ফেঞ্চুগঞ্জ উপজেলার দনারাম রোকনপুর গ্রামের বাসিন্দা বর্তমানে আমেরিকার মিশিগানে বসবাসকারী আনছার মিয়া গত ২৩ আগস্ট শুক্রবার রাতে কাজ থেকে ফেরার পথে সড়ক দূর্ঘটনায় মারাত্মকভাবে আহত হন।
আনছার মিয়ার শারীরিক অবস্থার উন্নতি না হওয়ায় আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন। আনছার মিয়া মিশিগানে বাংলাদেশি কমিউনিটির অতি পরিচিত মুখ, বিশিষ্ট ব্যবসায়ী আবুল কালামের বড় ভাই।
আবুল কালাম তাঁর বড় ভাইয়ের সুস্থতার জন্য সবার কাছে দোয়া চেয়েছেন।