বাংলা সংবাদ ডেস্ক
৭ মে ২০২৫, ৪:০০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

মিশিগানে সরকারি ডিভাইসে টিকটক নিষিদ্ধের বিল পাস

মিশিগান রাজ্য হাউস একটি বিল পাস করেছে যার মাধ্যমে সরকারি কর্মচারীদের সরকারি ডিভাইসে টিকটকসহ চীন, রাশিয়া ও অন্যান্য “উদ্বেগজনক দেশের” তৈরি অ্যাপ ব্যবহারে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।

 

মঙ্গলবার (৬ মে) ৭৯-৩১ ভোটে বিলটি পাস হয়। যদিও বিলে নির্দিষ্ট কোনো অ্যাপের নাম উল্লেখ করা হয়নি, আইনপ্রণেতারা জানিয়েছেন, এটি মূলত টিকটককে লক্ষ্য করেই আনা হয়েছে। টিকটক চীনভিত্তিক প্রতিষ্ঠান বাইটডান্সের মালিকানাধীন, এবং অ্যাপটির ডেটা সংগ্রহ ও চীনা সরকারের সঙ্গে সংযোগ নিয়ে যুক্তরাষ্ট্রে দীর্ঘদিন ধরে বিতর্ক চলছিল।

 

বিলটির সমর্থনে রিপাবলিকান আইনপ্রণেতারা জাতীয় নিরাপত্তার কথা তুলে ধরেন, তবে বিরোধীরা একে “বিদেশবিদ্বেষমূলক ও সংবিধানবিরোধী” বলে সমালোচনা করেছেন।

 

বিলটি এখন ডেমোক্র্যাট-নিয়ন্ত্রিত সিনেটে পাঠানো হয়েছে এবং আইনে পরিণত হতে গভর্নর গ্রেচেন হুইটমারের অনুমোদন প্রয়োজন, যিনি নিজেই টিকটকে সক্রিয় এবং অ্যাপটিকে “তথ্য প্রচারের একটি গুরুত্বপূর্ণ মাধ্যম” বলে অভিহিত করেছেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আনন্দঘন আয়োজনে অনুষ্ঠিত হলো প্রাক্তন বাংলাদেশ মিশন সদস্যদের বার্ষিক মিলনমেলা

পরপর দুই শক্তিশালী ভূমিকম্পে বিধ্বস্ত ভেনেজুয়েলা, চলছে উদ্ধার অভিযান

বাবা দিবস উদযাপন ও আকর্ষণীয় পুরস্কারে জমজমাট শিব মন্দিরের বার্ষিক বনভোজন

বাংলাদেশ শিল্পকলা একাডেমি সম্মাননা পদকে ভূষিত হচ্ছেন গবেষক-সাংবাদিক সেলিম আউয়াল

দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন দক্ষিণভাগ এনসিএম উচ্চ বিদ্যালয়

মিশিগানে শ্রীশ্রী লোকনাথ ব্রহ্মচারীর ১৩৬তম তিরোধান উৎসব পালিত

‘আমেরিকা ২৫০’ উদযাপনে অভিবাসী, কৃষ্ণাঙ্গ ও আদিবাসী জনগোষ্ঠীর অবদানকে স্বীকৃতি

মিশিগানে হবিগঞ্জ সদর সমিতির অভিষেক ও গুণী জন সংবর্ধনা অনুষ্ঠিত

বিদেশি শিক্ষার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন ভিসা নীতি

জলবায়ু দুর্যোগে শিক্ষার সংকট, ক্ষতিগ্রস্ত ১ কোটি ২৭ লাখ শিশু

১০

মার্কিন ক্যারিয়ার অ্যাওয়ার্ডে ভূষিত বাংলাদেশি বিজ্ঞানী সুমাইয়া সমাজী

১১

যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব পেতে বাড়ছে ফি, আবেদনকারীদের গুনতে হবে অতিরিক্ত অর্থ

১২

মিশিগানে ষ্টেট রিপ্রেজেন্টেটিভ প্রার্থী মাহবুব খানের সাথে কমিউনিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত

১৩

সিলেট সদর দক্ষিণ সুরমা অ্যাসোসিয়েশন অব মিশিগানের অভিষেক ও সাংস্কৃতিক অনুষ্ঠান ২৮ জুন

১৪

দুই দিনের সরকারি সফরে মালয়েশিয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমান

১৫

৫ কোটি ২ লাখ অভিবাসী নিয়ে নতুন চিত্র যুক্তরাষ্ট্রের জনসংখ্যায়

১৬

ট্রাম্পের ব্যবহারের জন্য নতুন বিলাসবহুল এয়ার ফোর্স ওয়ান

১৭

বিদেশি বংশোদ্ভূত আমেরিকানদের নাগরিকত্ব বাতিলের উদ্যোগ জোরদার

১৮

গৃহস্থ ও প্রবীণদের আর্থিক স্বস্তিতে নিউইয়র্কের ২ বিলিয়ন ডলারের উদ্যোগ

১৯

এক বছরে সুইস ব্যাংকে বাংলাদেশিদের অর্থ বেড়েছে ৪১ শতাংশ

২০