২৩ মে ২০২৩, ১:০৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

রুটি বিক্রির টাকায় মসজিদটি নির্মাণ করেন তুর্কি নারীরা

ছবি: সংগৃহীত

তুরস্কের উত্তর-পশ্চিমাঞ্চলীয় প্রদেশ বুরসায় রুটি বিক্রি করে জমানো টাকা দিয়ে মসজিদ নির্মাণ করেছেন কয়েকজন নারী। প্রদেশটির ওরহানলি এলাকার বাশকো গ্রামে নান্দনিক এই মসজিদটি নির্মিত হয়েছে। নারীরা সবাই বাশকো গ্রামের বাসিন্দা এবং তারা রুটি বানিয়ে বিক্রি করেন। মসজিদের নতুন এই স্থাপনার জায়গায় আগে পুরনো একটি মসজিদ ছিল। কিন্তু পুরনো ও ঝুঁকিপূর্ণ হয়ে যাওয়ায় গ্রামবাসী নতুন মসজিদ নির্মাণের উদ্যোগ নেয়। আলজাজিরার এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

সবার উদ্যোগে একাত্মতা জানিয়ে গ্রামের রুটি বিক্রেতা নারীরাও নির্মাণ খরচে অংশগ্রহণের সিদ্ধান্ত নেয় এবং দেড় মিলিয়ন তুর্কি লিরা বা ১৮১ হাজার মার্কিন ডলার খরচে নির্মিত মসজিদের বেশির ভাগ অর্থ তারাই দেয়। সপ্তাহের এক কিংবা দুই দিনের লভ্যাংশ তারা আলাদা ফান্ডে জমা করত। এভাবে দুই বছরের জমানো অর্থ তারা মসজিদে দান করে। রুটি বিক্রেতা নারীদের কাছে অন্য নারীরাও আটা দিয়ে মহৎ এই কাজে অংশ নেয়।

বুরসা উত্তর-পশ্চিম আনাতোলিয়ার মারমারা সাগর উপকূলে অবস্থিত তুরস্কের ঐতিহাসিক প্রদেশ। প্রাদেশিক রাজধানীর নামও বুরসা। প্রদেশটির আয়তন ১১ হাজার ৪৩ বর্গকিলোমিটার এবং ২০১৫ সালের আদমশুমারি অনুযায়ী এখানের জনসংখ্যা ২৮ লাখ ৪২ হাজার ৫৪৭ জন। বুরসা শহরটি ১৩২৬ থেকে ১৩৬৫ সাল পর্যন্ত ওসমানিয়া সাম্রাজ্যের রাজধানী ছিল।

পরে ওসমানিয়ারা এডির্ন জয়ের পর তা নতুন রাজধানী হয়ে ওঠে। এডির্ন ১৩৬৫ থেকে ১৪৫৩ সাল পর্যন্ত ওসমানিয়া সাম্রাজ্যের রাজধানী ছিল। এরপর ইস্তাম্বুল নতুন রাজধানী হয়। বুরসার বেশির ভাগ বাসিন্দাই সুন্নি মুসলিম।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশিসহ আন্তর্জাতিক শিক্ষার্থীদের ভিসা প্রক্রিয়ায় বড় পরিবর্তন আনছে যুক্তরাষ্ট্র

মিশিগানে দুই দিনব্যাপী বাংলা বইমেলা আগামী ২২ ও ২৩ আগস্ট

মুসলিম যাত্রীদের জন্য বিমানবন্দরে অজুর সুবিধা চালু যুক্তরাষ্ট্রে

বিদেশি অপরাধী গোষ্ঠীর বিরুদ্ধে সাইবার হামলার ক্ষমতা পেল মার্কিন কোম্পানি

ভুয়া বিয়ের মাধ্যমে গ্রিন কার্ড বাণিজ্য, নিউইয়র্কে ফেডারেল অভিযানে ১১ গ্রেপ্তার

তথ্য বিক্রিকে কেন্দ্র করে ট্রাম্পের বিরুদ্ধে নতুন আইনি লড়াই

হোয়াইট হাউসে বড় রদবদল, প্রেস সেক্রেটারির পদ ছাড়ছেন লেভিট

নিউইয়র্কে ২০২৭ থেকে মেডিকেইডে নতুন শর্ত, ঝুঁকিতে যেসব সুবিধাভোগী

মিনেসোটার পঞ্চম আসনে ডেমোক্রেটিক প্রাইমারিতে বড় জয় ইলহান ওমরের

সব বিষয়ে এ+; রোদেলার চোখে এখন সাদা অ্যাপ্রনের স্বপ্ন

১০

মিশিগানে বাংলা সংবাদ কার্যালয়ে সৈয়দ উতবার সৌজন্য সাক্ষাৎ

১১

আবদুল এল-সায়েদ নির্বাচিত হলে নাতনিদের স্কুলে বোরকা পরে যেতে হবে: ন্যান্সি মেস

১২

নিউইয়র্কে বাংলাদেশিদের নেতৃত্বে প্রথম সাউথ এশিয়ান ইউনিটি প্যারেড

১৩

অবশেষে বিয়ে করলেন ক্রিশ্চিয়ানো রোনালদো

১৪

২৩৮ মিলিয়ন ডলার লোকসান গুনল ট্রাম্পের মিডিয়া কোম্পানি

১৫

শিশুদের টিকা নীতিতে ট্রাম্পের নতুন উদ্যোগ নিয়ে চিকিৎসকদের উদ্বেগ

১৬

যুক্তরাষ্ট্রে ১ লাখ ৭৫ হাজারের বেশি ভিসা বাতিল করল ট্রাম্প প্রশাসন

১৭

মিশিগানে বাংলা প্রেস ক্লাবের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী ও ফ্যামিলি ডে উদযাপন

১৮

ইরানের হামলার আশঙ্কায় খাবারের কার্টে করে তুরস্ক ছাড়েন ট্রাম্প

১৯

মিশিগানে ১৫ আগস্ট শুরু হচ্ছে দুই দিনব্যাপী ফুলমুন ইসলামিক কালচারাল ফেস্টিভ্যাল

২০