২৪ অগাস্ট ২০২৩, ৪:০১ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

জি–২০ সম্মেলনে যোগ দিচ্ছেন বাইডেন

ইন্দোনেশিয়ার জাকার্তায় অনুষ্ঠিতব্য দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর জোট আসয়িান শীর্ষ সম্মেলনে যোগ দিচ্ছেন না যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন

তিনি সেই সময় ভারতের নয়া দিল্লিতে অনুষ্ঠিতব্য জি-২০ শীর্ষ সম্মেলনে যোগ দেবেন। আসিয়ান শীর্ষ সম্মেলন তিনি ভাইস প্রেসিডেন্ট কামালা হ্যারিসকে পাঠাচ্ছেন। হোয়াইট হাউঝ মঙ্গলবার (২২ অগাস্ট) এ ঘোষণা দিয়েছে।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সরকারের প্রতি গুরুত্ব প্রদানের প্রমাণ হিসেবে বাইডেন আগামী ৭ থেকে ১০ সেপ্টেম্বর ভারতে থাকবেন। বিশ্বের ২০টি বৃহৎ অর্থনীতির দেশের নেতাদের বার্ষিক সম্মেলনের দুই দিন আগে ভারতে আসছেন তিনি।

আগামী ৯ ও ১০ সেপ্টেম্বর জি-২০ সম্মেলন শুরু হওয়ার কথা রয়েছে। এ জোটের দেশগুলোর সরকার ও রাষ্ট্রপ্রধানরা পরিচ্ছন্ন জ্বালানি রূপান্তর, ইউক্রেন যুদ্ধের অর্থনৈতিক ও সামাজিক প্রভাব প্রশমিত করা এবং বহুপক্ষীয় উন্নয়ন ব্যাংকগুলোর সক্ষমতা বৃদ্ধিসহ বৈশ্বিক বিষয়গুলো নিয়ে আলোচনা করবেন।

মঙ্গলবার এক ব্রিফিংয়ে যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জেক সালিভান সংবাদদাতাদের বলেন, নয়া দিল্লিতে অবস্থানকালে বাইডেন ২০২৬ সালের জি-২০ সম্মেলনের আয়োজনসহ অর্থনৈতিক সহযোগিতার প্রধান ফোরাম হিসেবে যুক্তরাষ্ট্রের অঙ্গীকার পুনর্ব্যক্ত করবেন।

গত মাসে যুক্তরাষ্ট্র ও আসিয়ানের মধ্যে উচ্চ পর্যায়ের আনুষ্ঠানিক বৈঠক অনুষ্ঠিত হয়েছে। ওই বৈঠক যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন অংশ নিয়েছিলেন।পূর্ব এশিয়ার এই শীর্ষ সম্মেলন একটি আঞ্চলিক ফোরাম যা আসিয়ান প্রতিবছর আয়োজন করে থাকে। এর অংশীদাররা হচ্ছে যুক্তরাষ্ট্র, চীন এবং রাশিয়া।

তখন এই সমালোচনা হয়, বৈঠকে ব্যক্তিগতভাবে অংশ না নিয়ে বাইডেন এই ধারণা তৈরি করেছেন যে, যুক্তরাষ্ট্র এই অঞ্চলে চীনের কাছে প্রভাব হস্তান্তর করছে। সালিভান অবশ্য এই সমালোচনা প্রত্যাখ্যান করেছেন। গত মে মাসে ঋণের সীমা নিয়ে অভ্যন্তরীণ সমালোচনার কারণে পাপুয়া নিউগিনিতে যুক্তরাষ্ট্রের কোনো প্রেসিডেন্টের প্রথম সফর বাতিল করতে বাধ্য হন তিনি।

যুক্তরাষ্ট্র নিয়ে আরও পড়তে এখানে ক্লিক করুন

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হরমুজ খুলে দিলে এখন পারমাণবিক চুক্তি ছাড়াই ইরান যুদ্ধ থেকে বেরিয়ে আসতে রাজি ট্রাম্প

চা শ্রমিকদের গণবিক্ষোভ, দাবি বাস্তবায়ন না হলে বৃহত্তর আন্দোলনের হুশিয়ারি

শুধু সন্তান জন্মের জন্য বছরে যুক্তরাষ্ট্রে পাড়ি জমান কত মানুষ

চাকরি হারালেই ৬০ দিন সময় নয়, যুক্তরাষ্ট্রে ভিসাধারীদের জন্য নতুন পরিবর্তনের প্রস্তাব

চুল গজাতে পেয়ারা পাতা—আসলেই কি কাজ করে?

মার্কিন নাগরিকত্ব নীতিতে আবারও ট্রাম্পের কড়াকড়ি, মানলেন না আদালতের রায়

৩০৬ বছরের রেকর্ড ভেঙে বিশ্বের সর্বকনিষ্ঠ কলেজ অধ্যাপক

হ্যাকিং বিতর্কে মেটার এআই, বাড়ছে সাইবার ঝুঁকির আশঙ্কা

ইসরাইল ইস্যুতে অবস্থান, যুক্তরাষ্ট্রের ভিসা পাওয়ায় কি প্রভাব পড়বে

চাঁদের বুকে আছড়ে পড়ল ইলন মাস্কের প্রতিষ্ঠানের রকেট

১০

আনন্দঘরে বিপুল আনন্দ

১১

‘জুলাইকার’ এই বিতর্কের জন্য আদালত থাকবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

১২

জুলাই যোদ্ধাদের যথাযথ মর্যাদা দেওয়া না হলে সেটা জাতির জন্য লজ্জার হবে: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি

১৩

মিশিগানে ডেমোক্র্যাট সিনেট প্রাইমারিতে জয়ী আবদুল আল-সাইয়েদ, ব্যর্থ কোটি কোটি ডলারের প্রচারণা

১৪

মিশিগানে দক্ষিণ সুরমা ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের বনভোজন অনুষ্ঠিত

১৫

বিশ্বজুড়ে কূটনৈতিক পুনর্বিন্যাস, ৫ অঞ্চলে মিশন বন্ধ করছে যুক্তরাষ্ট্র

১৬

মিশিগানে ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির বনভোজনে প্রাণের উচ্ছ্বাস

১৭

মিশিগানে ডেমোক্র্যাটদের প্রাইমারিতে আল-সাইয়েদকে হারাতে কেন এত মরিয়া ইসারায়েলি লবি এআইপ্যাক

১৮

মুনা দাওয়াহ কনফারেন্স ২০২৬ সম্পর্কে প্রেস ব্রিফিং

১৯

শেখ হাসিনার সঙ্গে সংবাদ সম্মেলনে থাকছেন সাকিব আল হাসান

২০