বাংলা সংবাদ ডেস্ক
৬ অগাস্ট ২০২৫, ২:১১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

হ্যামট্রামিক সিটির প্রাইমারি নির্বাচনে তিন বাংলাদেশি বংশোদ্ভূত আমেরিকান প্রার্থী বিজয়ী : চূড়ান্ত নির্বাচন অনুষ্ঠিত হবে ৪ নভেম্বর

মিশিগানের হ্যামট্রামিক সিটির প্রাইমারি নির্বাচনে তিন বাংলাদেশি বংশোদ্ভূত আমেরিকান প্রার্থী বিজয়ী হয়েছেন। মেয়র পদে মুহিত মাহমুদ এবং কাউন্সিলম্যান পদে আবু মুসা ও নাইম চৌধুরী প্রাইমারি নির্বাচনে জয়ী হন।

 

 

 

নির্বাচনটি অনুষ্ঠিত হয় গত ৫ আগস্ট, যেখানে হ্যামট্রামিকবাসী তাদের ভবিষ্যৎ নেতৃত্ব নির্ধারণে প্রাথমিক রায় দেন। মেয়র প্রার্থী মুহিত মাহমুদ ১,০৩৯ ভোট পেয়ে জয়লাভ করেন। যদিও তার প্রতিদ্বন্দ্বী এডাম আল হারভি পেয়েছেন ১,৯৩১ ভোট। এছাড়া মেয়র পদে অন্যান্য প্রতিদ্বন্দ্বীর মধ্যে খান হোসাইন ৪৭০ ভোট ও মিস্টার বাংলাদেশ পেয়েছেন ১০২ ভোট।

 

 

 

কাউন্সিলম্যান পদে সবচেয়ে বেশি ভোট পেয়ে প্রথম স্থান অর্জন করেন আবু মুসা, যিনি পেয়েছেন ১,১২৯ ভোট। দ্বিতীয় সর্বোচ্চ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন আরেক বাংলাদেশি প্রার্থী নাইম চৌধুরী, তার প্রাপ্ত ভোট ১,০৫৩।

 

 

এছাড়া অন্যান্য প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মধ্যে ইউসুফ সাঈদ পেয়েছেন ৯০৯ ভোট, মোতাহার ফাদেল ৯০০, আব্দুল মালিক কাসেম ৮১৪, লুকমান সালেহ ৮১২, ডিয়ানি এলিজাবেদ ফ্রাকন ৭৫১, জোসেফ এ স্ট্রাজাল্কা ৭২৩, রেজাউল চৌধুরী ৬৫৪, রাস গর্ডন ৬৩৫, খালিদ আল কাসিমী ৪০৭ এবং মাহফুজুর রহমান পেয়েছেন ২২৩ ভোট।

 

 

 

নির্বাচন ঘিরে হ্যামট্রামিকের বাংলাদেশি কমিউনিটিতে ছিল উৎসাহ ও উদ্দীপনা। স্থানীয় সামাজিক সংগঠনগুলো নির্বাচনী প্রচারে সক্রিয়ভাবে অংশ নেয় এবং প্রার্থীদের জন্য সমর্থন আদায়ে কাজ করে। প্রবাসী বাংলাদেশিদের নেতৃত্বে যুক্তরাষ্ট্রের মূলধারার রাজনীতিতে এই বিজয় নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করেছে। কমিউনিটির অনেকেই মনে করেন, এই বিজয়ের মাধ্যমে প্রবাসে বসবাসকারী বাংলাদেশিরা তাদের প্রতিনিধিত্ব নিশ্চিত করতে সক্ষম হয়েছেন।

 

 

 

আগামী ৪ নভেম্বর অনুষ্ঠিত হবে হ্যামট্রামিক সিটির চূড়ান্ত নির্বাচন। সেখানে বিজয়ী প্রার্থীরা সাধারণ নির্বাচনের মাধ্যমে চূড়ান্তভাবে নির্বাচিত হবেন। এই নির্বাচন নিয়ে কমিউনিটির প্রত্যাশা এখন আরও বেশি।

 

 

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভুয়া বিয়ের মাধ্যমে গ্রিন কার্ড বাণিজ্য, নিউইয়র্কে ফেডারেল অভিযানে ১১ গ্রেপ্তার

তথ্য বিক্রিকে কেন্দ্র করে ট্রাম্পের বিরুদ্ধে নতুন আইনি লড়াই

হোয়াইট হাউসে বড় রদবদল, প্রেস সেক্রেটারির পদ ছাড়ছেন লেভিট

নিউইয়র্কে ২০২৭ থেকে মেডিকেইডে নতুন শর্ত, ঝুঁকিতে যেসব সুবিধাভোগী

মিনেসোটার পঞ্চম আসনে ডেমোক্রেটিক প্রাইমারিতে বড় জয় ইলহান ওমরের

সব বিষয়ে এ+; রোদেলার চোখে এখন সাদা অ্যাপ্রনের স্বপ্ন

মিশিগানে বাংলা সংবাদ কার্যালয়ে সৈয়দ উতবার সৌজন্য সাক্ষাৎ

আবদুল এল-সায়েদ নির্বাচিত হলে নাতনিদের স্কুলে বোরকা পরে যেতে হবে: ন্যান্সি মেস

নিউইয়র্কে বাংলাদেশিদের নেতৃত্বে প্রথম সাউথ এশিয়ান ইউনিটি প্যারেড

অবশেষে বিয়ে করলেন ক্রিশ্চিয়ানো রোনালদো

১০

২৩৮ মিলিয়ন ডলার লোকসান গুনল ট্রাম্পের মিডিয়া কোম্পানি

১১

শিশুদের টিকা নীতিতে ট্রাম্পের নতুন উদ্যোগ নিয়ে চিকিৎসকদের উদ্বেগ

১২

যুক্তরাষ্ট্রে ১ লাখ ৭৫ হাজারের বেশি ভিসা বাতিল করল ট্রাম্প প্রশাসন

১৩

মিশিগানে বাংলা প্রেস ক্লাবের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী ও ফ্যামিলি ডে উদযাপন

১৪

ইরানের হামলার আশঙ্কায় খাবারের কার্টে করে তুরস্ক ছাড়েন ট্রাম্প

১৫

মিশিগানে ১৫ আগস্ট শুরু হচ্ছে দুই দিনব্যাপী ফুলমুন ইসলামিক কালচারাল ফেস্টিভ্যাল

১৬

মিশিগানে আম-কাঁঠালি উৎসবে বাঙালির মিলনমেলা

১৭

মিশিগানে মুনার দাওয়াহ কনফারেন্স অনুষ্ঠিত অংশ নেন হাজারো মানুষ

১৮

৬১% মার্কিনি চান সামাজিক মাধ্যম কোম্পানিগুলোর ওপর বাড়ুক নজরদারি

১৯

হরমুজ খুলে দিলে এখন পারমাণবিক চুক্তি ছাড়াই ইরান যুদ্ধ থেকে বেরিয়ে আসতে রাজি ট্রাম্প

২০