২১ জুলাই ২০২৫, ১:০৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

হলমিচ পার্কে ইহদিনার আয়োজনে  দিনব্যাপী সাংস্কৃতিক ও ক্রীড়া উৎসব

ইহদিনার উদ্যোগে প্রথমবারের মতো আয়োজিত একটি ব্যতিক্রমধর্মী সাংস্কৃতিক ও ক্রীড়া অনুষ্ঠান সফলভাবে সম্পন্ন হয়েছে। গত ২০ জুলাই, ওয়ারেন সিটির হলমিচ পার্কে দিনব্যাপী এই আয়োজন অনুষ্ঠিত হয়, যেখানে সুস্থ সংস্কৃতি, শরীরচর্চা ও হালাল বিনোদনের সমন্বয় ঘটে। শিশু, কিশোর, যুবক, তরুণ ও বয়োজ্যেষ্ঠরা অংশ নিয়ে দিনটিকে করে তোলেন বর্ণাঢ্য ও প্রাণবন্ত।

 

 

সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত চলা এই আয়োজনের সূচনা হয় যোহরের নামাজ আদায়ের মাধ্যমে। এরপর দিনভর চলে নানা ধরনের ক্রীড়া ও সাংস্কৃতিক কার্যক্রম। ফুটবল ও ভলিবল টুর্নামেন্ট, হারিভাঙ্গা প্রতিযোগিতা, শিশু ও বড়দের দৌড়, দড়ি টানাটানি এবং করন হো গেমসের মতো মজাদার খেলাগুলো অংশগ্রহণকারীদের মধ্যে উদ্দীপনা ছড়ায়।

 

 

এক বিশেষ পর্বে আয়োজিত হয় দাওয়াহ সেশন, যেখানে কুরআন ও হাদীসের আলোকে যুবকদের জন্য অনুপ্রেরণামূলক বক্তব্য উপস্থাপন করা হয়। বাংলা ও ইংরেজিতে দেওয়া এই নসিহত উপস্থিতদের হৃদয় স্পর্শ করে। যুহর ও আসরের নামাজ পার্কের মনোরম পরিবেশে জামাতের সাথে আদায় করা হয়।

 

 

অনুষ্ঠানে কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ, সিটি অফিসিয়াল, উলামায়ে কেরাম ও স্থানীয় এক্টিভিস্টরা অংশ নেন। তারা ইহদিনার এই উদ্যোগের প্রশংসা করে বলেন, এটি সাম্প্রদায়িক সম্প্রীতি ও সুস্থ সংস্কৃতি চর্চার একটি অনন্য উদাহরণ। দিনের শেষে দোয়ার মাধ্যমে আনুষ্ঠানিক সমাপ্তি ঘোষণা করা হয়, যা অংশগ্রহণকারীদের মধ্যে তৃপ্তি ও ঈমানি অনুপ্রেরণা জাগিয়ে তোলে।

 

 

এই আয়োজন শারীরিক স্বাস্থ্য, পারিবারিক বন্ধন ও আধ্যাত্মিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে বলে মনে করেন অংশগ্রহণকারীরা। ইহদিনার পক্ষ থেকে জানানো হয়, ভবিষ্যতে এমন উদ্যোগ আরও বাড়ানো হবে, যাতে কমিউনিটির সব বয়সের মানুষ সুস্থ ও গঠনমূলক পরিবেশে অংশগ্রহণের সুযোগ পায়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভুয়া বিয়ের মাধ্যমে গ্রিন কার্ড বাণিজ্য, নিউইয়র্কে ফেডারেল অভিযানে ১১ গ্রেপ্তার

তথ্য বিক্রিকে কেন্দ্র করে ট্রাম্পের বিরুদ্ধে নতুন আইনি লড়াই

হোয়াইট হাউসে বড় রদবদল, প্রেস সেক্রেটারির পদ ছাড়ছেন লেভিট

নিউইয়র্কে ২০২৭ থেকে মেডিকেইডে নতুন শর্ত, ঝুঁকিতে যেসব সুবিধাভোগী

মিনেসোটার পঞ্চম আসনে ডেমোক্রেটিক প্রাইমারিতে বড় জয় ইলহান ওমরের

সব বিষয়ে এ+; রোদেলার চোখে এখন সাদা অ্যাপ্রনের স্বপ্ন

মিশিগানে বাংলা সংবাদ কার্যালয়ে সৈয়দ উতবার সৌজন্য সাক্ষাৎ

আবদুল এল-সায়েদ নির্বাচিত হলে নাতনিদের স্কুলে বোরকা পরে যেতে হবে: ন্যান্সি মেস

নিউইয়র্কে বাংলাদেশিদের নেতৃত্বে প্রথম সাউথ এশিয়ান ইউনিটি প্যারেড

অবশেষে বিয়ে করলেন ক্রিশ্চিয়ানো রোনালদো

১০

২৩৮ মিলিয়ন ডলার লোকসান গুনল ট্রাম্পের মিডিয়া কোম্পানি

১১

শিশুদের টিকা নীতিতে ট্রাম্পের নতুন উদ্যোগ নিয়ে চিকিৎসকদের উদ্বেগ

১২

যুক্তরাষ্ট্রে ১ লাখ ৭৫ হাজারের বেশি ভিসা বাতিল করল ট্রাম্প প্রশাসন

১৩

মিশিগানে বাংলা প্রেস ক্লাবের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী ও ফ্যামিলি ডে উদযাপন

১৪

ইরানের হামলার আশঙ্কায় খাবারের কার্টে করে তুরস্ক ছাড়েন ট্রাম্প

১৫

মিশিগানে ১৫ আগস্ট শুরু হচ্ছে দুই দিনব্যাপী ফুলমুন ইসলামিক কালচারাল ফেস্টিভ্যাল

১৬

মিশিগানে আম-কাঁঠালি উৎসবে বাঙালির মিলনমেলা

১৭

মিশিগানে মুনার দাওয়াহ কনফারেন্স অনুষ্ঠিত অংশ নেন হাজারো মানুষ

১৮

৬১% মার্কিনি চান সামাজিক মাধ্যম কোম্পানিগুলোর ওপর বাড়ুক নজরদারি

১৯

হরমুজ খুলে দিলে এখন পারমাণবিক চুক্তি ছাড়াই ইরান যুদ্ধ থেকে বেরিয়ে আসতে রাজি ট্রাম্প

২০