বাংলা সংবাদ ডেস্ক
১৯ জুন ২০২৪, ১২:০৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ভূমধ্যসাগরে নৌকা ডুবি: মৃত ১১ জনের ৩ জন মাদারীপুরের

ইতালির দক্ষিণ উপকূলে ইউরোপে অভিবাসনপ্রত্যাশীদের বহনকারী দুটি নৌকা ডুবে মৃত ১১ জনের মধ্যে ৩ জন মাদারীপুরের বলে জানা গেছে।

মঙ্গলবার (১৮ জুন) লিবিয়া হয়ে ইতালি যাবার উদ্দেশ্যে ইঞ্জিনচালিত নৌকায় সাগর পাড়ি দিতে গেলে দুর্ঘটনায় ১১ জনের মৃত্যু হয়। এ ঘটনায় ২৬ শিশুসহ ৬৪ জন এখনও নিখোঁজ রয়েছেন বলে জানা গেছে।

এই ১১ জনের মধ্যে মাদারীপুরের শিবচরের আলী হাওলাদার, সাব্বিরসহ তিনজন রয়েছে বলে জানিয়েছেন স্বজনরা। তাদের পরিবারে চলছে শোকের মাতম। নিহতদের দেশে ফিরিয়ে আনার দাবি জানিয়েছেন স্বজনরা।

জানা যায়, মাদারীপুরের শিবচর পৌরসভার খানকান্দি এলাকার ইউনুস হাওলাদারের ছেলে আলী হাওলাদার সম্প্রতি দুবাই হয়ে লিবিয়া পৌঁছান। এর আগেও একবার ভূমধ্যসাগর পাড়ি দিতে ইতালি যেতে ব্যর্থ হন তিনি।

নিহত আলী হাওলাদারের স্ত্রী রোমেনা আক্তার বলেন, ‘দেশে থাকালীন সময়ে ইজিবাইক চালিয়ে সংসার চালাতো আলী। ভাগ্যের চাকা ঘুরাতে গিয়ে এভাবে মৃত্যু হবে মেনে নিতে পারছি না। পরিবারে ৬ বছরের এক ছেলে ও এক বছরের এক মেয়ে রয়েছে। এখন সংসার চালানো দায় হয়ে পড়বে।’

জানা যায়, আলী হাওলাদার ধার দেনা করে পরিবারের সচ্ছলতার আশায় প্রায় ১৫ লাখ টাকা খরচ করে জীবনের ঝুঁকি নিয়ে সাগরপথে ইতালি যাত্রা করেন। কিন্তু আলীর মর্মান্তিক মৃত্যুতে পরিবারজুড়ে চলছে শোকের মাতম।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বারহাম সালিহ উচ্চপর্যায়ের বৈঠক

সিএনএনসহ তিন সংবাদমাধ্যমের মামলা ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে

যুক্তরাষ্ট্র থেকে ২৫ হাজারের বেশি অভিবাসী তৃতীয় দেশে পাঠানো হয়েছে

মধ্যপ্রাচ্যে মার্কিন নাগরিকদের জন্য নতুন নিরাপত্তা সতর্কতা জারি

মেডিকেইডের ওষুধের দাম কমাতে যুক্তরাষ্ট্রজুড়ে নতুন নীতি ট্রাম্প প্রশাসনের

যুক্তরাষ্ট্রে দক্ষ কর্মী ভিসায় ১ লাখ ডলারের ফি আরও এক বছর

তিন বছর পর যুক্তরাষ্ট্রে আবার বাড়ল সুদের হার

১৮ সেপ্টেম্বর থেকে গ্রিনকার্ডে নতুন পাবলিক চার্জ নিয়ম

গুগলের বিজ্ঞাপন ব্যবসায় লাগাম, মার্কিন নজরদারিতে প্রতিষ্ঠানটি

বিজিবির অভিযানে মাদক-অস্ত্রসহ ৯১৩ কোটি টাকার পণ্য জব্দ, আটক ২৮১

১০

ডেট্রয়েট থেকে আটলান্টিক সিটি, যুক্তরাষ্ট্রে বাংলাদেশি কমিউনিটির বিস্তৃত উপস্থিতি

১১

যুক্তরাষ্ট্রের প্রভাব কমাতে ডলারের বিকল্প খুঁজছে বিভিন্ন দেশ

১২

ইরানের ওপর নিষেধাজ্ঞা নিয়ে চীনের সঙ্গে বৈঠকে বসছে যুক্তরাষ্ট্র

১৩

গ্রিন কার্ড স্পনসরশিপে নতুন নিয়ম যুক্তরাষ্ট্রে, যাচাই হবে স্পনসরের ক্রেডিট তথ্য

১৪

সৌদি আরবে ভ্রমণ পরিকল্পনা পুনর্বিবেচনার পরামর্শ দিয়েছে যুক্তরাষ্ট্র

১৫

ডাকযোগে ভোটের পক্ষে সুপ্রিম কোর্ট, মধ্যবর্তী নির্বাচনে ট্রাম্পের উদ্যোগে বাধা

১৬

যুক্তরাষ্ট্রে অবৈধ ভোটের অভিযোগে ৭ গ্রিন কার্ডধারী গ্রেপ্তার

১৭

ছয় বছরের মধ্যে যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব ছাড়ার হার সর্বোচ্চ

১৮

প্রথমবার প্রকাশ্যে মহাকাশে অস্ত্র মোতায়েনের স্বীকারোক্তি যুক্তরাষ্ট্রের

১৯

নবীনদের বরণ, গ্র্যাজুয়েটদের বিদায়: ওয়েইন স্টেট ইউনিভার্সিটিতে বিজিএসএ’র যাত্রা শুরু

২০