঞ্চম আসনে ডেমোক্রেটিক প্রাইমারিতে বড় জয় ইলহান ওমরের

সব বিষয়ে এ+; রোদেলার চোখে এখন সাদা অ্যাপ্রনের স্বপ্ন

১০

মিশিগানে বাংলা সংবাদ কার্যালয়ে সৈয়দ উতবার সৌজন্য সাক্ষাৎ

১১

আবদুল এল-সায়েদ নির্বাচিত হলে নাতনিদের স্কুলে বোরকা পরে যেতে হবে: ন্যান্সি মেস

১২

নিউইয়র্কে বাংলাদেশিদের নেতৃত্বে প্রথম সাউথ এশিয়ান ইউনিটি প্যারেড

১৩

অবশেষে বিয়ে করলেন ক্রিশ্চিয়ানো রোনালদো

১৪

২৩৮ মিলিয়ন ডলার লোকসান গুনল ট্রাম্পের মিডিয়া কোম্পানি

১৫

শিশুদের টিকা নীতিতে ট্রাম্পের নতুন উদ্যোগ নিয়ে চিকিৎসকদের উদ্বেগ

১৬

যুক্তরাষ্ট্রে ১ লাখ ৭৫ হাজারের বেশি ভিসা বাতিল করল ট্রাম্প প্রশাসন

১৭

মিশিগানে বাংলা প্রেস ক্লাবের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী ও ফ্যামিলি ডে উদযাপন

১৮

ইরানের হামলার আশঙ্কায় খাবারের কার্টে করে তুরস্ক ছাড়েন ট্রাম্প

১৯

মিশিগানে ১৫ আগস্ট শুরু হচ্ছে দুই দিনব্যাপী ফুলমুন ইসলামিক কালচারাল ফেস্টিভ্যাল

২০