বাংলা সংবাদ ডেস্ক
২৮ জুলাই ২০২৫, ১২:৩৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

স্যামসাং-টেসলার মাঝে ২ লাখ কোটি টাকার চিপ সরবরাহ চুক্তি

মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠান টেসলার সঙ্গে ১৬.৫ বিলিয়ন ডলারের (২ লাখ কোটি টাকারও বেশি) চিপ সরবরাহ চুক্তি সই করেছে দক্ষিণ কোরিয়ার ইলেকট্রনিক্স জায়ান্ট স্যামসাং।

 

এই চুক্তির আওতায় স্যামসাং টেক্সাসে তাদের নতুন কারখানায় টেসলার-পরবর্তী প্রজন্মের এআই৬ চিপ তৈরি করবে। চুক্তিটির মেয়াদ ২০৩৩ সাল পর্যন্ত। চুক্তির খবর প্রকাশ্যে আসার পর স্যামসাংয়ের শেয়ারের দাম প্রায় ৪ শতাংশ বেড়ে যায়। এদিকে, ইলন মাস্ক নিজেই এক এক্স পোস্টে চুক্তির বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি লেখেন, ‘স্যামসাং আমাদের উৎপাদন কার্যক্রমকে ত্বরান্বিত করতে সহায়তা করছে। আমি নিজেই কারখানায় গিয়ে তদারকি করব, যেহেতু এটি আমার বাড়ি থেকে বেশি দূরে নয়।’

 

মাস্ক আরও বলেন, ‘টেক্সাসের স্যামসাং কারখানাটি শুধু টেসলার জন্য বিশেষভাবে এআই চিপ তৈরিতে ব্যবহৃত হবে। এটি আমাদের কৌশলগত পরিকল্পনায় গুরুত্বপূর্ণ একটি পদক্ষেপ।’ এর আগে স্যামসাং চিপ সরবরাহসংক্রান্ত এই বিশাল চুক্তির কথা জানালেও গ্রাহকের নাম প্রকাশ করেনি। তবে মাস্কের ঘোষণার মাধ্যমে নিশ্চিত হয় যে টেসলাই সেই ক্রেতা।

 

বিশ্লেষকরা মনে করছেন, স্যামসাং-টেসলা এই অংশীদারত্ব দক্ষিণ কোরিয়ার জন্যও কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হতে পারে। যুক্তরাষ্ট্রের সঙ্গে অংশীদারত্ব জোরদারের মাধ্যমে দেশটি চিপ ও জাহাজ নির্মাণ খাতে আমদানি শুল্ক হ্রাসের সুযোগ খুঁজছে। বর্তমানে টিএসএমসি ও এসকে হাইনিক্সের সঙ্গে কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক চিপ উৎপাদনে প্রতিযোগিতায় কিছুটা পিছিয়ে আছে স্যামসাং। তবে এই চুক্তি তাদের চুক্তিভিত্তিক উৎপাদন খাতকে পুনরায় চাঙা করতে সহায়তা করতে পারে বলে আশা করা হচ্ছে।

 

সূত্র: রয়টার্স।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আনন্দঘন আয়োজনে অনুষ্ঠিত হলো প্রাক্তন বাংলাদেশ মিশন সদস্যদের বার্ষিক মিলনমেলা

পরপর দুই শক্তিশালী ভূমিকম্পে বিধ্বস্ত ভেনেজুয়েলা, চলছে উদ্ধার অভিযান

বাবা দিবস উদযাপন ও আকর্ষণীয় পুরস্কারে জমজমাট শিব মন্দিরের বার্ষিক বনভোজন

বাংলাদেশ শিল্পকলা একাডেমি সম্মাননা পদকে ভূষিত হচ্ছেন গবেষক-সাংবাদিক সেলিম আউয়াল

দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন দক্ষিণভাগ এনসিএম উচ্চ বিদ্যালয়

মিশিগানে শ্রীশ্রী লোকনাথ ব্রহ্মচারীর ১৩৬তম তিরোধান উৎসব পালিত

‘আমেরিকা ২৫০’ উদযাপনে অভিবাসী, কৃষ্ণাঙ্গ ও আদিবাসী জনগোষ্ঠীর অবদানকে স্বীকৃতি

মিশিগানে হবিগঞ্জ সদর সমিতির অভিষেক ও গুণী জন সংবর্ধনা অনুষ্ঠিত

বিদেশি শিক্ষার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন ভিসা নীতি

জলবায়ু দুর্যোগে শিক্ষার সংকট, ক্ষতিগ্রস্ত ১ কোটি ২৭ লাখ শিশু

১০

মার্কিন ক্যারিয়ার অ্যাওয়ার্ডে ভূষিত বাংলাদেশি বিজ্ঞানী সুমাইয়া সমাজী

১১

যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব পেতে বাড়ছে ফি, আবেদনকারীদের গুনতে হবে অতিরিক্ত অর্থ

১২

মিশিগানে ষ্টেট রিপ্রেজেন্টেটিভ প্রার্থী মাহবুব খানের সাথে কমিউনিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত

১৩

সিলেট সদর দক্ষিণ সুরমা অ্যাসোসিয়েশন অব মিশিগানের অভিষেক ও সাংস্কৃতিক অনুষ্ঠান ২৮ জুন

১৪

দুই দিনের সরকারি সফরে মালয়েশিয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমান

১৫

৫ কোটি ২ লাখ অভিবাসী নিয়ে নতুন চিত্র যুক্তরাষ্ট্রের জনসংখ্যায়

১৬

ট্রাম্পের ব্যবহারের জন্য নতুন বিলাসবহুল এয়ার ফোর্স ওয়ান

১৭

বিদেশি বংশোদ্ভূত আমেরিকানদের নাগরিকত্ব বাতিলের উদ্যোগ জোরদার

১৮

গৃহস্থ ও প্রবীণদের আর্থিক স্বস্তিতে নিউইয়র্কের ২ বিলিয়ন ডলারের উদ্যোগ

১৯

এক বছরে সুইস ব্যাংকে বাংলাদেশিদের অর্থ বেড়েছে ৪১ শতাংশ

২০