২ জুলাই ২০২৫, ১০:৩২ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

যুক্তরাষ্ট্র ভ্রমণে বিভিন্ন দেশের সতর্কতা জারি

যুক্তরাষ্ট্রে সবসময় তাদের নাগরিকদের ভ্রমণ নিরাপত্তার জন্য সতর্কবার্তা জানিয়ে আসছিল।বিষয়টি এখন ভিন্ন হয়ে উঠেছে। যুক্তরাষ্ট্র ভ্রমণে এবার সরাসরি সতর্কতা জারি করেছে অস্ট্রেলিয়া, যুক্তরাজ্য, কানাডা, জার্মানি, ডেনমার্ক ও ফ্রান্সসহ একাধিক দেশ। নিজ নিজ নাগরিকদের উদ্দেশে এসব দেশের পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে- “যুক্তরাষ্ট্রে যাওয়ার আগে ভাবুন, বুঝে যান। কারণ পরিস্থিতি আগের মতো নেই।

 

 

‘এমন সতর্কতা জারির পেছনে মূল কারণ- যুক্তরাষ্ট্রে সাম্প্রতিক সময়ে ট্রান্সজেন্ডার ও নন-বাইনারি লিঙ্গ পরিচয়ের মানুষদের নিয়ে নানা আইন ও সামাজিক উত্তেজনা। যুক্তরাজ্য ও অস্ট্রেলিয়া সরাসরি বলেছে- ‘X’ মার্কড পাসপোর্টধারী ভ্রমণকারীরা আমেরিকায় প্রবেশের সময় হয়রানি বা বিভ্রান্তির শিকার হতে পারেন।বিশেষ করে যাঁরা ট্রান্সজেন্ডার, তাঁদের অভিবাসন চেকপয়েন্টে সমস্যা হতে পারে। কানাডা সরকার জানিয়েছে- ৩০ দিনের বেশি যুক্তরাষ্ট্রে থাকতে চাইলে আগে থেকেই নির্ধারিত কিছু ফর্ম ও অনলাইন তথ্য পূরণ না করলে ভ্রমণকারীদের আইনগত জটিলতার মুখে পড়তে হতে পারে। জরিমানা, এমনকি ডিপোর্টেশনও হতে পারে।

 

 

জার্মানি তাদের নাগরিকদের সতর্ক করে বলেছে- যুক্তরাষ্ট্রে ভ্রমণের সময় বিশেষ করে নির্দিষ্ট কিছু অঙ্গরাজ্যে সংখ্যালঘু ও ভিন্ন লিঙ্গ পরিচয়ের মানুষদের প্রতি বৈষম্যমূলক আচরণের শিকার হওয়ার আশঙ্কা রয়েছে। অস্ট্রেলিয়া তার পরামর্শে বলেছে- যুক্তরাষ্ট্রে সাম্প্রতিক রাজনৈতিক উত্তেজনা, গোষ্ঠীগত সহিংসতা এবং অস্ত্রবিষয়ক আইন ভ্রমণকারীদের জন্য উদ্বেগের কারণ হতে পারে। বিশেষ করে স্কুল, জনসভা বা পাবলিক স্পেসে নিরাপত্তা নিয়ে চিন্তার বিষয় রয়েছে। তাদের মতে, কিছু অঙ্গরাজ্যে LGBTQ+ ব্যক্তিদের জন্য পরিবেশ এখন অনেক বেশি প্রতিকূল।

 

 

একাধিক দেশ জানিয়েছে- যুক্তরাষ্ট্রের ভিসা বা ইলেকট্রনিক ট্রাভেল অথরাইজেশন (ESTA) সিস্টেমে সাম্প্রতিক পরিবর্তন ভ্রমণকারীদের বিভ্রান্ত করছে ভ্রমণের আগে তথ্য যাচাই, লিঙ্গ পরিচয় সংক্রান্ত কাগজপত্র ঠিক আছে কি না, তা নিশ্চিত হতে বলা হচ্ছে। বিশ্ব পর্যটন বিশেষজ্ঞরা বলছেন- সতর্কবার্তাগুলো ভ্রমণ নির্দেশিকার পাশাপাশি কূটনৈতিক বার্তাও। যুক্তরাষ্ট্রে যেভাবে অভ্যন্তরীণ বিভাজন, সামাজিক উত্তেজনা এবং গোষ্ঠীগত বৈষম্য বেড়েছে, তা এখন আন্তর্জাতিক পর্যায়েও উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে।

 

 

বিশ্ব পর্যটন কাউন্সিল জানিয়েছে, এসব সতর্কতা যুক্তরাষ্ট্রের পর্যটন খাতে বড় ধাক্কা দিতে পারে। সম্ভাব্য ক্ষতির পরিমাণ কয়েক বিলিয়ন ডলারে গড়াতে পারে। যুক্তরাষ্ট্রে ভ্রমণে এখন আর শুধু টিকিট আর পাসপোর্ট যথেষ্ট নয়। নিজের পরিচয়, গন্তব্য, এবং আশেপাশের রাজনৈতিক-সামাজিক প্রেক্ষাপট বুঝে ভ্রমণের সিদ্ধান্ত নিতে বলছে একাধিক দেশ। বিশ্বের বড় বড় দেশ যদি যুক্তরাষ্ট্র নিয়ে নাগরিকদের সাবধান করে- তবে আমাদের মতো তৃতীয় বিশ্বের মানুষদের জন্য বার্তাটা আরও জোরালো।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বারহাম সালিহ উচ্চপর্যায়ের বৈঠক

সিএনএনসহ তিন সংবাদমাধ্যমের মামলা ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে

যুক্তরাষ্ট্র থেকে ২৫ হাজারের বেশি অভিবাসী তৃতীয় দেশে পাঠানো হয়েছে

মধ্যপ্রাচ্যে মার্কিন নাগরিকদের জন্য নতুন নিরাপত্তা সতর্কতা জারি

মেডিকেইডের ওষুধের দাম কমাতে যুক্তরাষ্ট্রজুড়ে নতুন নীতি ট্রাম্প প্রশাসনের

যুক্তরাষ্ট্রে দক্ষ কর্মী ভিসায় ১ লাখ ডলারের ফি আরও এক বছর

তিন বছর পর যুক্তরাষ্ট্রে আবার বাড়ল সুদের হার

১৮ সেপ্টেম্বর থেকে গ্রিনকার্ডে নতুন পাবলিক চার্জ নিয়ম

গুগলের বিজ্ঞাপন ব্যবসায় লাগাম, মার্কিন নজরদারিতে প্রতিষ্ঠানটি

বিজিবির অভিযানে মাদক-অস্ত্রসহ ৯১৩ কোটি টাকার পণ্য জব্দ, আটক ২৮১

১০

ডেট্রয়েট থেকে আটলান্টিক সিটি, যুক্তরাষ্ট্রে বাংলাদেশি কমিউনিটির বিস্তৃত উপস্থিতি

১১

যুক্তরাষ্ট্রের প্রভাব কমাতে ডলারের বিকল্প খুঁজছে বিভিন্ন দেশ

১২

ইরানের ওপর নিষেধাজ্ঞা নিয়ে চীনের সঙ্গে বৈঠকে বসছে যুক্তরাষ্ট্র

১৩

গ্রিন কার্ড স্পনসরশিপে নতুন নিয়ম যুক্তরাষ্ট্রে, যাচাই হবে স্পনসরের ক্রেডিট তথ্য

১৪

সৌদি আরবে ভ্রমণ পরিকল্পনা পুনর্বিবেচনার পরামর্শ দিয়েছে যুক্তরাষ্ট্র

১৫

ডাকযোগে ভোটের পক্ষে সুপ্রিম কোর্ট, মধ্যবর্তী নির্বাচনে ট্রাম্পের উদ্যোগে বাধা

১৬

যুক্তরাষ্ট্রে অবৈধ ভোটের অভিযোগে ৭ গ্রিন কার্ডধারী গ্রেপ্তার

১৭

ছয় বছরের মধ্যে যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব ছাড়ার হার সর্বোচ্চ

১৮

প্রথমবার প্রকাশ্যে মহাকাশে অস্ত্র মোতায়েনের স্বীকারোক্তি যুক্তরাষ্ট্রের

১৯

নবীনদের বরণ, গ্র্যাজুয়েটদের বিদায়: ওয়েইন স্টেট ইউনিভার্সিটিতে বিজিএসএ’র যাত্রা শুরু

২০