বাংলা সংবাদ ডেস্ক
১৯ জুন ২০২৪, ১০:৪৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

সিকিমে আটকেপড়া হাজারের বেশি পর্যটককে উদ্ধার

ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় সিকিম রাজ্যের মাঙ্গান অঞ্চলে ভয়াবহ বন্যা ও ভূমিধসে আটকেপড়া এক হাজার ২৮৯ পর্যটককে উদ্ধার করা হয়েছে। দুদিনে এদের উদ্ধার করা হয়।

সিকিম প্রশাসনের বরাত দিয়ে এনডিটিভি এক প্রতিবেদনে জানায়, বৃহস্পতিবার (১৩ জুন) সিকিমের মাঙ্গান অঞ্চলে ভয়াবহ বন্যা ও ভূমিধসে প্রায় দেড় হাজার পর্যটক আটকা পড়ে। বৈরী আবহাওয়ায় তাৎক্ষণিকভাবে উদ্ধার কাজ শুরু করতে ব্যর্থ হয় স্থানীয় প্রশাসন।

সোমবার (১৭ জুন) থেকে শুরু হয় উদ্ধার কাজ। প্রথম দফায় ৬৪ জন পর্যটককে উদ্ধার করা হয়। এরপর মঙ্গলবার দ্বিতীয় দফায় উদ্ধার কাজ চালানো হলে লাচুং এবং মাঙ্গান জেলার আশপাশ থেকে আরও এক হাজার ২২৫ পর্যটককে উদ্ধার করে স্থানীয় প্রশাসন।

এ বন্যা এবং ভূমিধসে এ পর্যন্ত ৬ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় এক কর্মকর্তা।

অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) বিষ্ণু লামা বলেন, বৈরী আবহাওয়ায় উদ্ধার কাজ চালানো কঠিন হয়ে পড়েছে। এজন্য টানা উদ্ধারকাজ না চালিয়ে দফায় দফায় কাজ করছেন কর্মীরা। আবহাওয়া অনুকূলে আসলে বুধবার (১৯ জুন) বাকি কয়েক শর বেশি পর্যটককে উদ্ধার করা যাবে বলে মনে করছে প্রশাসন।

সিকিমে ব্যাপক বৃষ্টিপাতে ক্ষতিগ্রস্ত হয়েছে একাধিক সড়ক। উত্তর সিকিম এবং জংগু অঞ্চলে প্রাথমিক সংযোগ ব্যবস্থার অন্যতম মাধ্যম সংকলন সেতু। সেই সেতুই ভেঙে পড়ায় পরিস্থিতি আরও শোচনীয় হয়ে ওঠে। এতে আটকা পড়ে বহু পর্যটক।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জলবায়ু দুর্যোগে শিক্ষার সংকট, ক্ষতিগ্রস্ত ১ কোটি ২৭ লাখ শিশু

মার্কিন ক্যারিয়ার অ্যাওয়ার্ডে ভূষিত বাংলাদেশি বিজ্ঞানী সুমাইয়া সমাজী

যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব পেতে বাড়ছে ফি, আবেদনকারীদের গুনতে হবে অতিরিক্ত অর্থ

মিশিগানে ষ্টেট রিপ্রেজেন্টেটিভ প্রার্থী মাহবুব খানের সাথে কমিউনিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত

সিলেট সদর দক্ষিণ সুরমা অ্যাসোসিয়েশন অব মিশিগানের অভিষেক ও সাংস্কৃতিক অনুষ্ঠান ২৮ জুন

দুই দিনের সরকারি সফরে মালয়েশিয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমান

৫ কোটি ২ লাখ অভিবাসী নিয়ে নতুন চিত্র যুক্তরাষ্ট্রের জনসংখ্যায়

ট্রাম্পের ব্যবহারের জন্য নতুন বিলাসবহুল এয়ার ফোর্স ওয়ান

বিদেশি বংশোদ্ভূত আমেরিকানদের নাগরিকত্ব বাতিলের উদ্যোগ জোরদার

গৃহস্থ ও প্রবীণদের আর্থিক স্বস্তিতে নিউইয়র্কের ২ বিলিয়ন ডলারের উদ্যোগ

১০

এক বছরে সুইস ব্যাংকে বাংলাদেশিদের অর্থ বেড়েছে ৪১ শতাংশ

১১

২৫০ বছর টিকবে কি যুক্তরাষ্ট্র? প্রশ্ন তুলেছেন ৩৮% মার্কিনি

১২

মিশিগানে সাবেক এমপি ফরিদ চৌধুরী সরণে দোয়া মাহফিল সম্পন্ন

১৩

ফ্রিল্যান্সিংয়ের নামে ফাঁদ প্রতারকের টোপে পড়ে সর্বস্ব খোয়াচ্ছেন তরুণ-তরুণীরা

১৪

প্রথমবারের মতো ভ্যাকসিন তৈরি করল এআই, রোগ প্রতিরোধে নতুন আশা

১৫

চার্জে দিয়ে মোবাইল ফোন ব্যবহার করা কতটা নিরাপদ?

১৬

আদালতের সিদ্ধান্তের পর কেনেডি সেন্টার থেকে বাদ ট্রাম্পের নাম

১৭

মিশিগানে ষ্টেট রিপ্রেজেন্টেটিভ প্রার্থী সীমা আহমেদ’র সংবাদ সম্মেলন

১৮

সোশ্যাল সিকিউরিটি সংকটে নিউইয়র্কে বাড়ছে অবসরপ্রাপ্তদের উদ্বেগ

১৯

পাঁচ বছরে সর্বোচ্চ, মার্কিন নাগরিকত্ব ছাড়লেন প্রায় ৫ হাজার মানুষ

২০