১৯ মার্চ ২০২৩, ১:৪৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

রোজা বিচারকদের উদারতা বাড়ায়: গবেষণা

সম্প্রতি এক গবেষণায় দেখা গেছে, রোজাদার বিচারকেরা, তাদের রায় দেওয়ার সময় একটু বেশি উদার মনমানসিকতা থাকে। তবে পূর্বের সমীক্ষায় জানা গিয়েছিল, ক্ষুধা থাকা অবস্থায় বিচারকেরা একটু কঠোর রায় দেন।

২০১১ সালের এক গবেষণায় দেখা গিয়েছিল, ইসরায়েলের বিচারকেরা অপরাধীদের প্যারোল না দেওয়ার সম্ভাবনা ছিল দুপুরের খাবারের পরের চেয়ে আগে বেশি যা ‘দ্য হাংগ্রি জাজ এফেক্ট’ নামে পরিচিতি পেয়েছিল।

নতুন গবেষণার প্রধান লেখক রাশিয়ার নিউ ইকোনমিক স্কুলের সুলতান মেহমুদ বার্তা সংস্থা এএফপিকে জানান, রোজার সময় বিচারকেরা কী করেন, তা দেখতে আগ্রহী ছিলেন তিনি। তাই গবেষণার জন্য মেহমুদ এবং আরও দুজন অর্থনীতির গবেষক ভারত ও পাকিস্তানের গত ৫০ বছরের রায় পর্যালোচনা করেছেন। তাঁরা অন্তত পাঁচ লাখ মামলার তথ্য ও প্রায় ১০ হাজার বিচারকের কাজ পর্যালোচনা করেন।

সুলতান মেহমুদ বলেন, তাঁরা ‘দ্য হাংগ্রি জাজ এফেক্ট’ গবেষণার ফলাফলে উল্টো ফলাফল দেখে রীতিমতো ‘অবাক’ হয়েছেন। কারণ, গবেষণায় লক্ষ্য করা গেছে, রোজার সময় মুসলমান বিচারকদের কাছ থেকে অপরাধীদের ছাড়া পাওয়ার সংখ্যা অনেকাংশে বেড়ে যেত অথচ অমুসলিম বিচারকদের ক্ষেত্রে বিচারের বিষয়টা তার উল্টো ছিল।

বর্তমান এই গবেষণাটি ‘নেচার হিউম্যান বিহেভিয়ার’-এ প্রকাশিত হয়েছে৷
সুলতান মেহমুদ এর মতে, মুসলমান বিচারকেরা বছরের অন্য সময়ের তুলনায় রোজার মাসে গড়ে প্রায় ৪০ শতাংশ বেশি মুক্তির রায় দিয়েছেন। বিচারকেরা যত বেশি সময় খাবার ও পানি ছাড়া থেকেছেন, তত বেশি উদার রায় দিয়েছেন। গবেষণায় আরও দেখা গেছে, প্রতি এক ঘণ্টা বেশি সময় রোজা রাখায় মুক্তি দেওয়ার সম্ভাবনা ১০ শতাংশ বেড়ে গিয়েছিল।

গবেষণার আরেক লেখক ফ্রান্সের এক্স মার্সি বিশ্ববিদ্যালয়ের অর্থনীতিবিদ আভনের সেরর মনে করেন, ইসলাম ধর্মে ক্ষমা করার যে বিষয়টি আছে, সেটি হয়তো রোজার মাসে বিচারকদের মনে রায় দেওয়ার সময় প্রভাব ফেলে থাকতে পারে৷

মেহমুদ বলেন, গবেষণার প্রয়োজনে তিনি পাকিস্তানের যত বিচারকের সঙ্গে কথা বলেছেন, তাঁরা তাঁকে জানিয়েছেন, রোজার সময় তাঁরা ‘অনেক বেশি উদার’ থাকেন।

সূত্র: ডয়চে ভেলে

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হরমুজ খুলে দিলে এখন পারমাণবিক চুক্তি ছাড়াই ইরান যুদ্ধ থেকে বেরিয়ে আসতে রাজি ট্রাম্প

চা শ্রমিকদের গণবিক্ষোভ, দাবি বাস্তবায়ন না হলে বৃহত্তর আন্দোলনের হুশিয়ারি

শুধু সন্তান জন্মের জন্য বছরে যুক্তরাষ্ট্রে পাড়ি জমান কত মানুষ

চাকরি হারালেই ৬০ দিন সময় নয়, যুক্তরাষ্ট্রে ভিসাধারীদের জন্য নতুন পরিবর্তনের প্রস্তাব

চুল গজাতে পেয়ারা পাতা—আসলেই কি কাজ করে?

মার্কিন নাগরিকত্ব নীতিতে আবারও ট্রাম্পের কড়াকড়ি, মানলেন না আদালতের রায়

৩০৬ বছরের রেকর্ড ভেঙে বিশ্বের সর্বকনিষ্ঠ কলেজ অধ্যাপক

হ্যাকিং বিতর্কে মেটার এআই, বাড়ছে সাইবার ঝুঁকির আশঙ্কা

ইসরাইল ইস্যুতে অবস্থান, যুক্তরাষ্ট্রের ভিসা পাওয়ায় কি প্রভাব পড়বে

চাঁদের বুকে আছড়ে পড়ল ইলন মাস্কের প্রতিষ্ঠানের রকেট

১০

আনন্দঘরে বিপুল আনন্দ

১১

‘জুলাইকার’ এই বিতর্কের জন্য আদালত থাকবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

১২

জুলাই যোদ্ধাদের যথাযথ মর্যাদা দেওয়া না হলে সেটা জাতির জন্য লজ্জার হবে: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি

১৩

মিশিগানে ডেমোক্র্যাট সিনেট প্রাইমারিতে জয়ী আবদুল আল-সাইয়েদ, ব্যর্থ কোটি কোটি ডলারের প্রচারণা

১৪

মিশিগানে দক্ষিণ সুরমা ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের বনভোজন অনুষ্ঠিত

১৫

বিশ্বজুড়ে কূটনৈতিক পুনর্বিন্যাস, ৫ অঞ্চলে মিশন বন্ধ করছে যুক্তরাষ্ট্র

১৬

মিশিগানে ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির বনভোজনে প্রাণের উচ্ছ্বাস

১৭

মিশিগানে ডেমোক্র্যাটদের প্রাইমারিতে আল-সাইয়েদকে হারাতে কেন এত মরিয়া ইসারায়েলি লবি এআইপ্যাক

১৮

মুনা দাওয়াহ কনফারেন্স ২০২৬ সম্পর্কে প্রেস ব্রিফিং

১৯

শেখ হাসিনার সঙ্গে সংবাদ সম্মেলনে থাকছেন সাকিব আল হাসান

২০