১ জুলাই ২০২৩, ২:২০ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

যুক্তরাষ্ট্রে কলেজে ভর্তির ক্ষেত্রে ইতিবাচক পদক্ষেপে আঘাত

যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট কলেজে ভর্তির ক্ষেত্রে ইতিবাচক পদক্ষেপ-এর (অ্যাফারমেটিভ অ্যাকশন) ব্যবহারকে চূড়ান্তভাবে বাতিল করে দিয়েছে।

রায় দিয়েছে যে, উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তিতে সহায়তার জন্য কোনো শিক্ষার্থীর বর্ণ-কে বিবেচনায় নেয়া অসাংবিধানিক।

৬-৩ রায়ে, আদালতের রক্ষণশীল সংখ্যাগরিষ্ঠ বিচারকগণ নির্দিষ্টভাবে হার্ভার্ড বিশ্ববিদ্যালয় ও উত্তর ক্যারোলাইনা বিশ্ববিদ্যালয়ে ভর্তি সংক্রান্ত পরিকল্পনাকে বাতিল করে দিয়েছে।

উল্লেখ্য, এই দুই শিক্ষা প্রতিষ্ঠান যথাক্রমে দেশের প্রাচীনতম প্রাইভেট এবং পাবলিক কলেজ।

উচ্চ আদালতের এই রায়ের ফলে, যুক্তরাষ্ট্র জুড়ে কলেজ ও বিশ্ববিদ্যালয়গুলোকে বর্ণ বিবেচনা না করে, বিভিন্ন সম্প্রদায়ের শিক্ষার্থী ভর্তি করার বিষয়ে নতুন পথের সন্ধান করতে হবে। যেমন, শিক্ষার্থী ভর্তি জন্য এখন সম্ভাব্য শিক্ষার্থীর পরিবারের অর্থনৈতিক অবস্থা এবং তারা যে সম্প্রদায়ে বেড়ে উঠেছে তার ধরণের দিকে আরো ঘনিষ্ঠ মনোযোগ দিতে হবে।

আদালতের সংখ্যাগরিষ্ঠ বিচারকদের পক্ষে লিখিত বয়ানে, প্রধান বিচারপতি জন রবার্টস বলেন, অনেক দিন ধরে, বিশ্ববিদ্যালয়গুলো”ভুলভাবে সিদ্ধান্ত নিয়েছে যে একজন ব্যক্তির পরিচয় বিচার করার সূচকগুলো চ্যালেঞ্জ মোকাবেলায় সক্ষম করা, দক্ষতা তৈরি করা বা শিক্ষা নয়; বরং তাদের ত্বকের বর্ণ-কে সূচক হিসেবে বিবেচনা করা হতো। আমাদের সাংবিধানিক ইতিহাস এই পদ্ধতিকে মেনে নেয় না।”

শত শত স্কুল কয়েক দশক ধরে বর্ণগত সংখ্যালঘুদের ভর্তি বাড়ানোর জন্য এক মাত্রা থেকে অন্য মাত্রায় ইতিবাচক পদক্ষেপ নিয়েছে, যেখানে কেবল শ্বেতাঙ্গদের আধিপত্য ছিলো।

যুক্তরাষ্ট্রের ব্যবসা প্রতিষ্ঠান এবং সরকারী সংস্থাগুলোও ইতিবাচক পদক্ষেপ পরিকল্পনা ব্যবহার করেছে। তবে, বৃহস্পতিবারের রায় শুধুমাত্র কলেজগুলোতে ভর্তির জন্য প্রযোজ্য।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন বলেন,”আমি আদালতের সিদ্ধান্তের সাথে অত্যন্ত জোরালোভাবে দ্বিমত পোষণ করি। আমি বিশ্বাস করি, বর্ণগতভাবে বৈচিত্র্যময় হলেই আমাদের কলেজগুলো আরো শক্তিশালী হয়ে উঠবে।”

যুক্তরাষ্ট্র নিয়ে আরও পড়তে এখানে ক্লিক করুন

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বারহাম সালিহ উচ্চপর্যায়ের বৈঠক

সিএনএনসহ তিন সংবাদমাধ্যমের মামলা ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে

যুক্তরাষ্ট্র থেকে ২৫ হাজারের বেশি অভিবাসী তৃতীয় দেশে পাঠানো হয়েছে

মধ্যপ্রাচ্যে মার্কিন নাগরিকদের জন্য নতুন নিরাপত্তা সতর্কতা জারি

মেডিকেইডের ওষুধের দাম কমাতে যুক্তরাষ্ট্রজুড়ে নতুন নীতি ট্রাম্প প্রশাসনের

যুক্তরাষ্ট্রে দক্ষ কর্মী ভিসায় ১ লাখ ডলারের ফি আরও এক বছর

তিন বছর পর যুক্তরাষ্ট্রে আবার বাড়ল সুদের হার

১৮ সেপ্টেম্বর থেকে গ্রিনকার্ডে নতুন পাবলিক চার্জ নিয়ম

গুগলের বিজ্ঞাপন ব্যবসায় লাগাম, মার্কিন নজরদারিতে প্রতিষ্ঠানটি

বিজিবির অভিযানে মাদক-অস্ত্রসহ ৯১৩ কোটি টাকার পণ্য জব্দ, আটক ২৮১

১০

ডেট্রয়েট থেকে আটলান্টিক সিটি, যুক্তরাষ্ট্রে বাংলাদেশি কমিউনিটির বিস্তৃত উপস্থিতি

১১

যুক্তরাষ্ট্রের প্রভাব কমাতে ডলারের বিকল্প খুঁজছে বিভিন্ন দেশ

১২

ইরানের ওপর নিষেধাজ্ঞা নিয়ে চীনের সঙ্গে বৈঠকে বসছে যুক্তরাষ্ট্র

১৩

গ্রিন কার্ড স্পনসরশিপে নতুন নিয়ম যুক্তরাষ্ট্রে, যাচাই হবে স্পনসরের ক্রেডিট তথ্য

১৪

সৌদি আরবে ভ্রমণ পরিকল্পনা পুনর্বিবেচনার পরামর্শ দিয়েছে যুক্তরাষ্ট্র

১৫

ডাকযোগে ভোটের পক্ষে সুপ্রিম কোর্ট, মধ্যবর্তী নির্বাচনে ট্রাম্পের উদ্যোগে বাধা

১৬

যুক্তরাষ্ট্রে অবৈধ ভোটের অভিযোগে ৭ গ্রিন কার্ডধারী গ্রেপ্তার

১৭

ছয় বছরের মধ্যে যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব ছাড়ার হার সর্বোচ্চ

১৮

প্রথমবার প্রকাশ্যে মহাকাশে অস্ত্র মোতায়েনের স্বীকারোক্তি যুক্তরাষ্ট্রের

১৯

নবীনদের বরণ, গ্র্যাজুয়েটদের বিদায়: ওয়েইন স্টেট ইউনিভার্সিটিতে বিজিএসএ’র যাত্রা শুরু

২০