একদিকে মিত্র রাষ্ট্র ধ্বংসযজ্ঞ চালাচ্ছে ফিলিস্তিনে অন্যদিকে রাষ্ট্র হিসেবে ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার কথা ভাবছে যুক্তরাজ্য। গত ২৯ জানুয়ারি দেশটির পররাষ্ট্রমন্ত্রী বলেছেন তারা ফিলিস্তিন কে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেবার জন্যে এমন একটি পরিস্তিতি তৈরী করতে চান যাতে সহজেই স্বীকৃতি দেওয়া যাবে। একটি অনুষ্টানে তিনি এই কথা বলেন।
তিনি আরও বলেন, রাজনৈতিক আশাবাদের জায়গাটি খুবই গুরুত্ব পূর্ণ। যেখানে দুইটি রাষ্ট্রেরই পাওয়া না পাওয়ার হিসাব থাকবে। এবং এমন কিছু বিষয় থাকা জরুরি যেখানে দুই দেশেরই স্স্বার্থ জড়িত থাকবে। যেই ধরনের স্বার্থ থেকে কেউই সরে দাঁড়াতে চাইবেনা।
প্রথমে বেশ কিছু বিষয়ে ভাবতে হবে যেমন, কি ভাবে পরিচালিত হবে ফিলিস্তিন নামক রাষ্ট্রটি, ভৌগোলিক গঠন কি রকম হবে। এবং প্রথমে সে সব বিষয় নিয়ে আমাদের কাজ করা উচিৎ তার পরে যদি দেখা যায় যে স্বকৃতি দেয়া যায় তাইলে অবশ্যই আমরা ভেবে দেখব।
এমনকি তিনি বলেন যে সব গুলি বিষয় যদি ঠিক সময়ে হয়ে যায় তাহলে শুধু যুক্তরাজ্য না আমাদের সকল মিত্র সহ ফিলিস্তিনকে স্বীকৃতি দেব।
মন্তব্য করুন