২৯ মে ২০২৫, ৪:৩১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

হুমকিতে নয়, বাণিজ্য চুক্তি হতে হবে সম্মানের ভিত্তিতে

মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে যেকোনো বাণিজ্য চুক্তি ‘হুমকির ভিত্তিতে নয়, বরং সম্মানের ভিত্তিতে’ হতে হবে বলে কড়া বার্তা দিয়েছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। ২৩ মে ডোনাল্ড ট্রাম্প ইইউ থেকে আসা সব পণ্যের ওপর ৫০ শতাংশ শুল্ক আরোপের হুমকি দেওয়ার পরই ইইউয়ের বাণিজ্যপ্রধান এই কথা বলেন।

 

ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হয়েছে, সম্প্রতি ইইউয়ের সঙ্গে বাণিজ্য চুক্তির ধীর গতি নিয়ে হতাশা প্রকাশ করে এই বিশাল শুল্ক আরোপের ঘোষণা দেন১ জুন থেকে কার্যকর হওয়ার কথা রয়েছে। তবে ট্রাম্পের এই ঘোষণার পর ইইউ বাণিজ্য কমিশনার মারোস শেফকোভিচ এক্সের এক পোস্টে জানিয়েছেন, ইইউ একটি ‘সৎ ও পারস্পরিক সম্মানের’ ভিত্তিতে চুক্তি করতে প্রস্তুত। তিনি বলেন, ‘ইইউ-মার্কিন বাণিজ্য সম্পর্ক অতুলনীয় এবং এটি পারস্পরিক শ্রদ্ধা দ্বারা পরিচালিত হওয়া উচিত, হুমকি দ্বারা নয়। আমরা আমাদের স্বার্থ রক্ষায় প্রস্তুত।’

 

এর আগে প্রেসিডেন্ট ট্রাম্প তাঁর নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালের একটি পোস্টে অভিযোগ করেন, ইইউ শুধু মার্কিন যুক্তরাষ্ট্রের সুবিধা নেওয়ার জন্যই তৈরি হয়েছে এবং ইইউয়ের সঙ্গে যুক্তরাষ্ট্রের ২৫০ মিলিয়ন ডলারের বার্ষিক বাণিজ্য ঘাটতি রয়েছে। তিনি আরও বলেন, ইইউয়ের সঙ্গে আলোচনা ‘কোথাও যাচ্ছে না’। শুল্ক আরোপই একমাত্র সমাধান।

 

যুক্তরাষ্ট্র গত বছর ইইউ থেকে ৬০০ বিলিয়ন ডলারের বেশি পণ্য কিনেছে এবং ইইউতে পাঠিয়েছে প্রায় ৩৭৫ বিলিয়ন ডলারের পণ্য। এর আগে গত ২ এপ্রিল যুক্তরাষ্ট্র ইইউ পণ্যের ওপর ২০ শতাংশ শুল্ক বসিয়েছিল, যা এক সপ্তাহ পর কমিয়ে আনা হয়। তবে ইস্পাত, অ্যালুমিনিয়াম এবং গাড়ির যন্ত্রাংশের ওপর ২৫ শতাংশ আমদানি শুল্ক এখনো বহাল আছে। ট্রাম্প আইফোনসহ অন্যান্য পণ্যের ওপরও শুল্ক বসানোর হুমকি দিয়েছেন, তবে এটি ইতিমধ্যে যুক্তরাষ্ট্রের শেয়ারবাজারে পতন ঘটিয়েছে।

 

এদিকে, ইউরোপীয় অনেক নেতাই ট্রাম্পের এমন হুমকিতে হতাশ। ফরাসি বাণিজ্যমন্ত্রী লরেন্ট সেন্ট-মার্টিন বলেন, এই হুমকি আলোচনায় কোনো সাহায্য করবে না। ইইউয়ের বাণিজ্য কমিটির প্রধান, জার্মান এমইপি বার্ন্ড লাঙ্গে হুমকি দিয়েছেন, আলোচনা ব্যর্থ হলে ইইউ পাল্টা শুল্ক আরোপ করবে। তিনি বলেন, ‘আমরা নিজেদের চাপ দিতে দেব না।’

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অভিযানে নতুন ইতিহাস গড়ে দেশে ফিরছে মার্কিন রণতরি ‘ইউএসএস ফোর্ড

ডেমোক্রেটিক পার্টি লিডার ড. নাজ হাসান শাহীনের আমন্ত্রণে সভা ও ডিনারপার্টি অনুষ্ঠিত

যুক্তরাষ্ট্রের স্মারক পাসপোর্টে যুক্ত হচ্ছে প্রেসিডেন্ট ট্রাম্পের ছবি

বাংলাদেশের মিডিয়া জগতের কিংবদন্তী কলম সৈনিক সৈয়দ আবদাল আহমেদ প্রধান তথ্য কর্মকতা হলেন প্রবাসী সাংবাদিক তুহিনের অভিনন্দন

নিউইয়র্কের আকাশে এয়ার ট্যাক্সি, ভবিষ্যৎ পরিবহনে বড় পরিবর্তনের ইঙ্গিত

যুক্তরাষ্ট্রে বিজ্ঞান খাতে আলোড়ন, বোর্ডের সব সদস্য বরখাস্ত

প্রবাসীর বাড়িতে সংঘবদ্ধ ডাকাতির চেষ্টাকালে ডাকাত নিহত

ট্যাক্স রিফান্ড বৃদ্ধি ও বাজারে উত্থান নিয়ে ট্রাম্প প্রশাসনের নতুন প্রচার

শিক্ষার্থী সুরক্ষায় কড়া নজরদারি, ডেট্রয়েট স্কুলে মুখ শনাক্তকরণ প্রযুক্তি চালু

বর্নিল আয়োজনে মিশিগানে বৈশাখী উৎসব উদযাপন

১০

যুক্তরাষ্ট্রে এইচ-১বি ভিসা তিন বছরের জন্য বন্ধের প্রস্তাব, অনিশ্চয়তায় লাখো বিদেশি কর্মী

১১

মিশিগানে বিএনপির মেয়াদোত্তীর্ণ কমিটি নিয়ে নেতাকর্মীদের ক্ষোভ প্রকাশ, নতুন নেতৃত্বের দাবিতে সংবাদ সম্মেলন

১২

মেট্রো ডেট্রয়েটে বাংলাদেশি কমিউনিটির উত্থান, অর্থনীতি ও আবাসনে নতুন শক্তি

১৩

বন্ড বাজারে বড় বিনিয়োগ, মার্চে ৫১ মিলিয়ন ডলার খরচ ট্রাম্পের

১৪

হোয়াইট হাউসে হামলার ঘটনায় বিশ্বজুড়ে উদ্বেগ, বার্তা দিলেন রাষ্ট্রপ্রধানরা

১৫

যুক্তরাষ্ট্রে বিশ্বকাপ দেখতে যাওয়ায় রেড অ্যালার্ট জারি মানবাধিকার সংগঠনের

১৬

বড়লেখায় কালবৈশাখীর তান্ডবে ব্যাপক ক্ষয়ক্ষতি

১৭

শিশুদের ম্যালেরিয়া চিকিৎসার ওষুধে প্রথমবার অনুমোদন দিল ডব্লিউএইচও

১৮

যুক্তরাষ্ট্রে অভিবাসী ভিসা বন্ধের তালিকায় বাংলাদেশসহ ৭৫ দেশ

১৯

ফ্লোরিডায় দুই ডক্টরাল শিক্ষার্থীর মৃত্যু, লিমনের রুমমেটের বিরুদ্ধে খুনের অভিযোগ

২০