বাংলা সংবাদ ডেস্ক
১৩ মে ২০২৫, ১:৩৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

যুক্তরাষ্ট্র-সৌদি রেকর্ড ১৪২ বিলিয়ন ডলারের অস্ত্র চুক্তি

যুক্তরাষ্ট্র ও সৌদি আরবের মধ্যে ইতিহাসের অন্যতম বড় সামরিক চুক্তি স্বাক্ষরিত হয়েছে বলে ঘোষণা করেছে হোয়াইট হাউস। চুক্তির আওতায় যুক্তরাষ্ট্র সৌদি আরবকে আধুনিক যুদ্ধ সরঞ্জাম ও প্রযুক্তি সরবরাহ করবে, যার মূল্য প্রায় ১৪২ বিলিয়ন ডলার।

 

হোয়াইট হাউস একে ‘ইতিহাসের বৃহত্তম প্রতিরক্ষা বিক্রয় চুক্তি’ হিসেবে আখ্যা দিয়েছে। চুক্তির আওতায় এক ডজনেরও বেশি মার্কিন প্রতিরক্ষা কোম্পানি সৌদি আরবকে সর্বাধুনিক যুদ্ধ সরঞ্জাম ও সামরিক সেবা দেবে। এখন পর্যন্ত দুই দেশের মধ্যে এটিই সবথেকে বড় সামরিক চুক্তি। এ বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, পৃথিবীতে আমরাই সেরা সামরিক সরঞ্জাম তৈরী করি। আমাদের ফাইটার জেট, মিসাইল সিস্টেম, প্যাট্রিয়ট সবকিছুই সেরা। আমাদের কাছ থেকে এসব সরঞ্জাম কেনার যে সিদ্ধান্ত আপনারা (সৌদি আরব) নিয়েছেন তাকে আমি স্বাগত জানাই।

 

এসময় সৌদি আরবকে যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ মিত্র এবং সৌদি যুবরাজকে বিচক্ষণ নেতা হিসেবে আখ্যা দেন মার্কিন প্রেসিডেন্ট। ট্রাম্প বলেন, সময়ের সাথে সাথে যুক্তরাষ্ট্রের সাথে সম্পর্ক আরও গভীর হয়েছে সৌদি আরবের। যুবরাজ মোহাম্মদ বিন সালমান একজন বিচক্ষণ নেতা। আমি আশা করছি দুই দেশের মধ্যে বাণিজ্য এবং বিনিয়োগের সম্পর্ক আরও কর্মসংস্থান সৃষ্টি করবে। এদিন রিয়াদে পৌঁছানোর পর বেগুনি গালিচায় রাজকীয় অভ্যর্থনা জানানো হয় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে। এসময় রানওয়েতে মার্কিন প্রেসিডেন্টকে স্বাগত জানান স্বয়ং সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান।

 

এরপরই ট্রাম্পকে গার্ড অব অনার জানানো হয় সৌদি রাজকীয় আদালতে। এসময় যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সাথে উপস্থিত ছিলেন দেশটির প্রতিরক্ষা, পররাষ্ট্র, জ্বালানীসহ বিভিন্ন মন্ত্রণালয়ের মন্ত্রী এবং সৌদি রাজ পরিবারের সদস্যরা। অন্যদিকে ট্রাম্পের সাথে ছিলেন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও, ব্যবসায়ী এবং প্রেসিডেন্টের উপদেষ্টাসহ মার্কিন মন্ত্রিসভার অনেকেই। এরপরই বৈঠকে বসেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প এবং সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান। আলোচনা করেন নানা ইস্যুতে। এসময় দুই নেতা বাণিজ্য, জ্বালানি, প্রতিরক্ষাসহ বিভিন্ন ইস্যুতে চুক্তি স্বাক্ষর করেন। হোয়াইট হাউজ জানিয়েছে প্রায় ৬শ বিলিয়ন ডলারের চুক্তির জন্য সমঝোতা হয়েছে। যার মধ্যে ১৪২ বিলিয়ন ডলার শুধু সামরিক খাতেই।

 

সূত্র: বিবিসি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মুসলিম যাত্রীদের জন্য বিমানবন্দরে অজুর সুবিধা চালু যুক্তরাষ্ট্রে

বিদেশি অপরাধী গোষ্ঠীর বিরুদ্ধে সাইবার হামলার ক্ষমতা পেল মার্কিন কোম্পানি

ভুয়া বিয়ের মাধ্যমে গ্রিন কার্ড বাণিজ্য, নিউইয়র্কে ফেডারেল অভিযানে ১১ গ্রেপ্তার

তথ্য বিক্রিকে কেন্দ্র করে ট্রাম্পের বিরুদ্ধে নতুন আইনি লড়াই

হোয়াইট হাউসে বড় রদবদল, প্রেস সেক্রেটারির পদ ছাড়ছেন লেভিট

নিউইয়র্কে ২০২৭ থেকে মেডিকেইডে নতুন শর্ত, ঝুঁকিতে যেসব সুবিধাভোগী

মিনেসোটার পঞ্চম আসনে ডেমোক্রেটিক প্রাইমারিতে বড় জয় ইলহান ওমরের

সব বিষয়ে এ+; রোদেলার চোখে এখন সাদা অ্যাপ্রনের স্বপ্ন

মিশিগানে বাংলা সংবাদ কার্যালয়ে সৈয়দ উতবার সৌজন্য সাক্ষাৎ

আবদুল এল-সায়েদ নির্বাচিত হলে নাতনিদের স্কুলে বোরকা পরে যেতে হবে: ন্যান্সি মেস

১০

নিউইয়র্কে বাংলাদেশিদের নেতৃত্বে প্রথম সাউথ এশিয়ান ইউনিটি প্যারেড

১১

অবশেষে বিয়ে করলেন ক্রিশ্চিয়ানো রোনালদো

১২

২৩৮ মিলিয়ন ডলার লোকসান গুনল ট্রাম্পের মিডিয়া কোম্পানি

১৩

শিশুদের টিকা নীতিতে ট্রাম্পের নতুন উদ্যোগ নিয়ে চিকিৎসকদের উদ্বেগ

১৪

যুক্তরাষ্ট্রে ১ লাখ ৭৫ হাজারের বেশি ভিসা বাতিল করল ট্রাম্প প্রশাসন

১৫

মিশিগানে বাংলা প্রেস ক্লাবের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী ও ফ্যামিলি ডে উদযাপন

১৬

ইরানের হামলার আশঙ্কায় খাবারের কার্টে করে তুরস্ক ছাড়েন ট্রাম্প

১৭

মিশিগানে ১৫ আগস্ট শুরু হচ্ছে দুই দিনব্যাপী ফুলমুন ইসলামিক কালচারাল ফেস্টিভ্যাল

১৮

মিশিগানে আম-কাঁঠালি উৎসবে বাঙালির মিলনমেলা

১৯

মিশিগানে মুনার দাওয়াহ কনফারেন্স অনুষ্ঠিত অংশ নেন হাজারো মানুষ

২০