নিউজ ডেস্ক
৩ অগাস্ট ২০২৪, ১২:২৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

শাহবাগে অবস্থান নিয়েছে আন্দোলনকারীরা

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকা বিক্ষোভ কর্মসূচিতে কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান নেন হাজারো মানুষ। সেখান থেকে মিছিল নিয়ে আন্দোলনকারীদের একটি অংশ আজ শনিবার সন্ধ্যায় শাহবাগ মোড়ে অবস্থান নিয়েছেন। আরেকটি অংশ ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে রাজু ভাস্কর্যের পাদদেশে অবস্থান নিয়ে বিক্ষোভ করছেন।

 

আজ বেলা সাড়ে পাঁচটার দিকে কেন্দ্রীয় শহীদ মিনারে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে সরকারের পদত্যাগের এক দফা দাবি ঘোষণা করা হয়। এরপর সেখানে আরও ঘণ্টাখানেক বিক্ষোভের পর সাড়ে ছয়টার দিকে থেকে আন্দোলনকারীরা শহীদ মিনার এলাকা ছাড়তে শুরু করেন।

 

বিক্ষোভকারীদের একটি অংশ শহীদ মিনার থেকে টিএসসি এলাকায় রাজু ভাস্কর্যে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন। আরেকটি অংশ শাহবাগ অভিমুখে মিছিল নিয়ে এগোতে থাকেন। মিছিলটি শাহবাগ থানার সামনে পৌঁছালে বিক্ষোভকারীদের কেউ কেউ সেখানে থাকা পুলিশকে লক্ষ্য করে পানির বোতল ছোড়েন। এমন পরিস্থিতিতে আন্দোলনকারীদের একাংশ শাহবাগ থানার সামনে মানবঢাল তৈরি করে পুলিশের ওপর যেকোনো ধরনের আক্রমণ ঠেকান।

 

পরে শাহবাগ মোড়ের সড়কে গিয়ে অবস্থান নেন বিপুলসংখ্যক আন্দোলনকারী। সন্ধ্যা ৭টায় এই প্রতিবেদন লেখার সময়ও তাঁরা শাহবাগে বিক্ষোভ করছিলেন। তখনো কেন্দ্রীয় শহীদ মিনারে হাজারো মানুষ অবস্থান করছেন। রাজু ভাস্কর্যেও বিক্ষোভ চলছে।

 

এদিকে বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতির (বেলা) প্রধান নির্বাহী সৈয়দা রিজওয়ানা হাসানও আজ বিকেলে কেন্দ্রীয় শহীদ মিনারে ছিলেন। শিক্ষার্থীদের ঘোষিত এক দফা কর্মসূচির বিষয়ে তিনি প্রথম আলোকে বলেন, প্রচণ্ড ক্ষোভ থেকেই সরকার পতনের এই এক দফা দেওয়া হয়েছে বলে তাঁর ধারণা। শিক্ষার্থী ও ছাত্র-জনতার ওপর গুলি চালানো হয়েছে। এটি তাঁরা কোনোভাবেই মেনে নিতে পারছে না। এ জন্যই শিক্ষার্থীদের সঙ্গে জনতা রাস্তায় নেমে এসেছে। যারা মানুষের বাক্‌স্বাধীনতা নষ্ট করে, নির্বিচারে গুলি ও অত্যাচার করে, এ রকম সরকারের শেষ পরিণতি দ্রোহের মাধ্যমে হয়। সরকারকে তাদের আত্মবিবেক জাগ্রত করতে হবে। স্বৈরাচারে অনাস্থা, জনগণে আস্থা- এটাই শিক্ষার্থীদের এই আন্দোলনে প্রমাণিত হলো।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভালোবাসার দেশ, ইশতিয়াক রুপু

১

বাফেলোর শরৎ, হাবিব ফয়েজি

২

​নিউইয়র্কে ২৫ মেয়রকে নিয়ে আরবান ২০ সম্মেলন সম্পন্ন

৩

গ্লোবাল বাংলাদেশি চেম্বার অফ কমার্সের যাত্রা শুরু

৪

কম খরচে নিউইয়র্কে বাড়ি কেনার সুযোগ, মিলতে পারে ১ লাখ ডলার

৫

মামদানির ‘ভিশন জিরো’ পরিকল্পনা, নিউইয়র্কে আসছে গাড়িমুক্ত পথচারী এলাকা

৬

ষাট পেরিয়ে নতুন শুরু: কর্নেল স্যান্ডার্সের জীবন ও কেএফসির বিশ্বজয়ের গল্প

৭

মিশিগানে আবাসনসংকট: স্থানীয় কর্তৃপক্ষ আর কত দিন দায় এড়াবে?

৮

কলম্বাস দিবস: উৎসবের আড়ালে চাপা পড়ে থাকা আমেরিকার আরেক ইতিহাস

৯

পিঙ্ক অক্টোবর ২০২৬: গোলাপি রিবনের বার্তা পৌঁছাক মানুষের জীবনে

১০

জাতিসংঘে বিরল ইতিহাস গড়লেন প্রধানমন্ত্রী

১১

বিদেশি সাংবাদিকদের ভিসায় সামাজিকমাধ্যম যাচাই শুরু যুক্তরাষ্ট্রের

১২

জাতিসংঘে প্রধানমন্ত্রীর তারেক রহমানের পুরো ভাষণ

১৩

মামলা এড়াতে যুক্তরাষ্ট্রের আলাবামা অঙ্গরাজ্যকে ১০ কোটি ডলার দিচ্ছে টিকটক

১৪

টেনেসিতে ২০০ বছর পর এই প্রথম কোনো নারীর মৃত্যুদণ্ড হতে যাচ্ছে

১৫

যুক্তরাষ্ট্রের সেরা সরকারি বিশ্ববিদ্যালয়ের তালিকায় শীর্ষে ক্যালিফোর্নিয়ার দুই প্রতিষ্ঠান

১৬

মানসিক স্বাস্থ্য: যত্ন নিলে সুস্থ থাকা সম্ভব

১৭

অজান্তেই হচ্ছে মানসিক স্বাস্থ্যের চরম ক্ষতি, ঘুম ভাঙতেই ফোন হাতে নিচ্ছেন?

১৮

১৯

যমুনা টিভি ও বাংলা সংবাদের সাংবাদিকের প্রশ্নে মার্কিন মন্ত্রী, চীন-যুক্তরাষ্ট্রের মধ্যে একটিকে বেছে নিতে বাংলাদেশকে চাপ নয়

২০