বাংলা সংবাদ ডেস্ক
১৩ অগাস্ট ২০২৪, ৬:৩৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

শরীরকে সুঠাম রাখতে দরকার দিনে ৪ হাজার পা হাঁটা

দিনে কমপক্ষে ৪ হাজার পা হাঁটলে সুঠাম থাকবে শরীর। কমবে অকাল মৃত্যুঝুঁকি। এছাড়া দিনে ২ হাজার ৩৩৭ পা হাঁটলে হৃৎপিণ্ড ও রক্তনালির রোগে যেসব মৃত্যু হয় সেসবের ঝুঁকি কমে যেতে পারে।

 

ইউরোপীয় জার্নাল অব প্রিভেন্টিভ কার্ডিওলজিতে প্রকাশিত এক গবেষণা থেকে এ তথ্য জানা যায়। এতে অস্ট্রেলিয়া, জাপান, নরওয়ে, স্পেন, যুক্তরাজ্যে সম্পাদিত ১৭টি গবেষণায় প্রায় ২ লাখ ২৭ হাজার জনের তথ্য বিশ্লেষণ করা হয়েছে। প্রতিদিন ২০ হাজার পা হাঁটা স্বাস্থ্যের জন্য উপকারী কিনা তা খুঁজে দেখতে গবেষণাটি করা হয়েছে।

 

এক ইমেইলের প্রধান গবেষক ইউরোপিয়ান সোসাইটি অব কার্ডিওলজির ডেপুটি এডিটর-ইন-চিফ, ম্যাকিয়েজ বানাচ বলেন, ‘আপনি যত বেশি হাঁটবেন আপনার স্বাস্থ্যের ওপর তত ভালো প্রভাব পড়বে। আর প্রতিদিন ৫০০-১০০০ পা করে হাঁটা বৃদ্ধি করলে মৃত্যুহার উল্লেখযোগ্য হারে কমতে পারে।’

 

ম্যাকিয়েজ বানাচ মেরিল্যান্ডের বাল্টিমোরের জনস হপকিন্স ইউনিভার্সিটি স্কুল অব মেডিসিনের কার্ডিওলজি বিভাগের সহযোগী অধ্যাপক হিসেবে কর্মরত রয়েছেন। তিনি আরো বলেন, ‘আমরা এই গবেষণায় দেখিয়েছি দিনে ১ হাজার করে পদক্ষেপ বৃদ্ধি যে কোনো ধরনের মৃত্যুঝুঁকি ১৫ শতাংশ কমাতে পারে। আর দিনে ৫০০ করে পদক্ষেপ বৃদ্ধি কার্ডিওভাসকুলার রোগের ঝুঁকি ৭ শতাংশ কমাতে পারে।’

 

গবেষণায় উল্লেখ করা হয়, প্রতিদিন আনুমানিক ৪ হাজার পা হাঁটলে অকাল মৃত্যুর ঝুঁকি কমলেও ৭ হাজার পা হাঁটা বেশি কার্যকরী হয়। তবে মৃত্যুঝুঁকি কমাতে সবচেয়ে বেশি প্রভাব ফেলে প্রতিদিন ২০ হাজার পা হাঁটা। যদিও ২০ হাজার পা হাঁটার সুবিধা প্রমাণের জন্য ডেটা সীমিত ছিল গবেষণাটিতে।

 

গবেষণাটিতে আরো উল্লেখ করা হয়, ৬০ বছর বা তার বেশি বয়সীরা যখন দিনে ৬ হাজার থেকে ১০ পা হাঁটেন তখন তাদের অকাল মৃত্যুঝুঁকি ৪২ শতাংশ কমে। আর যদি ৬০ বছরের কম বয়সীরা দিনে ৭ হাজার থেকে ১৩ হাজার পা হাঁটেন তাদের ঝুঁকি কমে ৪৯ শতাংশ। এটি একটি পর্যবেক্ষণমূলক গবেষণা। এতে শুধু প্রতিদিনের পদক্ষেপের বা হাঁটার সংখ্যা ও স্বাস্থ্যের মধ্যে একটি সম্পর্ক দেখানো হয়েছে। হাঁটার সঙ্গে মৃত্যুঝুঁকি কমার সরাসরি কারণ ও প্রভাব বর্ণনা করা হয়নি।

 

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মিশিগান ডেমোক্র্যাটিক পার্টির ‘বেস্ট অব দ্য ওয়েস্ট ইয়ুথ লিডারশীপ অ্যাওয়ার্ড’ পেলেন তাহমিদ চৌধুরী

১

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বারহাম সালিহ উচ্চপর্যায়ের বৈঠক

২

সিএনএনসহ তিন সংবাদমাধ্যমের মামলা ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে

৩

যুক্তরাষ্ট্র থেকে ২৫ হাজারের বেশি অভিবাসী তৃতীয় দেশে পাঠানো হয়েছে

৪

মধ্যপ্রাচ্যে মার্কিন নাগরিকদের জন্য নতুন নিরাপত্তা সতর্কতা জারি

৫

মেডিকেইডের ওষুধের দাম কমাতে যুক্তরাষ্ট্রজুড়ে নতুন নীতি ট্রাম্প প্রশাসনের

৬

যুক্তরাষ্ট্রে দক্ষ কর্মী ভিসায় ১ লাখ ডলারের ফি আরও এক বছর

৭

তিন বছর পর যুক্তরাষ্ট্রে আবার বাড়ল সুদের হার

৮

১৮ সেপ্টেম্বর থেকে গ্রিনকার্ডে নতুন পাবলিক চার্জ নিয়ম

৯

গুগলের বিজ্ঞাপন ব্যবসায় লাগাম, মার্কিন নজরদারিতে প্রতিষ্ঠানটি

১০

বিজিবির অভিযানে মাদক-অস্ত্রসহ ৯১৩ কোটি টাকার পণ্য জব্দ, আটক ২৮১

১১

ডেট্রয়েট থেকে আটলান্টিক সিটি, যুক্তরাষ্ট্রে বাংলাদেশি কমিউনিটির বিস্তৃত উপস্থিতি

১২

যুক্তরাষ্ট্রের প্রভাব কমাতে ডলারের বিকল্প খুঁজছে বিভিন্ন দেশ

১৩

ইরানের ওপর নিষেধাজ্ঞা নিয়ে চীনের সঙ্গে বৈঠকে বসছে যুক্তরাষ্ট্র

১৪

গ্রিন কার্ড স্পনসরশিপে নতুন নিয়ম যুক্তরাষ্ট্রে, যাচাই হবে স্পনসরের ক্রেডিট তথ্য

১৫

সৌদি আরবে ভ্রমণ পরিকল্পনা পুনর্বিবেচনার পরামর্শ দিয়েছে যুক্তরাষ্ট্র

১৬

ডাকযোগে ভোটের পক্ষে সুপ্রিম কোর্ট, মধ্যবর্তী নির্বাচনে ট্রাম্পের উদ্যোগে বাধা

১৭

যুক্তরাষ্ট্রে অবৈধ ভোটের অভিযোগে ৭ গ্রিন কার্ডধারী গ্রেপ্তার

১৮

ছয় বছরের মধ্যে যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব ছাড়ার হার সর্বোচ্চ

১৯

প্রথমবার প্রকাশ্যে মহাকাশে অস্ত্র মোতায়েনের স্বীকারোক্তি যুক্তরাষ্ট্রের

২০