
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার (৯ মে) ইসলামাবাদ হাইকোর্টের বাইরে থেকে গ্রেফতার করে রেঞ্জার্স। ডনের প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
একটি শুনানিতে অংশ নেওয়ার জন্য আদালতে গিয়েছিলেন ইমরান। সেখানেই রেঞ্জার্স তাকে গ্রেফতার করেন।ইমরানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের আইনজীবী ফয়সাল চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন।
প্রধান বিচারপতি আমের সবাইকে শান্ত থাকার আহ্বান জানিয়ে হুঁশিয়ারি দিয়ে বলেছেন, যদি ইসলামাবাদের পুলিশ প্রধান আদালতে হাজির না হন। তবে তিনি পাকিস্তানের প্রধানমন্ত্রীকে তলব করবেন। তিনি বলেছেন, ‘আদালতে আসুন এবং বলুন কেন ইমরান খানকে কোন মামলায় গ্রেফতার করা হয়েছে।’
মন্তব্য করুন