২১ অগাস্ট ২০২৫, ৫:৩০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

১১৬ বছরে পৌঁছালেন বিশ্বের সবচেয়ে বয়স্ক নারী

ব্রিটিশ নাগরিক এথেল ক্যাটারহ্যাম বৃহস্পতিবার তার ১১৬তম জন্মদিন উদযাপন করেছেন। কয়েক মাস আগে ব্রাজিলের ইনা ক্যানাবারো লুকাসের মৃত্যু হলে এথেল আনুষ্ঠানিকভাবে বিশ্বের সবচেয়ে বয়স্ক ব্যক্তির খেতাব অর্জন করেন। প্রথম বিশ্বযুদ্ধ শুরু হওয়ার পাঁচ বছর আগে তার জন্ম। দক্ষিণ-পশ্চিম ইংল্যান্ডের শিপটন বেলিঙ্গার গ্রামে ১৯০৯ সালের ২১ আগস্ট জন্মগ্রহণ করেন তিনি।

 

 

বর্তমানে ক্যাটারহ্যাম লন্ডনের দক্ষিণে সারেতে একটি কেয়ার হোমে থাকেন। হোম কর্তৃপক্ষ জানিয়েছে, পরিবার নিয়ে নীরবে নিজের মতো করে জন্মদিন পালন করেছেন এথেল। গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস অনুসারে, ইতিহাসের সবচেয়ে দীর্ঘায়ু ব্যক্তি ছিলেন ফরাসি নারী জিন ক্যালমেন্ট। তিনি ১২২ বছর ১৬৪ দিন বেঁচে ছিলেন। ১৯৯৭ সালে তার মৃত্যু হয়।

 

 

তবে বর্তমানে জীবিতদের মধ্যে এথেল ক্যাটারহ্যাম সর্বাধিক বয়স্ক। তার দীর্ঘায়ুর রহস্য সম্পর্কে তিনি হাস্যরস করে বলেন, ‘আমি কখনো কারো সঙ্গে তর্ক করি না! শুধু শুনি আর যা পছন্দ করি তা-ই করি।’ তার তিন নাতি-নাতনি ও পাঁচ প্রপৌত্র রয়েছে।

 

 

গত বছর তিনি রাজা তৃতীয় চার্লসের কাছ থেকে ১১৫তম জন্মদিনে অভিনন্দন চিঠি পেয়েছিলেন। তার প্রপিতামহী ছিলেন রাজা সপ্তম এডওয়ার্ডের শেষ জীবিত প্রজা।

 

 

এথেল ১০০ বছর বয়সে গাড়ি চালানো বন্ধ করেন। ২০২০ সালে ১১০ বছর বয়সে তিনি কোভিড আক্রান্ত হয়েও সুস্থ হয়ে ওঠেন। ব্রিটিশ জন টিনিসউড ২০২৪ সালে বিশ্বের সবচেয়ে বয়স্ক পুরুষ হিসেবে ৮ মাস খেতাব ধরে রেখেছিলেন। তবে গত নভেম্বরে ১১২ বছর বয়সে তার মৃত্যু হয়।

 

সূত্র : এএফপি

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চুল গজাতে পেয়ারা পাতা—আসলেই কি কাজ করে?

মার্কিন নাগরিকত্ব নীতিতে আবারও ট্রাম্পের কড়াকড়ি, মানলেন না আদালতের রায়

৩০৬ বছরের রেকর্ড ভেঙে বিশ্বের সর্বকনিষ্ঠ কলেজ অধ্যাপক

হ্যাকিং বিতর্কে মেটার এআই, বাড়ছে সাইবার ঝুঁকির আশঙ্কা

ইসরাইল ইস্যুতে অবস্থান, যুক্তরাষ্ট্রের ভিসা পাওয়ায় কি প্রভাব পড়বে

চাঁদের বুকে আছড়ে পড়ল ইলন মাস্কের প্রতিষ্ঠানের রকেট

আনন্দঘরে বিপুল আনন্দ

‘জুলাইকার’ এই বিতর্কের জন্য আদালত থাকবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

জুলাই যোদ্ধাদের যথাযথ মর্যাদা দেওয়া না হলে সেটা জাতির জন্য লজ্জার হবে: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি

মিশিগানে ডেমোক্র্যাট সিনেট প্রাইমারিতে জয়ী আবদুল আল-সাইয়েদ, ব্যর্থ কোটি কোটি ডলারের প্রচারণা

১০

মিশিগানে দক্ষিণ সুরমা ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের বনভোজন অনুষ্ঠিত

১১

বিশ্বজুড়ে কূটনৈতিক পুনর্বিন্যাস, ৫ অঞ্চলে মিশন বন্ধ করছে যুক্তরাষ্ট্র

১২

মিশিগানে ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির বনভোজনে প্রাণের উচ্ছ্বাস

১৩

মিশিগানে ডেমোক্র্যাটদের প্রাইমারিতে আল-সাইয়েদকে হারাতে কেন এত মরিয়া ইসারায়েলি লবি এআইপ্যাক

১৪

মুনা দাওয়াহ কনফারেন্স ২০২৬ সম্পর্কে প্রেস ব্রিফিং

১৫

শেখ হাসিনার সঙ্গে সংবাদ সম্মেলনে থাকছেন সাকিব আল হাসান

১৬

যুক্তরাষ্ট্রকে ছাড়ে বাধ্য করতে কোন কৌশলে ওয়াশিংটনের ওপর চাপ বাড়াচ্ছে ইরান

১৭

ট্রাম্প অর্গানাইজেশনের হিসাব বন্ধের কারণ জানাল ক্যাপিটাল ওয়ান

১৮

মুক্তিযোদ্ধাদের তালিকা তৈরিতে সহযোগিতায় আগ্রহী যুক্তরাষ্ট্র

১৯

নিউইয়র্কে বড়লেখাবাসীর মিলনমেলা বড়লেখা সামাজিক ও সাংস্কৃতিক সমিতির বার্ষিক বনভোজন

২০