১১ মে ২০২৩, ৬:৫১ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

যুক্তরাষ্ট্রে লুকোচুরি খেলার সময় কিশোরীর মাথায় গুলিবিদ্ধ

ছবিঃ সংগৃহীত

যুক্তরাষ্ট্রের লুইজিয়ানায় লুকোচুরি খেলার সময় এক কিশোরী গুলিবিদ্ধ হয়েছে । রোববার নিউ অরলিন্স থেকে ২৫০ মাইল পশ্চিমের শহর স্টার্কসে ঘটনাটি ঘটে। ডেভিড ডয়লে নামের ৫৮ বছর বয়সী ওই ব্যক্তি একটি বাড়ির বাইরে লুকোচুরি খেলার সময় ওই কিশোরীর ছায়া দেখে তাকে গুলি করে । ইতিমধ্যে তার বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়েছে।

ক্যারক্যাসিউ পারিশ শেরিফের কার্যালয়ের এক বিবৃতিতে বলা হয়, ঘটনার সময় বেশ কয়েকজন কিশোর-কিশোরী ওই এলাকায় লুকোচুরি খেলছিল। তারা পার্শ্ববর্তী একটি বাড়ির আঙিনার বিভিন্ন জায়গায় লুকোচ্ছিল।

বাড়ির মালিক ডেভিড ডয়লের বরাতে বিবৃতিতে বলা হয়, তিনি (ডয়লে) তাঁর বাড়ির বাইরে একটি ছায়া দেখতে পেয়ে বাড়ির ভেতর ঢুকে পড়েন এবং আগ্নেয়াস্ত্র বের করেন। এরপর তিনি বাড়ির বাইরে বের হয়ে দেখেন, কয়েকজন তাঁর বাড়ির আঙিনা থেকে পালাচ্ছে। তখন ডয়লে তাদের দিকে গুলি ছুড়তে থাকেন। একপর্যায়ে ওই কিশোরী গুলিবিদ্ধ হয়।

পুলিশ বলছে, লুইজিয়ানার একটি গ্রাম এলাকায় ১৪ বছর বয়সী ওই কিশোরীর মাথায় গুলি লেগেছে। তাকে আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে তার অবস্থা আশঙ্কামুক্ত।

নিজের ক্ষতি হওয়ার আশঙ্কায় অপরকে আঘাত করার দায়ে ৫৮ বছর বয়সী ডেভিড ডয়লের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে।পরে ডয়লেকে নিরাপত্তা হেফাজতে রাখা হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গ্রুপ পর্ব থেকে ফাইনাল পর্যন্ত বিশ্বকাপের প্রতিটি লড়াইয়ে নাটকীয়তা, শিরোপার মঞ্চে স্পেন-আর্জেন্টিনা

চলে গেলেন স্যার গ্যারি সোবার্স

ইরানের হামলার জের পাকিস্তানের সঙ্গে প্রতিরক্ষা চুক্তির আলোচনায় কুয়েত, চায় সেনা ও যুদ্ধবিমান

বেকারত্ব ভাতা জালিয়াতি দমনে নিউইয়র্কে ফেডারেল ‘স্ট্রাইক টিম’

নিউইয়র্কে ভাড়াটিয়াদের সুরক্ষায় ঐতিহাসিক উদ্যোগ, প্রথম ‘রেন্টাল রিপঅফ রিপোর্ট’ প্রকাশ

ভাষণ সম্প্রচার না করায় এবিসি, এনবিসি ও সিএনএনের লাইসেন্স বাতিলের হুমকি ট্রাম্পের

প্রতিবেশীদের ভূমি যে কৌশলে দখলে নিচ্ছে ইসরাইল

ইউরোপে আটকে গেল আইফোনের এআই

বিশ্বকাপ শিরোপার দাম ৭৫০ কোটি টাকা! বাকি দলগুলো পাবে কত?

বিদেশি শিক্ষার্থী ও সাংবাদিকদের ভিসায় নতুন কড়াকড়ি যুক্তরাষ্ট্রের

১০

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি গোয়েন্দা সংস্থার সঙ্গে এপস্টিনের যোগাযোগ ছিল: পডকাস্টে ভ্যান্স

১১

‘এআই’ দিয়ে তালিকা বানিয়ে ছুটিতে থাকা কর্মীদের ছাঁটাইয়ের অভিযোগ, মেটার বিরুদ্ধে মামলা

১২

গ্রিন কার্ডে ১ লাখ ডলারের ফি, নতুন পরিকল্পনা ঘোষণা ট্রাম্পের

১৩

ফিফা থেকে ইসরায়েলকে বহিষ্কারে প্রভাব খাটাচ্ছে নরওয়ে

১৪

মিশিগানে বিশ্বনাথ প্রবাসী কল্যাণ সোসাইটি অব মিশিগান-এর বার্ষিক বনভোজন অনুষ্ঠিত

১৫

তিন দিনব্যাপী ‘হ্যামটাউন সামার জ্যাম’ ফেস্টিভ্যাল সম্পন্ন, প্রাণের মিলনমেলায় মুখর ছিল হ্যামট্রামিক

১৬

হরমুজ নিয়ে তীব্র হচ্ছে লড়াই

১৭

আন্তর্জাতিক অপরাধ আদালত ভেঙে দিতে মার্কো রুবিও কেন উঠেপড়ে লেগেছেন

১৮

প্লেয়ার অব দ্য ম্যাচ, গোল্ডেন বুট, গোল্ডেন বল জিতলে কত টাকা পান ফুটবলাররা

১৯

সোশ্যাল মিডিয়ার তথ্য লুকালেই ভিসা প্রত্যাখ্যান করতে পারে যুক্তরাষ্ট্র

২০