বাংলা সংবাদ ডেস্ক
১৮ জানুয়ারী ২০২৫, ৪:১৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

যুদ্ধবিরতির প্রথম ধাপে ১ হাজার ৮৯০ এর বেশি ফিলিস্তিনিকে মুক্তি দেবে ইসরায়েল

গাজা যুদ্ধবিরতির প্রথম ধাপে ৩৩ জিম্মিকে মুক্তি দেওয়ার বিনিময়ে ১ হাজার ৮৯০ জনের বেশি ফিলিস্তিনি বন্দীকে ছেড়ে দেবে ইসরায়েল। যুদ্ধবিরতির অন্যতম মধ্যস্থতাকারী দেশ মিসর শনিবার এই তথ্য জানিয়েছে।

 

মিসরের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, যুদ্ধবিরতির প্রথম ধাপ হবে ৪২ দিনের, যা গাজার স্থানীয় সময় রোববার সকাল ৮টা ৩০ মিনিট থেকে কার্যকর হতে যাচ্ছে। যুদ্ধবিরতির আরেক মধ্যস্থতাকারী দেশ কাতারও প্রথম ধাপে গাজায় হামাস ও অন্যান্য সশস্ত্র গোষ্ঠীর হাতে থাকা ৩৩ জিম্মিকে ছেড়ে দেওয়া হবে বলে জানিয়েছে। ইসরায়েলের বিচার মন্ত্রণালয় এর আগে বলেছে, রোববার ফিলিস্তিনের ৭৩৭ কারাবন্দী ও আটক ব্যক্তিকে ছাড়া হবে, তবে তা বেলা চারটার আগে নয়।

 

২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের নেতৃত্বে ইসরায়েলে হামলা চালিয়ে ২৫১ জনকে জিম্মি করে গাজায় নিয়ে যাওয়া হয়। এসব জিম্মিদের মধ্যে যুদ্ধবিধ্বস্ত গাজায় এখনো ৯৪ জন রয়ে গেছে, যাদের ৩৪ জন মারা গেছে বলে মনে করে ইসরায়েলের সেনাবাহিনী। গাজায় ১৫ মাসের যুদ্ধে ৫০ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন, যার একটি বড় অংশ নারী ও শিশু। অবরুদ্ধ উপত্যকাটির মোট জনসংখ্যার প্রায় ৯০ শতাংশ, তথা ১৯ লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছেন। এমন এক দিনে গাজায় যুদ্ধবিরতি হতে যাচ্ছে যার পরের দিন তথা আগামীকাল সোমবার (২০ জানুয়ারি) যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে দ্বিতীয়বারের মতো ক্ষমতাগ্রহণ করতে যাচ্ছেন ডোনাল্ড ট্রাম্প।

 

মিসরের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, ‘সংকট নিরসনে প্রেসিডেন্ট ট্রাম্পের নেতৃত্বাধীন যুক্তরাষ্ট্রের নতুন প্রশাসন গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। আমরা এই ভূমিকার প্রশংসা করি।’ সহ-মধ্যস্থতাকারী কাতারকেও ধন্যবাদ জানিয়েছে মিসর।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মুসলিম যাত্রীদের জন্য বিমানবন্দরে অজুর সুবিধা চালু যুক্তরাষ্ট্রে

বিদেশি অপরাধী গোষ্ঠীর বিরুদ্ধে সাইবার হামলার ক্ষমতা পেল মার্কিন কোম্পানি

ভুয়া বিয়ের মাধ্যমে গ্রিন কার্ড বাণিজ্য, নিউইয়র্কে ফেডারেল অভিযানে ১১ গ্রেপ্তার

তথ্য বিক্রিকে কেন্দ্র করে ট্রাম্পের বিরুদ্ধে নতুন আইনি লড়াই

হোয়াইট হাউসে বড় রদবদল, প্রেস সেক্রেটারির পদ ছাড়ছেন লেভিট

নিউইয়র্কে ২০২৭ থেকে মেডিকেইডে নতুন শর্ত, ঝুঁকিতে যেসব সুবিধাভোগী

মিনেসোটার পঞ্চম আসনে ডেমোক্রেটিক প্রাইমারিতে বড় জয় ইলহান ওমরের

সব বিষয়ে এ+; রোদেলার চোখে এখন সাদা অ্যাপ্রনের স্বপ্ন

মিশিগানে বাংলা সংবাদ কার্যালয়ে সৈয়দ উতবার সৌজন্য সাক্ষাৎ

আবদুল এল-সায়েদ নির্বাচিত হলে নাতনিদের স্কুলে বোরকা পরে যেতে হবে: ন্যান্সি মেস

১০

নিউইয়র্কে বাংলাদেশিদের নেতৃত্বে প্রথম সাউথ এশিয়ান ইউনিটি প্যারেড

১১

অবশেষে বিয়ে করলেন ক্রিশ্চিয়ানো রোনালদো

১২

২৩৮ মিলিয়ন ডলার লোকসান গুনল ট্রাম্পের মিডিয়া কোম্পানি

১৩

শিশুদের টিকা নীতিতে ট্রাম্পের নতুন উদ্যোগ নিয়ে চিকিৎসকদের উদ্বেগ

১৪

যুক্তরাষ্ট্রে ১ লাখ ৭৫ হাজারের বেশি ভিসা বাতিল করল ট্রাম্প প্রশাসন

১৫

মিশিগানে বাংলা প্রেস ক্লাবের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী ও ফ্যামিলি ডে উদযাপন

১৬

ইরানের হামলার আশঙ্কায় খাবারের কার্টে করে তুরস্ক ছাড়েন ট্রাম্প

১৭

মিশিগানে ১৫ আগস্ট শুরু হচ্ছে দুই দিনব্যাপী ফুলমুন ইসলামিক কালচারাল ফেস্টিভ্যাল

১৮

মিশিগানে আম-কাঁঠালি উৎসবে বাঙালির মিলনমেলা

১৯

মিশিগানে মুনার দাওয়াহ কনফারেন্স অনুষ্ঠিত অংশ নেন হাজারো মানুষ

২০