সৌরভ আহমেদ
১ জুলাই ২০২৫, ২:০৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

সিটি কাউন্সিল নির্বাচন ২০২৫: হ্যামট্রামিকবাসীর আস্থার প্রতীক হতে চান রেজাউল করিম চৌধুরী

হ্যামট্রামিক শহরের এক নিঃশব্দ পথিক, যিনি বছরের পর বছর নিজের মতো করে কাজ করে গেছেন এই শহরের মানুষের জন্য তিনি রেজাউল করিম চৌধুরী। অনেকেই তাকে চেনেন, আবার অনেকেই জানেন না, এই মানুষটিই হয়তো হতে যাচ্ছেন সিটি কাউন্সিলের পরবর্তী সাহসী কণ্ঠস্বর।
এ বছর প্রথমবারের মতো হ্যামট্রামিক সিটি কাউন্সিলম্যান পদে প্রার্থী হয়েছেন রেজাউল করিম। তবে তার রাজনীতির স্বপ্নটা কিন্তু হঠাৎ করে আসেনি। বরং ২৫ বছরের প্রবাস জীবনের অভিজ্ঞতা, অভিবাসী কমিউনিটির প্রতি দায়িত্ববোধ, এবং একটা ভালো শহর গড়ার নিরবচ্ছিন্ন ভাবনা থেকেই গড়ে উঠেছে এই সিদ্ধান্ত।

 

 

আপনার সম্পর্কে সংক্ষেপে বলুন।

আমি রেজাউল চৌধুরী, হ্যামট্রামিক সিটির বাসিন্দা ও দীর্ঘদিন ধরে এই শহরের উন্নয়নে সক্রিয়ভাবে যুক্ত। আমি এম.সি কলেজ, বাংলাদেশ থেকে গ্র্যাজুয়েশন সম্পন্ন করি এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে আইন বিষয়ে ব্যাচেলর ডিগ্রি অর্জন করি। এরপর আমি ডেট্রয়েটের বিল্ড ইনস্টিটিউট থেকে উদ্যোক্তা প্রশিক্ষণ নেই। বর্তমানে আমি হ্যামট্রামিক সিটির Board of Review, Beautification Commission এবং Citiæen’s Patrol-এর সদস্য হিসেবে কাজ করছি। এছাড়া আমি Hamtramck Resident’s Forum (HRF), Chittagong University Alumni Association, Golapgonj Helping Hands USA এবং Global Detroit USA- সঙ্গেও যুক্ত আছি।
আমার জনসেবামূলক কাজের স্বীকৃতি হিসেবে আমি Hamtramck Community Initiative, হ্যামট্রামিক সিটি, স্টেট রিপ্রেজেন্টেটিভ এবং Wayne County Commissioner-এর দপ্তর থেকে সম্মাননা পেয়েছি।

“আমি কাউন্সিলম্যান হতে চাই, কারণ আমি এই শহরটাকে ভালোবাসি”

এই সহজ কথা দিয়েই শুরু করলেন রেজাউল করিম তার কথোপকথন। “আমি ১১ বছর ধরে হ্যামট্রামিকে আছি। এই শহরের প্রতিটি রাস্তায়, প্রতিটি পার্কে, মানুষের চোখে মুখে আমি আশার আলো দেখি। আমি চাই সেই আশাগুলো বাস্তব হোক। আমি এই শহরের নাগরিকদের জীবনমান আরও উন্নত করতে চাই,”-বলছিলেন তিনি।

 

 

প্রথম রাজনীতির স্বাদ প্রেসিডেন্ট আল গোরের প্রচারে

আমেরিকায় পা রাখার পরপরই রাজনীতির প্রতি আকর্ষণ তৈরি হয় রেজাউলের। “ডেমোক্রেটিক পার্টির কর্মকাণ্ড আমাকে অনুপ্রাণিত করেছিল। বিশেষ করে তারা যেভাবে অভিবাসীদের অধিকার নিয়ে কাজ করছিল, সেটা আমাকে ছুঁয়ে যায়। আমি সদস্য হই এবং প্রেসিডেন্ট প্রার্থী আল গোরের প্রচারণায় যুক্ত হই।” এই ছিল তার রাজনৈতিক যাত্রার শুরু।

 

নির্বাচিত হলে কী হবে তার প্রথম কাজ?

“আমি চাই সবার মধ্যে সেতুবন্ধন তৈরি হোক। হ্যামট্রামিক হচ্ছে একটা মিশ্র সংস্কৃতির শহর। এখানে ইয়েমেনি আছে, বাংলাদেশি আছে, আফ্রিকান-আমেরিকান আছে। কিন্তু অনেক সময় তারা একে অপরের সঙ্গে জড়িত থাকে না। আমি চাই সবাই যেন মনে করে, আমরা সবাই এই শহরের সমান মালিক। এটা আমাদের শহর।”

 

চ্যালেঞ্জ আছে, কিন্তু সমাধানও সম্ভব

“হ্যামট্রামিকের সবচেয়ে বড় সমস্যা অবকাঠামো ও পানি নিষ্কাশনের। বৃষ্টির পর রাস্তায় পানি জমে থাকে, মানুষ কষ্ট পায়। আমি চাই এসব সমস্যা আর থাকুক না। আধুনিক পরিকল্পনায় এগুলো সমাধান সম্ভব,” বলেন রেজাউল করিম।

 

‘নির্দিষ্ট এলাকা নয়, পুরো শহরই আমার দায়িত্ব’
তিনি মনে করেন, কাউন্সিলম্যান হিসেবে তার দায়িত্ব শুধু একটি ওয়ার্ড বা ব্লকের জন্য নয়, বরং পুরো হ্যামট্রামিকের জন্য।
“আমি নির্দিষ্ট এলাকার পক্ষে না। যেখানে সমস্যা, সেখানে কাজ করতে চাই।”

 

নির্দলীয় নির্বাচন, কিন্তু নীতির প্রশ্নে আপসহীন
রেজাউল করিম নিজেকে একজন স্বতন্ত্র প্রার্থী হিসেবে তুলে ধরেন। বলেন,
“এই নির্বাচন নির্দলীয়, তাই আমি কোনো পার্টির হয়ে দাঁড়াইনি। তবে আমি বিশ্বাস করি ন্যায়, স্বচ্ছতা, আর মানুষের অংশগ্রহণে পরিচালিত শাসনে।”

বাংলাদেশিদের জন্যও রয়েছে তার বিশেষ ভাবনা
“আমি চাই, বাংলাদেশি কমিউনিটি আরও সচেতন হোক। তারা যেন ভোট দেয়, মত প্রকাশ করে, নিজের অধিকার জানে। আমি বাংলাদেশের মানুষদের বলবো-এই শহর শুধু থাকার জায়গা নয়, এটা আমাদের ভবিষ্যতের জায়গা। তাই আমাদের সম্পৃক্ত হতে হবে।”

 

‘বিল্ডিং ব্রিজ’ থেকে শুরু, এখন শহর গড়ার স্বপ্ন

তিনি হ্যামট্রামিকে ‘ব্রিজ বিল্ডার’ হিসেবে পরিচিত। “আমি আগে থেকেই ‘বিল্ডিং ব্রিজ’ ও ‘সোশ্যাল কোহিশন’ প্রোগ্রামের মাধ্যমে বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে সংযোগ তৈরিতে কাজ করে আসছি। এখন আমি চাই সেটা আরও বড় পরিসরে, সিটি কাউন্সিলের মাধ্যমে করবো।”

 

মানুষের প্রতিনিধি হতে চান, নেতা নয়

রেজাউল করিম চৌধুরীর কথায় বারবার উঠে আসে একটি বিষয় “আমি নেতা হতে চাই না, আমি জনগণের কণ্ঠস্বর হতে চাই।”
তিনি চান, শহরের সবাই যেন নিজের কথা বলার অধিকার পায়। তার মতে, কাউন্সিলম্যানদের কাজ কেবল বাজেট পাশ করা নয়, বরং প্রতিটি নাগরিকের আশা ও সমস্যার কথা শুনে তার সমাধানে অংশ নেওয়া।
এই শহর রেজাউল করিমকে দিয়েছে নিরাপত্তা, সম্মান ও পরিচয়। এবার তিনি চান সেই শহরের জন্য কিছু ফিরিয়ে দিতে।
হ্যামট্রামিকের মানুষ যদি তার ওপর আস্থা রাখে, তিনি কথা দিয়েছেন—“আমি কাউকে বিভক্ত করবো না, বরং সবাইকে এক করার কাজ করবো।”

 

-বাংলা সংবাদ-এর পক্ষ থেকে তাকে জানাই শুভকামনা।
এই শহরকে আরও সুন্দর ও মানবিক করে গড়ে তোলার স্বপ্ন যেন বাস্তবে রূপ নেয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আনন্দঘন আয়োজনে অনুষ্ঠিত হলো প্রাক্তন বাংলাদেশ মিশন সদস্যদের বার্ষিক মিলনমেলা

পরপর দুই শক্তিশালী ভূমিকম্পে বিধ্বস্ত ভেনেজুয়েলা, চলছে উদ্ধার অভিযান

বাবা দিবস উদযাপন ও আকর্ষণীয় পুরস্কারে জমজমাট শিব মন্দিরের বার্ষিক বনভোজন

বাংলাদেশ শিল্পকলা একাডেমি সম্মাননা পদকে ভূষিত হচ্ছেন গবেষক-সাংবাদিক সেলিম আউয়াল

দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন দক্ষিণভাগ এনসিএম উচ্চ বিদ্যালয়

মিশিগানে শ্রীশ্রী লোকনাথ ব্রহ্মচারীর ১৩৬তম তিরোধান উৎসব পালিত

‘আমেরিকা ২৫০’ উদযাপনে অভিবাসী, কৃষ্ণাঙ্গ ও আদিবাসী জনগোষ্ঠীর অবদানকে স্বীকৃতি

মিশিগানে হবিগঞ্জ সদর সমিতির অভিষেক ও গুণী জন সংবর্ধনা অনুষ্ঠিত

বিদেশি শিক্ষার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন ভিসা নীতি

জলবায়ু দুর্যোগে শিক্ষার সংকট, ক্ষতিগ্রস্ত ১ কোটি ২৭ লাখ শিশু

১০

মার্কিন ক্যারিয়ার অ্যাওয়ার্ডে ভূষিত বাংলাদেশি বিজ্ঞানী সুমাইয়া সমাজী

১১

যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব পেতে বাড়ছে ফি, আবেদনকারীদের গুনতে হবে অতিরিক্ত অর্থ

১২

মিশিগানে ষ্টেট রিপ্রেজেন্টেটিভ প্রার্থী মাহবুব খানের সাথে কমিউনিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত

১৩

সিলেট সদর দক্ষিণ সুরমা অ্যাসোসিয়েশন অব মিশিগানের অভিষেক ও সাংস্কৃতিক অনুষ্ঠান ২৮ জুন

১৪

দুই দিনের সরকারি সফরে মালয়েশিয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমান

১৫

৫ কোটি ২ লাখ অভিবাসী নিয়ে নতুন চিত্র যুক্তরাষ্ট্রের জনসংখ্যায়

১৬

ট্রাম্পের ব্যবহারের জন্য নতুন বিলাসবহুল এয়ার ফোর্স ওয়ান

১৭

বিদেশি বংশোদ্ভূত আমেরিকানদের নাগরিকত্ব বাতিলের উদ্যোগ জোরদার

১৮

গৃহস্থ ও প্রবীণদের আর্থিক স্বস্তিতে নিউইয়র্কের ২ বিলিয়ন ডলারের উদ্যোগ

১৯

এক বছরে সুইস ব্যাংকে বাংলাদেশিদের অর্থ বেড়েছে ৪১ শতাংশ

২০