নিউজ ডেস্ক
২৬ সেপ্টেম্বর ২০২৪, ১১:১৪ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

যুদ্ধবিরতি প্রস্তাব প্রত্যাখ্যান, লেবাননে সর্বশক্তি দিয়ে হামলার নির্দেশ নেতানিয়াহুর

লেবানন ও ইসরায়েলের মধ্যে সংঘাত বন্ধে ২১ দিনের যুদ্ধবিরতির প্রস্তাব দিয়েছে যুক্তরাষ্ট্রসহ দেশটির পশ্চিমা ও আরব মিত্ররা। তবে এ প্রস্তাব প্রত্যাখ্যান করেছে ইসরায়েল। দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সর্বশক্তি দিয়ে লেবাননে হামলা চালিয়ে যাওয়ার নির্দেশ দিয়েছেন।

 

গত সোমবার থেকে লেবাননে ব্যাপক হামলা শুরু করে ইসরায়েলি বাহিনী। তাদের দাবি, সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহকে লক্ষ্য করে এসব হামলা চালানো হচ্ছে। হামলায় এখন পর্যন্ত ৬২০ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। গতকাল বুধবার এক দিনে নিহত হয়েছেন ৭২ জন। আহত হন প্রায় ৪০০ জন। বুধবার রাতে লেবাননে হিজবুল্লাহর ৭৫টি অবস্থানে বিমান থেকে বোমা হামলা চালানোর কথা জানিয়েছে ইসরায়েল। দিনের শেষ দিকে লেবাননের ইউনিনে শহরের একটি তিনতলা ভবনে বিমান হামলা চালায় ইসরায়েলি বাহিনী। এতে কমপক্ষে ২৩ জন নিহত হন। নিহত ব্যক্তিদের বেশির ভাগই নারী ও শিশু। এ ঘটনায় আরও আটজন আহত হন। হতাহতদের সবাই সিরিয়ার নাগরিক।

 

ইসরায়েলে সামরিক বাহিনী জানিয়েছে, দেশটির উত্তরাঞ্চল লক্ষ্য করে ৪৫টি রকেট ছুড়েছে হিজবুল্লাহ। কিছু রকেট ভূপাতিত করা হয়েছে। আর বাকিগুলো খোলা জায়গায় পড়েছে। ইসরায়েলের অব্যাহত হামলার মুখে লেবাননে ৯০ হাজারের বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছেন। ২২ হাজারের বেশি মানুষ সীমান্ত পার হয়ে সিরিয়ায় আশ্রয় নিয়েছেন বলে দেশটির গোয়েন্দা সূত্রগুলোর বরাত দিয়ে বার্তা সংস্থা এএফপি জানিয়েছে।

 

এদিকে ইসরায়েলের বিমান হামলার জবাবে দেশটির উত্তরাঞ্চলে রকেট হামলা চালিয়েছেন হিজবুল্লাহ যোদ্ধারা। রাফালে সামরিক স্থাপনা লক্ষ্য করে এ হামলা চালানোর কথা জানিয়েছে সশস্ত্র গোষ্ঠীটি। বিষয়টি স্বীকার করে ইসরায়েলে সামরিক বাহিনী জানিয়েছে, দেশটির উত্তরাঞ্চল লক্ষ্য করে ৪৫টি রকেট ছুড়েছে হিজবুল্লাহ। কিছু রকেট ভূপাতিত করা হয়েছে। আর বাকিগুলো খোলা জায়গায় পড়েছে।

 

সর্বশক্তি দিয়ে হামলার নির্দেশ নেতানিয়াহুর যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান করেছে ইসরায়েল। নেতানিয়াহুর এক্স অ্যাকাউন্টে পোস্ট করা এক বিবৃতিতে বলা হয়, ‘যুদ্ধবিরতির খবর সত্য নয়।’ নেতানিয়াহুর দপ্তর বলেছে, তিনি এই প্রস্তাবের কোনো জবাবও দেননি। ইসরায়েলি বাহিনীগুলোকে দেওয়া পরিকল্পনা অনুযায়ী সর্বশক্তি দিয়ে লড়াই চালিয়ে যাওয়ার নির্দেশ দিয়েছেন তিনি। ইসরায়েলি সেনাসদস্যদের উদ্দেশে দেশটির সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল হালেভি বলেছেন, হিজবুল্লাহকে লক্ষ্য করে লেবাননে ব্যাপক বিমান হামলা তাদের ‘শত্রু অঞ্চলে প্রবেশের পথ’ তৈরি করে দিতে পারে।

 

লেবাননে যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী ইসরায়েল কাৎসও। নিজের এক্স হ্যান্ডলে দেওয়া এক পোস্টে তিনি বলেন, ‘উত্তরে (লেবানন সীমান্তবর্তী ইসরায়েলের উত্তরাঞ্চলে) কোনো যুদ্ধবিরতি হবে না। চূড়ান্ত বিজয় অর্জন এবং উত্তরের বাসিন্দাদের নিরাপদে নিজ বাড়িতে ফেরত না পাঠানো পর্যন্ত সর্বশক্তি দিয়ে আমরা লড়াই চালিয়ে যাব। এদিকে ইসরায়েলি সেনাসদস্যদের উদ্দেশে দেশটির সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল হালেভি বলেছেন, হিজবুল্লাহকে লক্ষ্য করে লেবাননে ব্যাপক বিমান হামলা তাদের ‘শত্রু অঞ্চলে প্রবেশের পথ’ তৈরি করে দিতে পারে। হালেভিই ইসরায়েলের প্রথম কোনো ঊর্ধ্বতন পর্যায়ের কর্মকর্তা, যিনি লেবাননে স্থল অভিযান যে অনিবার্য, তার ইঙ্গিত দিয়েছেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মিশিগানে সিলেট সদর দক্ষিণ সুরমা অ্যাসোসিয়েশন অব মিশিগান’এর অভিষেক ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত

‘ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি’ কর্মসূচিতে দক্ষিণভাগ এনসিএম উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ ও বর্ণাঢ্য র‍্যালি

রাস্তার সৈনিক নয়, সীমান্তে গিয়ে জিয়ার সৈনিক প্রমাণ করুন- বড়লেখায় নাসিরুদ্দিন পাটোয়ারী

মিশিগানের ওয়ারেনে BAM-এর আয়োজনে টাউন হল মিটিং অনুষ্ঠিত

মিশিগানে তিন দিন ব্যাপী বর্ণাঢ্য হ্যামটাউন সামার জ্যাম ফ্যাস্টিভাল সফল করা নিয়ে বিএমসিএফ এর প্রেস ব্রিফিং

ট্রাম্পের ছবি নিয়ে এলো যুক্তরাষ্ট্রের নতুন স্মারক পাসপোর্ট

আনন্দঘন আয়োজনে অনুষ্ঠিত হলো প্রাক্তন বাংলাদেশ মিশন সদস্যদের বার্ষিক মিলনমেলা

পরপর দুই শক্তিশালী ভূমিকম্পে বিধ্বস্ত ভেনেজুয়েলা, চলছে উদ্ধার অভিযান

বাবা দিবস উদযাপন ও আকর্ষণীয় পুরস্কারে জমজমাট শিব মন্দিরের বার্ষিক বনভোজন

বাংলাদেশ শিল্পকলা একাডেমি সম্মাননা পদকে ভূষিত হচ্ছেন গবেষক-সাংবাদিক সেলিম আউয়াল

১০

দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন দক্ষিণভাগ এনসিএম উচ্চ বিদ্যালয়

১১

মিশিগানে শ্রীশ্রী লোকনাথ ব্রহ্মচারীর ১৩৬তম তিরোধান উৎসব পালিত

১২

‘আমেরিকা ২৫০’ উদযাপনে অভিবাসী, কৃষ্ণাঙ্গ ও আদিবাসী জনগোষ্ঠীর অবদানকে স্বীকৃতি

১৩

মিশিগানে হবিগঞ্জ সদর সমিতির অভিষেক ও গুণী জন সংবর্ধনা অনুষ্ঠিত

১৪

বিদেশি শিক্ষার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন ভিসা নীতি

১৫

জলবায়ু দুর্যোগে শিক্ষার সংকট, ক্ষতিগ্রস্ত ১ কোটি ২৭ লাখ শিশু

১৬

মার্কিন ক্যারিয়ার অ্যাওয়ার্ডে ভূষিত বাংলাদেশি বিজ্ঞানী সুমাইয়া সমাজী

১৭

যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব পেতে বাড়ছে ফি, আবেদনকারীদের গুনতে হবে অতিরিক্ত অর্থ

১৮

সিলেট সদর দক্ষিণ সুরমা অ্যাসোসিয়েশন অব মিশিগানের অভিষেক ও সাংস্কৃতিক অনুষ্ঠান ২৮ জুন

১৯

দুই দিনের সরকারি সফরে মালয়েশিয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমান

২০