বাংলা সংবাদ ডেস্ক
১০ অক্টোবর ২০২৪, ৭:০১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

হ্যামট্রামিকে পুলিশের ধাওয়ার সম​য় একজন নিরীহ বাংলাদেশি নিহত

মিশিগানের হ্যামট্রামিকে পুলিশের ধাওয়ার সম​য় একজন নিরীহ বাংলাদেশির মৃত্যু হয়েছে। এ ঘটনায় পুলিশের অন্যান্য কর্মকর্তারা আহত হয়েছেন।

বৃহস্পতিবার বিকেলে ম্যাকনিকল্স এবং কোন্যান্ট-এর সংযোগস্থলে এ ঘটনা ঘটে। তদন্তকারীরা এ ঘটনা সম্পর্কে তদন্ত চালিয়ে যাচ্ছেন। হ্যামট্রামিকের পুলিশ প্রধান জানান, ট্রাফিক স্টপে সাদা এসইউভিতে থাকা সন্দেহভাজনদের সাথে পুলিশ সদস্যদের একটি ঝগড়া হয়। তাদেরকে ধাক্কা ও আঁচড় দেওয়া হয়। কর্মকর্তারা জানান, তারা প্রাণঘাতী শক্তি ব্যবহার করতে চাননি। সন্দেহভাজন ব্যক্তিরা গাড়িতে উঠেছিল। তাদেরকে এসময় চারটি ব্লক থেকে ধাওয়া করা হয়েছিল।

একটি উচ্চ-গতির পুলিশের গাড়ীর​ ধাওয়ার পর মর্মান্তিক সড়ক দুর্ঘটনা ঘটে, যাতে একজন বাংলাদেশি নিহত এবং কয়েকজন আহত হন। দুর্ঘটনাটি হ্যমট্রামিক পুলিশের ধাওয়া করার সময় ঘটে।

নিহত ব্যক্তির নাম মাহিদুল ইসলাম সুজন, যিনি আমাজনে কর্মরত ছিলেন এবং পূর্বে পূবালী ব্যাংক লিমিটেড চাকরি করতেন। তার বাড়ি বাংলাদেশে সুনামগঞ্জ জেলার ছাতক উপজেলার বুরাইয়া গ্রামে। জনাব সুজন ছাতক এসোসিয়েশনের উপদেষ্টা জনাব আব্দুল মতিন সাব্বিরের জামাতা।

হ্যমট্রামিক পুলিশ প্রধান জামিল আলতাহেরি জানিয়েছেন, ঘটনাটি শুরু হয়েছিল একটি ট্রাফিক স্টপের মাধ্যমে। সাদা এসইউভিতে থাকা দুই মহিলা পুলিশ সদস্যদের সাথে হাতাহাতি ও মারধর করেন এবং দ্রুত পালিয়ে যান। পুলিশ তাদের ধাওয়া করে তিন থেকে চার ব্লকের মধ্যেই গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে লালবাতি অমান্য করে একাধিক গাড়ির সাথে ধাক্কা খায়।

ডেট্রয়েট পুলিশ বিভাগ এবং মিশিগান স্টেট পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে। ঘটনার পর পুলিশ অফিসার ও অন্যান্য আহত ব্যক্তিদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয় কমিউনিটি কর্মীরা এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন। তারা বলেন, “ঘনবসতিপূর্ণ এলাকায় উচ্চ-গতির পুলিশ ধাওয়া ঝুঁকিপূর্ণ এবং দ্রুত অ্যাম্বুলেন্স না আসার বিষয়টি উদ্বেগজনক।

দুর্ঘটনার কারণ এবং আসামিদের বিচার প্রক্রিয়া এখনও তদন্তাধীন। তার মৃত্যুর খবরে প্রবাসী বাংলাদেশি কমিউনিটিতে শোকের ছায়া নেমে এসেছে। আল্লাহ তাকে জান্নাতুল ফেরদৌস দান করুন, আমিন।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গেম খেলার দক্ষতাই চাকরি! বিমান নিয়ন্ত্রণে নতুন ভাবনা যুক্তরাষ্ট্রের

সংরক্ষিত নারী আসনে মনোনয়নপত্র জমা দিলেন রাহেনা বেগম

জাহাজ চলাচলে নতুন বিধি, হরমুজ ঘিরে ট্রাম্পের ঘোষণা

নাগরিকত্ব নীতিতে কড়াকড়ি, জন্মসূত্রের সুবিধা বন্ধে ট্রাম্প

মার্কিন–ইরান বৈঠক পৌঁছেছে গুরুত্বপূর্ণ পর্যায়ে

ইরান–যুক্তরাষ্ট্র বৈঠক: আলোচনায় পাঁচ বড় প্রশ্ন

কৃষি খাতের উন্নয়নে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে- নাসির উদ্দিন মিঠু এমপি

কমলা হ্যারিস কি নামছেন ২০২৮ প্রেসিডেন্ট নির্বাচনে

আইপিএলের মাঝে হঠাৎ অবসরের ঘোষণা রশিদ খানের

মিত্রদের দায়-দায়িত্ব নিয়ে ন্যাটো প্রধানের সামনে ট্রাম্পের বার্তা

১০

হরমুজ প্রণালীতে নতুন শর্ত, তেলে ব্যারেলপ্রতি ১ ডলার টোল চাইছে ইরান

১১

বড়লেখায় ৪ হাজার পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

১২

ইরানকে ঘিরে কূটনৈতিক তৎপরতা, আলোচনায় ভ্যান্স–উইটকফ–কুশনার

১৩

ভিসা নিয়ে কড়াকড়ি, ১৩ দেশের একসঙ্গে সতর্কবার্তা

১৪

যুক্তরাষ্ট্র–ইরান সংঘাত থামায় বিশ্বনেতাদের সন্তোষ, স্থিতিশীলতার পথে আহ্বান

১৫

মিশিগানে তিন দিনব্যাপী কনসুলেট সেবা সমাপ্ত, রেকর্ড সংখ্যক প্রবাসীর সেবা গ্রহণ

১৬

জাতিসংঘে হরমুজ ইস্যুতে চীন-রাশিয়ার ভেটো, ইরানের প্রতি সমর্থন

১৭

ডায়াগনস্টিক সেন্টারে মেয়াদ উর্ত্তীণ ঔষধ ব্যবহার, লাখ টাকা জরিমানা

১৮

‘রেড লাইন’ পার হলেই সংঘাত ছড়াবে আরও বিস্তৃত অঞ্চলে: ইরানের হুঁশিয়ারি

১৯

মিশিগানে শিশুদের নানা প্রতিযোগিতা, উদ্যোগে বাংলা সাহিত্য পরিষদ

২০