৭ অক্টোবর ২০২৩, ৬:২৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

হামাসের হামলায় ইসরায়েলে নিহতের সংখ্যা বেড়ে ২৫০

ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাসের হামলায় ইসরায়েলে মৃতের সংখ্যা বেড়ে ২৫০ জনে দাঁড়িয়েছে। আহত হয়েছেন আরও ১ হাজার ৪৫২ জন। যাদের মধ্যে ১৮ জনের অবস্থা আশঙ্কাজনক এবং ২৬৭ জনের অবস্থা গুরুতর বলে জানিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়। খবর বিবিসি।

ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক বিবৃতিতে জানানো হয়, হামাসের এ হামলার জবাবে গাজায় ইসরায়েলি বিমান হামলায় প্রাণ হারিয়েছেন অন্তত ২৩২ জন ফিলিস্তিনি। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১ হাজার ৬৯৭ জন। ।

এর আগে, শনিবার ভোরে গাজা থেকে ইসরায়েলে কয়েক হাজার রকেট ছোড়ে হামাস। ২০ মিনিটে ইসরায়েলে ৫ হাজার রকেট ছোড়া হয়েছে বলে জানিয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠীটি। পাশাপাশি, ইসরায়েলের ভেতরে সশস্ত্র যোদ্ধারা ঢুকে পড়ারও খবর পাওয়া গেছে। এর মধ্যেই ফিলিস্তিনের গাজা শহরের কেন্দ্রস্থলে অবস্থিত একটি টাওয়ার গুঁড়িয়ে দিয়েছে ইসরাইলি বাহিনী। এতে বহু মানুষ হতাহতের আশঙ্কা করা হচ্ছে বলে জানিয়েছে সংবাদমাধ্যম আল-জাজিরা।

ইসরাইলের বিমান বাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, তাদের যুদ্ধবিমানগুলো গাজায় দুটি বহুতল ভবন গুঁড়িয়ে দিয়েছে। ওই ভবন দুটি হামাসের ‘সামরিক অবকাঠামো’ ছিল বলে দাবি করেছে ইসরাইল।

এ অবস্থায় ‘যুদ্ধ পরিস্থিতি’ ঘোষণা করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। তিনি বলেছেন, আমাদের শত্রুদের এমন মূল্য দিতে হবে, যা তারা কখনো দেখেনি।
হামলার দায় স্বীকার করে হামাসের সশস্ত্র শাখা আল-ক্বাসাম ব্রিগেডের নেতা মোহাম্মদ দায়েফ এক বিবৃতিতে বলেন, আমরা ফিলিস্তিনিদের রুখে দাঁড়ানোর আহ্বান জানাচ্ছি।

রামাল্লাহতে আল-জাজিরার ব্যুরো প্রধান ওয়ালিদ আল-ওমারি জানিয়েছেন, ১৯৪৮ সালের পর প্রথমবারের মতো এ ধরনের ঘটনা ইসরায়েলের মধ্যে ঘটেছে। কারণ, সেগুলো সাধারণত আরব অঞ্চলেই ঘটে থাকে। ইসরায়েলি সূত্রগুলোর ধারণা, চারটি ভিন্ন এলাকা দিয়ে অন্তত এক হাজার ফিলিস্তিনি ইসরায়েলে অনুপ্রবেশ করতে সক্ষম হয়েছেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিবিসির বড় ছাঁটাই: ২ হাজার কর্মী চাকরি হারাতে পারেন

ট্রাম্পের যুদ্ধক্ষমতা সীমিতের প্রস্তাব ফের নাকচ মার্কিন সিনেটে

যুক্তরাষ্ট্রে মুক্তি পাচ্ছে ‘রাক্ষস’, মিশিগানে নির্ধারিত শিডিউল ঘোষণা

টাইম ম্যাগাজিনের ১০০ প্রভাবশালীর অন্তর্ভুক্ত প্রধানমন্ত্রী তারেক রহমান

মৌলভীবাজারবাসীর দুই কমিটি ভেঙে ঐক্যের বার্তা, মিশিগানে গঠিত নতুন নেতৃত্ব

যুদ্ধ পরিস্থিতি অবনতির আশঙ্কায় বিশ্ব অর্থনীতিতে ধাক্কার সতর্কবার্তা: আইএমএফ

উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যানের ওপর হামলা, সোস্যাল মিডিয়ায় নিন্দার ঝড়

ভারতের আধিপত্যে প্রশ্নের মুখে বিশ্ব ক্রিকেট, মোস্তাফিজ ইস্যুতে সমালোচনা

কমলগঞ্জে দিনভর নানা আয়োজনের মধ্য দিয়ে পহেলা বৈশাখ১৪৩৩ উদযাপিত হয়

বড়লেখায় বর্ণাঢ্য বৈশাখী শোভাযাত্রা

১০

নিউইয়র্কে বৈশাখী উৎসব: “ABCH পটলাক পান্তা ইলিশ”-এ প্রবাসীদের মিলনমেলা

১১

কানাডার এমপি হলেন বাংলাদেশি বংশোদ্ভূত ডলি বেগম

১২

হরমুজ প্রণালি অবরোধে যুক্তরাষ্ট্রকে সমর্থন দেবে না ন্যাটো

১৩

যিশু খ্রিস্টের সঙ্গে নিজের তুলনা টানলেন ট্রাম্প

১৪

কমলগঞ্জে উন্নয়নের জোয়ার: ৩ টি সড়ক ও ১টি খাল খনন কাজের উদ্বোধন

১৫

গেম খেলার দক্ষতাই চাকরি! বিমান নিয়ন্ত্রণে নতুন ভাবনা যুক্তরাষ্ট্রের

১৬

সংরক্ষিত নারী আসনে মনোনয়নপত্র জমা দিলেন রাহেনা বেগম

১৭

জাহাজ চলাচলে নতুন বিধি, হরমুজ ঘিরে ট্রাম্পের ঘোষণা

১৮

নাগরিকত্ব নীতিতে কড়াকড়ি, জন্মসূত্রের সুবিধা বন্ধে ট্রাম্প

১৯

মার্কিন–ইরান বৈঠক পৌঁছেছে গুরুত্বপূর্ণ পর্যায়ে

২০