৮ ডিসেম্বর ২০২৩, ৮:২৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

৪ রিপাবলিকান প্রেসিডেন্ট পদপ্রার্থীর মধ্যে তীব্র বাদানুবাদ

বছরের চতুর্থ ও চূড়ান্ত প্রেসিডেনশিয়াল বিতর্কে চার রিপাবলিকান প্রার্থী দুই ঘন্টা ধরে তর্ক করেন। বিতর্ক চলাকালীন কখনো কখনো তারা তীব্র বাদানুবাদ করেছেন; চিৎকার-চেঁচামেচিও করেছেন। আগের তিনদফা বিতর্কের মতো রিপাবলিকান দলের শীর্ষ প্রার্থী হতে আগ্রহী ডনাল্ড ট্রাম্প এবারও অনুপস্থিত ছিলেন।

তবে তার অনুপস্থিতি নিউ জার্সির গভর্নর ক্রিস ক্রিস্টিকে প্রাক্তন এই প্রেসিডেন্টের সমালোচনা করা থেকে বিরত রাখতে পারেনি এবং অন্যরা সে রকম সমালোচনা করতে খুবই শঙ্কিত এই অভিযোগও তিনি আনেন। জনমত জরিপে দেখা গেছে, ৯১টি গুরুতর অপরাধের মামলা এবং একটি দেওয়ানি মামলার মুখোমুখি হওয়া সত্ত্বেও ট্রাম্প তার প্রতিদ্বন্দিদের চেয়ে যথেষ্ট এগিয়ে আছেন।

যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপ ছাড়া ইসরাইলকে যে হামাসের বিরুদ্ধে নিজস্ব যুদ্ধ করতে দেয়া উচিত- রিপাবলিকান প্রার্থীরা এ ব্যাপারে সম্মত হন। ইসরাইলে হামাস সন্ত্রাসীদের হামলার দু মাস পার হয়ে গেছে।

ফ্লোরিডার গভর্নর রন ডিস্যান্টিস জোর দিয়ে বলেন,“এই প্রশাসন ইসরাইলকে আত্মরক্ষা করতে সক্ষম হতে বাধা দেয়ার চেষ্টা করছে।” তিনি “দ্বিতীয় হলোকস্ট ” সংঘটিত করতে চাওয়ায় হামাসের নিন্দা করেছেন।

জাতিসংঘের প্রাক্তন রাষ্ট্রদূত নিকি হ্যালি বলেছেন, আমেরিকা যে ইউক্রেন থেকে ইসরাইলের দিকে তাদের মনোযোগ ফিরিয়েছে সে ব্যাপারে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন রোমাঞ্চিত। নিকি বলেন, “তাইওয়ানিরা যে ইউক্রেনীয়দের সাহায্য করতে চায় তার কারণ রয়েছে। কারণ তারা জানে ইউক্রেন জিতলে চীন তাইওয়ানে আক্রমণ করবে না।”

নিউজ নেশন বিতর্কে ক্রিস্টির কাছে হামাস এবং অন্যান্য জঙ্গিদের হাতে আটক আমেরিকান জিম্মিদের মুক্ত করতে যুক্তরাষ্ট্রের সেনা পাঠাবেন কি না তা জানতে চাওয়া হয়। উত্তরে তিনি বলেন, “আপনি একদম ঠিক বলেছেন; আমি তাদের নিরাপদে উদ্ধার করার জন্য আমেরিকান সেনাবাহিনীকে সেখানে পাঠাবো।”

দক্ষিণ সীমান্ত দিয়ে যুক্তরাষ্ট্রে ফেন্টানাইল প্রবেশের বিষয়ে উদ্যোক্তা বিবেক রামাস্বামী বলেন, বাইডেনের জায়গায় তিনি হলে চীনের প্রেসিডেন্টের সাথে তিনি ভিন্ন আলাপ করতেন। তিনি “শি জিনপিংকে বলতেন, আপনি এই দেশে কেবল জমি কিনবেন না বা বিশ্ববিদ্যালয়গুলোতে দানই করবেন না;” বরং তিনি আরও বলতেন, চীন মেক্সিকান কার্টেলের জন্য ফেন্টানাইল উৎপাদন বন্ধ না করা পর্যন্ত “যুক্তরাষ্ট্রের ব্যবসা চীনের বাজারে প্রসারিত করা হবে না।”

ডিস্যান্টিস বলেছেন, তিনি কার্টেলগুলোকে “বিদেশী সন্ত্রাসী সংগঠন” হিসেবে অভিহিত করতে চান। তিনি আরও বলেন, অনুপ্রবেশকে নিরুৎসাহিত করার জন্য তিনি সীমান্তে প্রাচীর নির্মাণ করবেন এবং এর জন্য মেক্সিকোকে অর্থ প্রদান করতে হবে। মেক্সিকোকে অর্থ প্রদানের সিদ্ধান্তটি ইতোপূর্বে ট্রাম্প নেননি। হেলি চীনকে মাদকের উৎস হিসেবে দাবি করে বলেন তিনি “চীনের সাথে সমস্ত স্বাভাবিক বাণিজ্যিক সম্পর্কের অবসান ঘটাবেন।” ভয়েস অফ আমেরিকা

বাংলা সংবাদের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বারহাম সালিহ উচ্চপর্যায়ের বৈঠক

সিএনএনসহ তিন সংবাদমাধ্যমের মামলা ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে

যুক্তরাষ্ট্র থেকে ২৫ হাজারের বেশি অভিবাসী তৃতীয় দেশে পাঠানো হয়েছে

মধ্যপ্রাচ্যে মার্কিন নাগরিকদের জন্য নতুন নিরাপত্তা সতর্কতা জারি

মেডিকেইডের ওষুধের দাম কমাতে যুক্তরাষ্ট্রজুড়ে নতুন নীতি ট্রাম্প প্রশাসনের

যুক্তরাষ্ট্রে দক্ষ কর্মী ভিসায় ১ লাখ ডলারের ফি আরও এক বছর

তিন বছর পর যুক্তরাষ্ট্রে আবার বাড়ল সুদের হার

১৮ সেপ্টেম্বর থেকে গ্রিনকার্ডে নতুন পাবলিক চার্জ নিয়ম

গুগলের বিজ্ঞাপন ব্যবসায় লাগাম, মার্কিন নজরদারিতে প্রতিষ্ঠানটি

বিজিবির অভিযানে মাদক-অস্ত্রসহ ৯১৩ কোটি টাকার পণ্য জব্দ, আটক ২৮১

১০

ডেট্রয়েট থেকে আটলান্টিক সিটি, যুক্তরাষ্ট্রে বাংলাদেশি কমিউনিটির বিস্তৃত উপস্থিতি

১১

যুক্তরাষ্ট্রের প্রভাব কমাতে ডলারের বিকল্প খুঁজছে বিভিন্ন দেশ

১২

ইরানের ওপর নিষেধাজ্ঞা নিয়ে চীনের সঙ্গে বৈঠকে বসছে যুক্তরাষ্ট্র

১৩

গ্রিন কার্ড স্পনসরশিপে নতুন নিয়ম যুক্তরাষ্ট্রে, যাচাই হবে স্পনসরের ক্রেডিট তথ্য

১৪

সৌদি আরবে ভ্রমণ পরিকল্পনা পুনর্বিবেচনার পরামর্শ দিয়েছে যুক্তরাষ্ট্র

১৫

ডাকযোগে ভোটের পক্ষে সুপ্রিম কোর্ট, মধ্যবর্তী নির্বাচনে ট্রাম্পের উদ্যোগে বাধা

১৬

যুক্তরাষ্ট্রে অবৈধ ভোটের অভিযোগে ৭ গ্রিন কার্ডধারী গ্রেপ্তার

১৭

ছয় বছরের মধ্যে যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব ছাড়ার হার সর্বোচ্চ

১৮

প্রথমবার প্রকাশ্যে মহাকাশে অস্ত্র মোতায়েনের স্বীকারোক্তি যুক্তরাষ্ট্রের

১৯

নবীনদের বরণ, গ্র্যাজুয়েটদের বিদায়: ওয়েইন স্টেট ইউনিভার্সিটিতে বিজিএসএ’র যাত্রা শুরু

২০