২১ জুন ২০২৪, ৮:৪২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

রোদ-বৃষ্টির খেলার মধ্যেও যেভাবে ত্বক ও চুল ভালো রাখবেন

ত্বকের যত্ন

পানি ময়েশ্চারাইজার হিসেবে কাজ করে। প্রচুর পরিমাণে পানি পান করুন। প্রতিদিন মুখে ৮ থেকে ১০ বার পানির ঝাপটা দিলে ত্বকের অনেক সমস্যা কমে যাবে।বৃষ্টির পানিতে ভিজলে ত্বক ধুয়ে ফেলুন বা পরিষ্কার কাপড় দিয়ে মুছে নিন।

 

অনেকে মনে করেন সানস্ক্রিন শুধু রোদের জন্য। এটি ভুল ধারণা। মেঘলা দিনেও সানস্ক্রিন লাগাতে হবে। ভালো মানের সানস্ক্রিন লোশন বা ক্রিম ব্যবহার করতে হবে।

 

কোনো গয়না পরা অবস্থায় বৃষ্টির পানিতে ভিজে গেলে তা শুকিয়ে নিন। রোদ কিংবা বৃষ্টি থেকে ত্বককে বাঁচানোর জন্য সঙ্গে ছাতা রাখুন।

 

গরমে সবচেয়ে বেশি অসুবিধায় পড়ছেন তৈলাক্ত ও মিশ্র ত্বকের অধিকারীরা। একটু গরমেই ত্বকের তেল বের হয়ে যায়। এর মধ্যে ধুলাবালু আটকে যাচ্ছে। ঘাম হচ্ছে বেশি। যতটা সম্ভব ত্বক পরিষ্কার রাখতে হবে। দুই ঘণ্টা পরপর তেলবিহীন টোনার অথবা ক্লিনজার দিয়ে মুখ পরিষ্কার করে নিন। ত্বক তৈলাক্ত হলে গোলাপজলে অল্প গ্লিসারিন মিশিয়ে মুখ ধুয়ে নিতে পারেন। এ ছাড়া স্বাভাবিক ত্বক হলে পরিষ্কার তুলায় টোনার দিয়ে মুখ মুছে ফেলুন।

 

চুলের যত্ন

আবহাওয়ায় এখন আর্দ্রতা বেশি। তাই চুল সহজে তৈলাক্ত হয়ে পড়ছে। ময়লা ও ঘাম মিশে চুলে চলে আসছে আঠালো ভাব। বৃষ্টিতে অথবা ঘামে ভেজা থাকছে চুলের গোড়া। হতে পারে ছত্রাকের সংক্রমণ। এ সময়ে অনেকের চুল বেশি পড়ার প্রবণতা দেখা যায়। এ কারণে নিয়মিত চুল পরিষ্কার করতে শ্যাম্পু করুন। মোটা দাঁতের চিরুনি দিয়ে চুল আঁচড়ে নিন। বৃষ্টিতে চুল ভিজে গেলে বাড়ি ফিরে আবারও চুল ধুয়ে নিন।

 

সাজ

বৃষ্টির দিনে সাজতে চাইলে এমনভাবে সাজুন, হুটহাট ভিজে যেন নষ্ট না হয়। বৃষ্টির সময় চারপাশ কিছুটা অন্ধকার থাকে। মন খারাপ করা ভাবও এসে যায়। সাজে তাই একটু সজীবতা আনা যেতে পারে। পানিরোধী প্রসাধনী বেছে নেওয়ার পরামর্শ দেন বিশেষজ্ঞরা। এতে করে সহজে মেকআপ নষ্ট হয় না। নীল কাজল বা আইলাইনার ব্যবহার করতে পারেন।

 

পায়ের যত্ন

বৃষ্টির পানিতে অনেকের পায়ের ত্বকে সংক্রমণ দেখা যায়। সংক্রমণ দূর করতে আধা কাপ হলুদের রসের সঙ্গে আধা কাপ নিমপাতার রস মিশিয়ে জ্বাল দিয়ে ঘন করে নিন। এর সঙ্গে এক টেবিল চামচ নারকেল তেল মিশিয়ে নিলেই ঘন একটি মিশ্রণ তৈরি হবে। এটি নিয়মিত পায়ে লাগাতে হবে। এরপর অ্যান্টিব্যাকটেরিয়াল ময়েশ্চারাইজার ব্যবহার করলে সংক্রমণ দূর হবে। এ সময় নিয়মিত পেডিকিউর করুন।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জন্মসূত্রে নাগরিকত্বের উদ্দেশ্যে যুক্তরাষ্ট্র ভ্রমণে নতুন ভিসা বিধিনিষেধ

১

মিশিগান ডেমোক্র্যাটিক পার্টির ‘বেস্ট অব দ্য ওয়েস্ট ইয়ুথ লিডারশীপ অ্যাওয়ার্ড’ পেলেন তাহমিদ চৌধুরী

২

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বারহাম সালিহ উচ্চপর্যায়ের বৈঠক

৩

সিএনএনসহ তিন সংবাদমাধ্যমের মামলা ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে

৪

যুক্তরাষ্ট্র থেকে ২৫ হাজারের বেশি অভিবাসী তৃতীয় দেশে পাঠানো হয়েছে

৫

মধ্যপ্রাচ্যে মার্কিন নাগরিকদের জন্য নতুন নিরাপত্তা সতর্কতা জারি

৬

মেডিকেইডের ওষুধের দাম কমাতে যুক্তরাষ্ট্রজুড়ে নতুন নীতি ট্রাম্প প্রশাসনের

৭

যুক্তরাষ্ট্রে দক্ষ কর্মী ভিসায় ১ লাখ ডলারের ফি আরও এক বছর

৮

তিন বছর পর যুক্তরাষ্ট্রে আবার বাড়ল সুদের হার

৯

১৮ সেপ্টেম্বর থেকে গ্রিনকার্ডে নতুন পাবলিক চার্জ নিয়ম

১০

গুগলের বিজ্ঞাপন ব্যবসায় লাগাম, মার্কিন নজরদারিতে প্রতিষ্ঠানটি

১১

বিজিবির অভিযানে মাদক-অস্ত্রসহ ৯১৩ কোটি টাকার পণ্য জব্দ, আটক ২৮১

১২

ডেট্রয়েট থেকে আটলান্টিক সিটি, যুক্তরাষ্ট্রে বাংলাদেশি কমিউনিটির বিস্তৃত উপস্থিতি

১৩

যুক্তরাষ্ট্রের প্রভাব কমাতে ডলারের বিকল্প খুঁজছে বিভিন্ন দেশ

১৪

ইরানের ওপর নিষেধাজ্ঞা নিয়ে চীনের সঙ্গে বৈঠকে বসছে যুক্তরাষ্ট্র

১৫

গ্রিন কার্ড স্পনসরশিপে নতুন নিয়ম যুক্তরাষ্ট্রে, যাচাই হবে স্পনসরের ক্রেডিট তথ্য

১৬

সৌদি আরবে ভ্রমণ পরিকল্পনা পুনর্বিবেচনার পরামর্শ দিয়েছে যুক্তরাষ্ট্র

১৭

ডাকযোগে ভোটের পক্ষে সুপ্রিম কোর্ট, মধ্যবর্তী নির্বাচনে ট্রাম্পের উদ্যোগে বাধা

১৮

যুক্তরাষ্ট্রে অবৈধ ভোটের অভিযোগে ৭ গ্রিন কার্ডধারী গ্রেপ্তার

১৯

ছয় বছরের মধ্যে যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব ছাড়ার হার সর্বোচ্চ

২০