২৪ নভেম্বর ২০২২, ১১:২২ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

ম্যাকিনাক ব্রিজে মানব পাচারকারী আটক

ছবি: প্রতীকী

যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের কেন্ট কাউন্টির আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা একজন মানব পাচারকারীকে আটক করেছে।

আটককৃত ঐ ব্যক্তির নাম টেরেন্স ডন্টে ক্লে। ৩৮ বছর বয়সী ক্লে একজন কিশোরীকে পাচারের সাথে জড়িত বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

ডেট্রয়েট ফ্রি প্রেস এর এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে জানানো হয়, ম্যাকিনাক ব্রিজের উপর দিয়ে গাড়ি চালানোর সময় ক্লে ১৬ বছর বয়সী মেয়েটিকে কম্বলের নিচে লুকিয়ে রেখেছিল। সেতু কর্তৃপক্ষের একজন সদস্য সন্দেহজনক দৃশ্য দেখে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে ফোন করে।

পরে মানব পাচার টাস্ক ফোর্সের তদন্তকারীরা ঘটনাস্থলে পৌঁছে ক্লেকে আটক করে।

প্রাথমিক তদন্তে জানা যায়, একই এলাকায় থাকাকালীন ক্লের সঙ্গে ওই মেয়েটির বন্ধুত্ব হয়। সেখান থেকে অনলাইন পোস্টিংয়ের মাধ্যমে তাকে পাচার করা হয়।

আরও পড়ুনঃ লেবার ডে ম্যাকিনাক ব্রিজ ওয়াক শুরু ৫ সেপ্টেম্বর

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জলবায়ু দুর্যোগে শিক্ষার সংকট, ক্ষতিগ্রস্ত ১ কোটি ২৭ লাখ শিশু

মার্কিন ক্যারিয়ার অ্যাওয়ার্ডে ভূষিত বাংলাদেশি বিজ্ঞানী সুমাইয়া সমাজী

যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব পেতে বাড়ছে ফি, আবেদনকারীদের গুনতে হবে অতিরিক্ত অর্থ

মিশিগানে ষ্টেট রিপ্রেজেন্টেটিভ প্রার্থী মাহবুব খানের সাথে কমিউনিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত

সিলেট সদর দক্ষিণ সুরমা অ্যাসোসিয়েশন অব মিশিগানের অভিষেক ও সাংস্কৃতিক অনুষ্ঠান ২৮ জুন

দুই দিনের সরকারি সফরে মালয়েশিয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমান

৫ কোটি ২ লাখ অভিবাসী নিয়ে নতুন চিত্র যুক্তরাষ্ট্রের জনসংখ্যায়

ট্রাম্পের ব্যবহারের জন্য নতুন বিলাসবহুল এয়ার ফোর্স ওয়ান

বিদেশি বংশোদ্ভূত আমেরিকানদের নাগরিকত্ব বাতিলের উদ্যোগ জোরদার

গৃহস্থ ও প্রবীণদের আর্থিক স্বস্তিতে নিউইয়র্কের ২ বিলিয়ন ডলারের উদ্যোগ

১০

এক বছরে সুইস ব্যাংকে বাংলাদেশিদের অর্থ বেড়েছে ৪১ শতাংশ

১১

২৫০ বছর টিকবে কি যুক্তরাষ্ট্র? প্রশ্ন তুলেছেন ৩৮% মার্কিনি

১২

মিশিগানে সাবেক এমপি ফরিদ চৌধুরী সরণে দোয়া মাহফিল সম্পন্ন

১৩

ফ্রিল্যান্সিংয়ের নামে ফাঁদ প্রতারকের টোপে পড়ে সর্বস্ব খোয়াচ্ছেন তরুণ-তরুণীরা

১৪

প্রথমবারের মতো ভ্যাকসিন তৈরি করল এআই, রোগ প্রতিরোধে নতুন আশা

১৫

চার্জে দিয়ে মোবাইল ফোন ব্যবহার করা কতটা নিরাপদ?

১৬

আদালতের সিদ্ধান্তের পর কেনেডি সেন্টার থেকে বাদ ট্রাম্পের নাম

১৭

মিশিগানে ষ্টেট রিপ্রেজেন্টেটিভ প্রার্থী সীমা আহমেদ’র সংবাদ সম্মেলন

১৮

সোশ্যাল সিকিউরিটি সংকটে নিউইয়র্কে বাড়ছে অবসরপ্রাপ্তদের উদ্বেগ

১৯

পাঁচ বছরে সর্বোচ্চ, মার্কিন নাগরিকত্ব ছাড়লেন প্রায় ৫ হাজার মানুষ

২০