২৭ নভেম্বর ২০২৩, ৭:৪৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

মিশিগানে গ্রেটার চট্টগ্রাম এসোসিয়েশন অব মিশিগান ইনক’র নতুন কমিটির অভিষেক

মিশিগানে বসবাসরত বৃহত্তর চট্টগ্রাম ও বাংলাদেশি কমিউনিটির বিভিন্ন শ্রেণি পেশার মানুষের প্রাণবন্ত উপস্থিতিতে গ্রেটার চট্টগ্রাম এসোসিয়েশন অব মিশিগান ইনক’র নতুন কমিটির অভিষেক অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৫ নভেশ্বর) রাতে হ্যামট্রামিক সিটির গেট অব কলম্বাসে এ উপলক্ষে আয়োজিত মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠানে পরিবার পরিজন নিয়ে উপস্থিত ছিলেন পাঁচ শতাধিক প্রবাসী বাংলাদেশি।

কানন বড়ুয়ার পরিচালনায় অনুষ্ঠানের শুরুতেই আমেরিকা ও বাংলাদেশের জাতীয় সংগীত পরিবেশিত হয়। এর পরপরই কেক কাটা হয়। ফুল দিয়ে বরণ করা হয় নতুন কমিটির সদস্যদের।

রোমানা চৌধুরী মুনা, মিল্টন বড়ুয়া, শাওন ও দোলা বড়ুয়ার সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন হ্যামট্রামিক সিটির মেয়র ডাক্টার আমি গালিব। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিটির প্রটেম মেয়র মোহাম্মদ হাসান, কাউন্সিল মেম্বার মুহিত মাহমুদ, আবু মুসা, নাঈম চৌধুরী, খলিল রিফাই ও মো: সুমিরি।

এছাড়াও অনুষ্ঠানে গণমাধ্যমকর্মী, রাজনীতিবিদ, বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব উপস্থিত ছিল লক্ষণীয়।

মেয়র তার বক্তব্যে বাঙালী সম্প্রদায়ের ভূয়সী প্রশসংশা করেন এবং গ্রেটার চট্টগ্রাম এসোসিয়েশন অব মিশিগানের নতুন কমিটিকে অভিনন্দন জানান।

তারুণ্য নির্ভর নতুন কমিটি বাংলাদেশের ইতিহাস ও ঐতিহ্য বিস্তারের পাশাপাশি নতুন প্রজন্মকে শিক্ষা-দিক্ষায় এগিয়ে নেয়া ও নতুন অভিভাসীদের নিয়ে কাজ করবে বলে আশা ব্যক্ত করেন সংগঠনের সভাপতি গিয়াস তালুকদার ও সাধারণ সম্পাদক এম.ডি ফিরোজ।

গ্রেটার চট্টগ্রাম এসোসিয়েশন অব মিশিগান, ইনক’র উপদেষ্টা পরিষদের সম্মানিত সদস্যরা হলেন, ধর্মানন্দ মহাপ্রভু মহাথেরো, ইউসুফ সালাউদ্দিন আহম্মেদ, মোহাম্মদ কামরুল হাসান, রতন বড়ুয়াম, গাজী সিরাজুল ইসলাম, সুব্রত ধর, প্রণব কুমার দাশ, সাইফুদ্দিন কাতেবী, রনজয় বড়ুয়া ও মৃদুল ঘোষ।

গ্রেটার চট্টগ্রাম এসোসিয়েশন অব মিশিগান, ইনক’র কার্যকরী পরিষদ ২০২৪-২০২৫-এর অন্যান্যরা হলেন, সহ-সভাপতি অপরেশ বড়ুয়া, উত্তম বড়ুয়া, মোঃ হাসান মুরাদ চৌধুরী, তাপস বড়ুয়া, মো: হোসেইন চৌধুরী, সহ-সাধারণ সম্পাদক কপোতাক্ষ বড়ুয়া (মান্না), সাংগঠনিক সম্পাদক আশিষ ধর, সহ-সাংগঠনিক সম্পাদক লিয়াকত আলী সুমন, সাংস্কৃতিক ও প্রচার সম্পাদক কানন বড়ুয়া, সহ-সাংস্কৃতিক ও প্রচার সম্পাদক মোহাম্মদ আমজাদ, কোষাধ্যক্ষ অপু বড়ুয়া, দপ্তর সম্পাদক মোঃ খোরশেদ আলম, ক্রীড়া সম্পাদক আতিক রহমান, মহিলা সম্পাদিকা শিম্পু বড়ুয়া এবং কার্যকরী সদস্য শাওন বড়ুয়া।

সভাপতি তার বক্তব্যে বলেন, নতুন প্রজন্মের মাঝে বাংলাদেশের ঐতিহ্য ও সংস্কৃতি বিস্তারে গ্রেটার চট্টগ্রাম এসোসিয়েশন অব মিশিগান ইনক বিশেষ ভূমিকা রাখছে। আগামী প্রজন্ম যেন বাংলাদেশের মূল হ্যারিটেজ না ভুলে সেই লক্ষে আমাদের সংগঠন কাজ করবে। বিদেশের মাটিতে বাংলাদেশকে বাঁচিয়ে রাখতে সব সময় আমরা কাজ করবো এবং সক্রিয় থাকবো। তিনি বলেন, ২০২৪-২৫ সনের জন্য আমাকে সভাপতি পদে নির্বাচিত করায় আমি সংগঠনের সকলের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি।

সাধারণ সম্পাদক এমডি ফিরোজ বলেন, এটি একটি অরাজনৈতিক, ধর্মনিরপেক্ষ সংগঠন। সংগঠনের সদস্যরা পারস্পরিক সহনশীল, আস্থা, পরমতসহিষ্ণুতা ও সহমর্মিতায় অঙ্গীকারবদ্ধ। তিনি বলেন, আমেরিকার বিভিন্ন স্টেইটে আসা চট্টগ্রামের নতুন ইমিগ্রেন্ট যারা, তাদের উন্নয়নে কাজ করবো আমরা। তাদের প্রয়োজনে গ্রেটার চট্টগ্রাম এসোসিয়েশন অব মিশিগান ইনক সব সময় পাশে থাকবে। এছাড়াও অনুষ্ঠানে আগত সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেন সংগঠনের এই সাধারণ সম্পাদক।

অনুষ্ঠানে কম্পিউটার দিয়ে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন পরিচালনা করেন ওহাইও অঙ্গরাজ্য থেকে আগত চট্টগ্রামের সন্তান আই টি ইঞ্জিনিয়ার জালাল তালুকদার।

এসএনএস হোম লোনের কো ফাউন্ডার নাসির সবুজ’র গ্রান্ড স্পন্সরে আয়োজিত অনুষ্ঠানটির শেষ পর্বে নাচে গানে সবাইকে মাতিয়ে তুলেন মিশিগানে বসবাসরত গ্রেটার চট্টগ্রাম এসোসিয়েশন অব মিশিগানের শিল্পীরা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাইবার ঝুঁকি এড়াতে আইফোন ব্যবহারকারীদের নতুন সতর্কবার্তা

ট্রাম্পের জামাতা কুশনারের সঙ্গে হামাস নেতাদের বৈঠকের খবর উঠছে নানা প্রশ্ন

বাংলাদেশিসহ আন্তর্জাতিক শিক্ষার্থীদের ভিসা প্রক্রিয়ায় বড় পরিবর্তন আনছে যুক্তরাষ্ট্র

মিশিগানে দুই দিনব্যাপী বাংলা বইমেলা আগামী ২২ ও ২৩ আগস্ট

মুসলিম যাত্রীদের জন্য বিমানবন্দরে অজুর সুবিধা চালু যুক্তরাষ্ট্রে

বিদেশি অপরাধী গোষ্ঠীর বিরুদ্ধে সাইবার হামলার ক্ষমতা পেল মার্কিন কোম্পানি

ভুয়া বিয়ের মাধ্যমে গ্রিন কার্ড বাণিজ্য, নিউইয়র্কে ফেডারেল অভিযানে ১১ গ্রেপ্তার

তথ্য বিক্রিকে কেন্দ্র করে ট্রাম্পের বিরুদ্ধে নতুন আইনি লড়াই

হোয়াইট হাউসে বড় রদবদল, প্রেস সেক্রেটারির পদ ছাড়ছেন লেভিট

নিউইয়র্কে ২০২৭ থেকে মেডিকেইডে নতুন শর্ত, ঝুঁকিতে যেসব সুবিধাভোগী

১০

মিনেসোটার পঞ্চম আসনে ডেমোক্রেটিক প্রাইমারিতে বড় জয় ইলহান ওমরের

১১

সব বিষয়ে এ+; রোদেলার চোখে এখন সাদা অ্যাপ্রনের স্বপ্ন

১২

মিশিগানে বাংলা সংবাদ কার্যালয়ে সৈয়দ উতবার সৌজন্য সাক্ষাৎ

১৩

আবদুল এল-সায়েদ নির্বাচিত হলে নাতনিদের স্কুলে বোরকা পরে যেতে হবে: ন্যান্সি মেস

১৪

নিউইয়র্কে বাংলাদেশিদের নেতৃত্বে প্রথম সাউথ এশিয়ান ইউনিটি প্যারেড

১৫

অবশেষে বিয়ে করলেন ক্রিশ্চিয়ানো রোনালদো

১৬

২৩৮ মিলিয়ন ডলার লোকসান গুনল ট্রাম্পের মিডিয়া কোম্পানি

১৭

শিশুদের টিকা নীতিতে ট্রাম্পের নতুন উদ্যোগ নিয়ে চিকিৎসকদের উদ্বেগ

১৮

যুক্তরাষ্ট্রে ১ লাখ ৭৫ হাজারের বেশি ভিসা বাতিল করল ট্রাম্প প্রশাসন

১৯

মিশিগানে বাংলা প্রেস ক্লাবের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী ও ফ্যামিলি ডে উদযাপন

২০