২ জুন ২০২৫, ৫:৪৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে শুল্ক চুক্তি লঙ্ঘনের অভিযোগ চীনের

এবার যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে শুল্ক চুক্তি লঙ্ঘনের গুরুতর অভিযোগ করেছে চীন। গত মাসে বিশ্ব বাণিজ্য ঝুঁকির কথা বিবেচনা করে পাল্টাপাল্টি শুল্ক স্থগিত করে শক্তিশালী অর্থনীতির এ দুই দেশ। এক মাসের মধ্যেই যা লঙ্ঘনের পাল্টাপাল্টি অভিযোগ করেছে উভয় পক্ষ।

 

 

১২ই মে ৯০ দিনের জন্য পারস্পরিক শুল্ক আরোপ থেকে বিরত থাকার চুক্তি করে ওয়াশিংটন ও বেইজিং। চুক্তিতে সম্মত হওয়ায় প্রাথমিকভাবে চীনের প্রশংসা করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। তবে এর পর থেকেই বেইজিংয়ের বিরুদ্ধে সে চুক্তি লঙ্ঘনের অভিযোগ করে ওয়াশিংটন। এর প্রতিক্রিয়ায় এবার যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে পাল্টা অভিযোগ করলো বেইজিং। এ খবর দিয়েছে দ্য গার্ডিয়ান। এতে বলা হয়, ট্রাম্পের অভিযোগ হলো- যুক্তরাষ্ট্রে বিরল খনিজ রপ্তানির ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহারের প্রতিশ্রুতি পূরণ করেনি চীন। শুক্রবার চীনের বিরুদ্ধে সম্পূর্ণভাবে চুক্তি লঙ্ঘনের অভিযোগ আনেন তিনি।

 

 

এপ্রিলে পারস্পরিক শুল্ক আরোপের মাত্রা যখন চরম পর্যায়ে পৌঁছায়, তখন যুক্তরাষ্ট্রের উৎপাদন শিল্পের জন্য প্রয়োজনীয় বিরল খনিজ ও চুম্বক রপ্তানি সীমিত করে চীন। ধারণা করা হচ্ছিলো, ১২ মে’র পর ওই বিধিনিষেধ শিথিল করা হবে। তবে এখনও সেই নিষেধাজ্ঞা বহাল রয়েছে বলে অভিযোগ যুক্তরাষ্ট্রের। দেশটির গাড়ি নির্মাণ কারখানাগুলোতে বর্তমানে চুম্বক সংকট দেখা দিয়েছে। এদিকে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে সোমবার পাল্টা অভিযোগ করেছে চীন। বলেছে, মে মাসে জেনেভাতে হওয়া চুক্তি লঙ্ঘন করেছে ট্রাম্প প্রশাসন। দেশটির বাণিজ্য মন্ত্রণালয় জানিয়েছে, তাদের বিরুদ্ধে বেশ কয়েকটি বৈষম্যমূলক বিধিনিষেধ আরোপ করা হয়েছে। এর মধ্যে এআই চিপ রপ্তানি নিয়ন্ত্রণ নির্দেশিকা জারিসহ চীনের কাছে চিপ ডিজাইন সফটওয়্যার বিক্রি বন্ধ করার মতো বেশ কয়েকটি বিধিনিষেধ এখনও বহাল রয়েছে। মন্ত্রণালয়ের তরফে আরও বলা হয়, চীন তার অধিকার ও স্বার্থ রক্ষায় দৃঢ়প্রতিজ্ঞ। এদিকে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ও ডনাল্ড ট্রাম্পের মধ্যে আরও একটি ফোনালাপের দিকে ইঙ্গিত দিয়েছে হোয়াইট হাউস।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মুসলিম যাত্রীদের জন্য বিমানবন্দরে অজুর সুবিধা চালু যুক্তরাষ্ট্রে

বিদেশি অপরাধী গোষ্ঠীর বিরুদ্ধে সাইবার হামলার ক্ষমতা পেল মার্কিন কোম্পানি

ভুয়া বিয়ের মাধ্যমে গ্রিন কার্ড বাণিজ্য, নিউইয়র্কে ফেডারেল অভিযানে ১১ গ্রেপ্তার

তথ্য বিক্রিকে কেন্দ্র করে ট্রাম্পের বিরুদ্ধে নতুন আইনি লড়াই

হোয়াইট হাউসে বড় রদবদল, প্রেস সেক্রেটারির পদ ছাড়ছেন লেভিট

নিউইয়র্কে ২০২৭ থেকে মেডিকেইডে নতুন শর্ত, ঝুঁকিতে যেসব সুবিধাভোগী

মিনেসোটার পঞ্চম আসনে ডেমোক্রেটিক প্রাইমারিতে বড় জয় ইলহান ওমরের

সব বিষয়ে এ+; রোদেলার চোখে এখন সাদা অ্যাপ্রনের স্বপ্ন

মিশিগানে বাংলা সংবাদ কার্যালয়ে সৈয়দ উতবার সৌজন্য সাক্ষাৎ

আবদুল এল-সায়েদ নির্বাচিত হলে নাতনিদের স্কুলে বোরকা পরে যেতে হবে: ন্যান্সি মেস

১০

নিউইয়র্কে বাংলাদেশিদের নেতৃত্বে প্রথম সাউথ এশিয়ান ইউনিটি প্যারেড

১১

অবশেষে বিয়ে করলেন ক্রিশ্চিয়ানো রোনালদো

১২

২৩৮ মিলিয়ন ডলার লোকসান গুনল ট্রাম্পের মিডিয়া কোম্পানি

১৩

শিশুদের টিকা নীতিতে ট্রাম্পের নতুন উদ্যোগ নিয়ে চিকিৎসকদের উদ্বেগ

১৪

যুক্তরাষ্ট্রে ১ লাখ ৭৫ হাজারের বেশি ভিসা বাতিল করল ট্রাম্প প্রশাসন

১৫

মিশিগানে বাংলা প্রেস ক্লাবের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী ও ফ্যামিলি ডে উদযাপন

১৬

ইরানের হামলার আশঙ্কায় খাবারের কার্টে করে তুরস্ক ছাড়েন ট্রাম্প

১৭

মিশিগানে ১৫ আগস্ট শুরু হচ্ছে দুই দিনব্যাপী ফুলমুন ইসলামিক কালচারাল ফেস্টিভ্যাল

১৮

মিশিগানে আম-কাঁঠালি উৎসবে বাঙালির মিলনমেলা

১৯

মিশিগানে মুনার দাওয়াহ কনফারেন্স অনুষ্ঠিত অংশ নেন হাজারো মানুষ

২০