১০ ডিসেম্বর ২০২৩, ২:৫২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বাংলা স্কুল অব মিউজিক মিশিগান ইউএস-এর বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন

যুক্তরাষ্ট্রের মিশিগানে বাংলা স্কুল অব মিউজিক মিশিগান ইউএস-এর বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান স্কুল কার্যালয়ে অনুষ্ঠিত হয়। ৩ ডিসেম্বর (রোববার) আয়োজিত অনুষ্ঠানে স্কুলের শিক্ষার্থী, অভিভাবক, সাংবাদিক, সাংস্কৃতিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

স্কুলের পরিচালক বিশিষ্ট সংগীত শিল্পী ওস্তাদ আকরাম হোসেনের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, হ্যামট্রামিক সিটির সাবেক মেয়র কেরন মেজেস্কী। এ সময় প্রধান অতিথিকে ফুল দিয়ে বরণ করে নেন স্কুলের শিক্ষানবিশ শিল্পীবৃন্দ।

ডা. আহমদুল হক রুশো ও মৌ মোহন্ত’র যৌথ উপস্থাপনায় সাংস্কৃতিক অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন স্কুলের ছাত্র-ছাত্রীসহ আরও অনেকে। উওম বড়ুয়ার তবলার তাল সঙ্গীতায়োজনকে আগত অতিথিদের কাছেআরো মনোমুগ্ধকর করে তোলে।

প্রধান অতিথি সাবেক মেয়র কেরন মেজেস্কী তার বক্তব্যে বলেন, মিশিগানে দীর্ঘ ২৮ বছর ধরে এই গানের স্কুলটি পরিচালিত হচ্ছে জেনে আমি আনন্দিত। সুন্দর ও সুচারু ভাবে স্কুল পরিচালনায় দক্ষতা প্রদর্শনের জন্য পরিচালকবৃন্দসহ কমিটির সকল নেতৃবৃন্দকে ধন্যবাদ জানান সাবেক এই মেয়র।

স্কুলের ছাত্র-ছাত্রীরা লেখা পড়ার পাশাপাশি দেশের কৃষ্টি, সংস্কৃতিকে বুকে ধারণ করে সাংস্কৃতিক অঙ্গনে ভূমিকা রাখায় কেরন মেজেস্কী তাদের ভূয়সী প্রসংশা করেন। পাশাপাশি তিনি ধন্যবাদ জানান, অভিভাবক, স্কুল কমিটিসহ সংশ্লিষ্ট সবাইকে। শিক্ষার্থীদের সংস্কৃতি চর্চাকে ধারাবাহিক ও গতিশীল করতে তিনি অভিভাবকসহ সকলের প্রতি অনুরোধ জানান। সর্বপরি এমন একটি সুন্দর অনুষ্ঠানে তাকে আমন্ত্রণ জানানোর জন্য কর্তৃপক্ষের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।

অনুষ্ঠানে স্কুলের ছাত্র-ছাত্রী, অভিভাবক, প্রেস ও ইলেকট্রনিক মিডিয়ায় কমরত সাংবাদিক, সাংস্কৃতিক কর্মীসহ সূধীসমাজের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

বাংলা স্কুল অব মিউজিক মিশিগান ইউএস-এর বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠানকে সুন্দর ও সফলভাবে সম্পন্ন করতে যারা অক্লান্ত পরিশ্রম, মেধা ও আন্তরিকতা দেখিয়েছেন তাদের প্রতি কতৃজ্ঞতা প্রকাশ করেন স্কুলের পরিচালক বিশিষ্ট সংগীত শিল্পী ওস্তাদ আকরাম হোসেন।

দুপুরে মধ্যাহ্নভোজে সকলের সম্মিলিত অংশগ্রহণের মধ্যদিয়ে বাৎসরিক এই আয়োজনের পরিসমাপ্তি ঘটে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ট্রাম্পের বিরুদ্ধে ঐতিহাসিক রায়, জন্মসূত্রে নাগরিকত্ব বহাল রাখল সুপ্রিম কোর্ট

মিশিগানে বিশিষ্ট ব্যবসায়ী শামসুজ্জামান সংবর্ধিত

মিশিগানে দুর্গা টেম্পল ডেট্রয়েটের উদ্যোগে বর্ণাঢ্য কমিউনিটি বনভোজন অনুষ্ঠিত

৮ আগস্ট  ‘’বাংলাদেশ ল’য়ার্স এসোসিয়েশন অফ মিশিগান, ইউএসএ এর ফ্যামিলি ডিনার- ২০২৬‘’ অনুষ্ঠিত হবে

মিশিগানে বিয়ানীবাজার জনকল্যাণ সমিতি ইনক’র উদ্যোগে শিক্ষাণুরাগী শামসুজ্জামান শাহজাহানকে সংবর্ধনা

মিশিগানে সিলেট সদর দক্ষিণ সুরমা অ্যাসোসিয়েশন অব মিশিগান’এর অভিষেক ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত

‘ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি’ কর্মসূচিতে দক্ষিণভাগ এনসিএম উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ ও বর্ণাঢ্য র‍্যালি

রাস্তার সৈনিক নয়, সীমান্তে গিয়ে জিয়ার সৈনিক প্রমাণ করুন- বড়লেখায় নাসিরুদ্দিন পাটোয়ারী

মিশিগানের ওয়ারেনে BAM-এর আয়োজনে টাউন হল মিটিং অনুষ্ঠিত

মিশিগানে তিন দিন ব্যাপী বর্ণাঢ্য হ্যামটাউন সামার জ্যাম ফ্যাস্টিভাল সফল করা নিয়ে বিএমসিএফ এর প্রেস ব্রিফিং

১০

ট্রাম্পের ছবি নিয়ে এলো যুক্তরাষ্ট্রের নতুন স্মারক পাসপোর্ট

১১

আনন্দঘন আয়োজনে অনুষ্ঠিত হলো প্রাক্তন বাংলাদেশ মিশন সদস্যদের বার্ষিক মিলনমেলা

১২

পরপর দুই শক্তিশালী ভূমিকম্পে বিধ্বস্ত ভেনেজুয়েলা, চলছে উদ্ধার অভিযান

১৩

বাবা দিবস উদযাপন ও আকর্ষণীয় পুরস্কারে জমজমাট শিব মন্দিরের বার্ষিক বনভোজন

১৪

বাংলাদেশ শিল্পকলা একাডেমি সম্মাননা পদকে ভূষিত হচ্ছেন গবেষক-সাংবাদিক সেলিম আউয়াল

১৫

দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন দক্ষিণভাগ এনসিএম উচ্চ বিদ্যালয়

১৬

মিশিগানে শ্রীশ্রী লোকনাথ ব্রহ্মচারীর ১৩৬তম তিরোধান উৎসব পালিত

১৭

‘আমেরিকা ২৫০’ উদযাপনে অভিবাসী, কৃষ্ণাঙ্গ ও আদিবাসী জনগোষ্ঠীর অবদানকে স্বীকৃতি

১৮

মিশিগানে হবিগঞ্জ সদর সমিতির অভিষেক ও গুণী জন সংবর্ধনা অনুষ্ঠিত

১৯

বিদেশি শিক্ষার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন ভিসা নীতি

২০