১৭ জুলাই ২০২৪, ৪:১৯ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

রিপাবলিকান সম্মেলনে ট্রাম্পের পাশে সাবেক প্রতিদ্বন্দ্বীরা

দলকে ঐক্যবদ্ধ করার লক্ষ্য নিয়ে আয়োজন করা রিপাবলিকান ন্যাশনাল কনভেনশনে অংশ নিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। আর এ ক্ষেত্রে দলের প্রার্থিতার দৌড়ে ট্রাম্পের যে প্রতিদ্বন্দ্বীরা ছিলেন, তারা এখন ঐক্যবদ্ধ হয়েছেন তারই সমর্থনে। খবর এএফপির।

তিনজন সাবেক প্রতিদ্বন্দ্বী কনভেনশনে মঞ্চে এসে আলাদাভাবে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রতি আগামী প্রেসিডেন্ট নির্বাচনে তাদের সমর্থনের কথা জানিয়ে দেন। এমনকি এর মধ্যে রয়েছেন জাতিসংঘে যুক্তরাষ্ট্রের সাবেক রাষ্ট্রদূত নিকি হ্যালি। হ্যালি বলেন, জাতিকে রক্ষায় একটি ‘ঐক্যবদ্ধ রিপাবলিকান পার্টি’ অত্যাবশ্যক হয়ে দাঁড়িয়েছে।

এদিকে, ডান কানে ব্যান্ডেজ নিয়ে ডোনাল্ড ট্রাম্প বিপুল করতালির মধ্যে উপস্থিত প্রতিনিধিদের উদ্দেশে হাত নাড়েন, কারো কারো সঙ্গে হাত মেলান এবং সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ জানান। গত শনিবার পেনসিলভানিয়ায় এক নির্বাচনি সমাবেশে আততায়ীর হামলায় ট্রাম্পের কান চিড়ে একটি গুলি বেরিয়ে যায়।

আগের রাতে ট্রাম্পকেকে বেশ আবেগতাড়িত দেখা গেলেও গতকাল মঙ্গলবার (১৬ জুলাই) রাতে তাকে বেশ নির্ভার দেখা যায়। কোনো আনুষ্ঠানিক মন্তব্য না করলেও এ সময় তিনি প্রেসিডেন্ট নির্বাচনে তার নতুন রানিং মেট জেডি ভ্যান্সের সঙ্গে আলাপচারিতায় মেতে ওঠেন।

চার দিনব্যাপী রিপাবলিকান দলের এই সম্মেলনে ৭৮ বছর বয়সী ডোনাল্ড ট্রাম্পকে বেশ সমাদর করা হয়। আগামীকাল বৃহস্পতিবার তাকে আনুষ্ঠানিকভাবে দল থেকে প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে মনোনয়ন দেওয়া হবে। নভেম্বরের আসন্ন নির্বাচনে তিনি ডেমোক্রেটিক প্রার্থী জো বাইডেনের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করবেন।

ট্রাম্পের সাবেক প্রতিদ্বন্দ্বি ফ্লোরিডার গভর্নর রন ডি সান্টিস ও ব্যবসায়ী বিবেক রামাস্বামী সম্মেলনে দুই হাজার ৪০০ ডেলিগেটের উদ্দেশে বলেন, ‘ডোনাল্ড ট্রাম্পই একমাত্র প্রার্থী, যিনি সত্যিকারভাবে এই দেশকে ঐক্যবদ্ধ করতে পারেন। আর এক্ষেত্রে কেবল ফাঁকা বুলি নয়, কাজের মাধ্যমে তা অর্জিত হবে।’

নিকি হ্যালি তার বক্তব্যে বলেন, ‘আমি অধিকাংশ সময়ে প্রেসিডেন্টর বিরুদ্ধে অবস্থান নিয়েছি। কিছু অসম্মতি সত্ত্বেও আমরা কোনো কোনো ক্ষেত্রে সম্মতও হয়েছি।’

প্রতিদ্বন্দ্বীদের নিয়ে তৈরি এই জোট ডোনাল্ড ট্রাম্পকে সাহায্য করবে বাইডেনকে পরাস্ত করতে, এমনটাই মনে করছেন রিপাবলিকান দলের সমর্থকরা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ডেট্রয়েটে মা গ্রোসারী এন্ড সুপার মার্কেট–এর গ্র্যান্ড ওপেনিং, রমজান উপলক্ষে বিগ সেল

কারাগারে গণতন্ত্রের অংশগ্রহণ: শুরু হলো কারাবন্দীদের ভোটগ্রহণ

মিশিগানে সিলেট-৪ আসনের মনোনীত প্রার্থী আরিফুল হকের সঙ্গে ভার্চুয়াল সভা অনুষ্ঠিত

এপস্টেইন ফাইল: কেন হঠাৎ বিশ্বব্যাপী আলোচনার কেন্দ্রে?

শেষ মুহূর্তে অর্থায়ন মিললেও আংশিকভাবে শাটডাউনে যুক্তরাষ্ট্র সরকার

যাত্রা শুরু করল ‘সারা ব্রাইডাল’, জমকালো আয়োজনে উদ্বোধন

যুক্তরাষ্ট্রে ঘরোয়া ফ্লাইটে রিয়েল আইডি বাধ্যতামূলক, ফেব্রুয়ারি থেকে কার্যকর

যুক্তরাজ্যের চীন চুক্তিকে ‘বিপজ্জনক সিদ্ধান্ত’ বললেন ট্রাম্প

পাকিস্তান ভ্রমণে মার্কিন নাগরিকদের জন্য নতুন নির্দেশনা জারি

জাতিসংঘের বাংলাদেশ স্থায়ী মিশনের ফার্স্ট সেক্রেটারি প্রেস হিসেবে যোগদান করলেন মেধাবী কর্মকর্তা মো: সালাহ উদ্দিন

১০

মার্কিন ভিসানীতিতে পরিবর্তন: সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত ভারতীয়রা

১১

কমলগঞ্জে খেলাফত মজলিসের প্রার্থীর পক্ষে নির্বাচনী জনসভা – প্রধান অতিথি মাওলানা মামুনুল হক

১২

মুক্তহাতে দুঃসাহসিক আরোহণ, নতুন রেকর্ড গড়লেন অ্যালেক্স হনল্ড

১৩

কী এই ভিসা বন্ড পাইলট প্রোগ্রাম, কেন চালু হচ্ছে?

১৪

খালেদা জিয়া ও শেখ হাসিনার নামে রাস্তার নামকরণ অনুমোদন ও পরবর্তীতে বাতিল এবং আমরা প্রবাসী বাংলাদেশিরা

১৫

সহনশীল পাড়া-মহল্লা: ডিপলি রুটেড গার্ডেনস কৃষ্ণাঙ্গ কৃষকদের জন্য বাধা কমাচ্ছে

১৬

বরফের চাদরে নিউইয়র্ক–মিশিগানসহ বহু অঙ্গরাজ্য, গৃহবন্দি কোটি মানুষ

১৭

নীরবে শরীর ধ্বংস করছে ডায়াবেটিস: লক্ষণ বুঝলেই বিপদ এড়ানো সম্ভব

১৮

শীতে বিপর্যয়: যুক্তরাষ্ট্রে তুষারঝড়ে ১১ জনের প্রাণহানি

১৯

নিলামে ইতিহাস: ৫ কোটি ৬৩ লাখ টাকায় বিক্রি ডন ব্র্যাডম্যানের ব্যাগি গ্রিন

২০