২০ মে ২০২৫, ৫:৩৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

মিশিগান বিএনপি নেতাকর্মীদের সঙ্গে খন্দকার আব্দুল মুক্তাদিরের মতবিনিময়

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য খন্দকার আবদুল মুক্তাদির বলেছেন, মন্ত্রী, এমপি হওয়ার জন্য নয়। রাজনীতি করি মানুষের কল্যাণের মাধ্যমে আল্লাহকে খুশি করার জন্য। রোববার (১৮ মে) বিকেলে বিএনপি যুক্তরাষ্ট্রের মিশিগান শাখার নেতাকর্মীদের সঙ্গে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

 

খন্দকার আবদুল মুক্তাদিরের মিশিগান আগমন উপলক্ষে এই মতবিনিময় সভার আয়োজন করে মিশিগান বিএনপি। হ্যামট্টামিক শহরের আলাদিন রেস্টুরেন্টে অনুষ্ঠিত সভায় বিএনপি ও অঙ্গসহযোগি সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। তিনি বলেন, একটা সরকার পরিবর্তনের কারণে পা থেকে মাথা পর্যন্ত পুরো রাজনৈতিক দল দেশ ছেড়ে পালিয়ে যেতে হয়। ভবিষ্যতে কোনো দলের মধ্যে কোনোদিন কিংবা পরবর্তী প্রজন্ম বা তাদের পরের প্রজন্মও যেন এরকম দেখতে না হয়। দোয়া করবেন বাংলাদেশের যেন একটা গুণগত পরিবর্তন আসে।

 

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডা.জোবাইদা রহমানকে সিলেট-১ আসনে প্রার্থী চেয়ে সিলেট নগরজুড়ে বেনামে পোস্টার সাঁটানোয় ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। প্রবাসী স্থানীয় সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী একজন উচ্চ ব্যক্তিত্ব সম্পন্ন মানুষ। তার বা তাদের পরিবারের অনুমতি না নিয়ে এই জাতীয় প্রচারণা চালানো ঠিক হয়নি। মিশিগান বিএনপি সভাপতি দেওয়ান আকমল চৌধুরীর সভাপতিত্বে ও সেক্রেটারি সেলিম আহমদ-এর সঞ্চালনায় মতবিনিময় সভায় সাবেক উপদেষ্টা ফখরুল ইসলাম লয়েছ, বি এনপি নেতা মুজিব আহমদ মনির, তারেক আহমেদ চৌধুরী, নাসিরুল হক শাহীন, মোহাম্মদ জিলাল উদ্দিন, রাজু আহমদ তালুকদার, সাবেক ছাত্রদল নেতা ওমর আশরাফ ইমন,নুরুল আমিন সিদ্দিক খালেদ, ওয়াসিমুজ্জামান রনি।

 

এছাড়া হাজী নিজাম উদ্দিন, খন্দকার ইউসূফ কামাল,  সমজিদ আলম, মোশাররফ চৌধুরী লিটু, জুয়েল হুদা, শাহদাত হোসেন মিন্টু, মাহফুজুল করিম জেহিন, শাহজাহান রহমান মফিজ, আফাজ উদ্দিন,নজমুল হক শোভন, আব্দুর রহমান মুর্শেদ, আহমদ শরীফ মেহেদীসহ অনেকেই বক্তব্য রাখেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আনন্দঘন আয়োজনে অনুষ্ঠিত হলো প্রাক্তন বাংলাদেশ মিশন সদস্যদের বার্ষিক মিলনমেলা

পরপর দুই শক্তিশালী ভূমিকম্পে বিধ্বস্ত ভেনেজুয়েলা, চলছে উদ্ধার অভিযান

বাবা দিবস উদযাপন ও আকর্ষণীয় পুরস্কারে জমজমাট শিব মন্দিরের বার্ষিক বনভোজন

বাংলাদেশ শিল্পকলা একাডেমি সম্মাননা পদকে ভূষিত হচ্ছেন গবেষক-সাংবাদিক সেলিম আউয়াল

দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন দক্ষিণভাগ এনসিএম উচ্চ বিদ্যালয়

মিশিগানে শ্রীশ্রী লোকনাথ ব্রহ্মচারীর ১৩৬তম তিরোধান উৎসব পালিত

‘আমেরিকা ২৫০’ উদযাপনে অভিবাসী, কৃষ্ণাঙ্গ ও আদিবাসী জনগোষ্ঠীর অবদানকে স্বীকৃতি

মিশিগানে হবিগঞ্জ সদর সমিতির অভিষেক ও গুণী জন সংবর্ধনা অনুষ্ঠিত

বিদেশি শিক্ষার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন ভিসা নীতি

জলবায়ু দুর্যোগে শিক্ষার সংকট, ক্ষতিগ্রস্ত ১ কোটি ২৭ লাখ শিশু

১০

মার্কিন ক্যারিয়ার অ্যাওয়ার্ডে ভূষিত বাংলাদেশি বিজ্ঞানী সুমাইয়া সমাজী

১১

যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব পেতে বাড়ছে ফি, আবেদনকারীদের গুনতে হবে অতিরিক্ত অর্থ

১২

মিশিগানে ষ্টেট রিপ্রেজেন্টেটিভ প্রার্থী মাহবুব খানের সাথে কমিউনিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত

১৩

সিলেট সদর দক্ষিণ সুরমা অ্যাসোসিয়েশন অব মিশিগানের অভিষেক ও সাংস্কৃতিক অনুষ্ঠান ২৮ জুন

১৪

দুই দিনের সরকারি সফরে মালয়েশিয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমান

১৫

৫ কোটি ২ লাখ অভিবাসী নিয়ে নতুন চিত্র যুক্তরাষ্ট্রের জনসংখ্যায়

১৬

ট্রাম্পের ব্যবহারের জন্য নতুন বিলাসবহুল এয়ার ফোর্স ওয়ান

১৭

বিদেশি বংশোদ্ভূত আমেরিকানদের নাগরিকত্ব বাতিলের উদ্যোগ জোরদার

১৮

গৃহস্থ ও প্রবীণদের আর্থিক স্বস্তিতে নিউইয়র্কের ২ বিলিয়ন ডলারের উদ্যোগ

১৯

এক বছরে সুইস ব্যাংকে বাংলাদেশিদের অর্থ বেড়েছে ৪১ শতাংশ

২০