১৬ জুন ২০২৫, ২:৫৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

মিশিগানে শিশু ফ্লু মৃত্যু উদ্বেগজনক হারে বাড়ছে

মিশিগানে শিশুদের মধ্যে ইনফ্লুয়েঞ্জা (ফ্লু) সংক্রমণজনিত মৃত্যুর হার আশঙ্কাজনকভাবে বেড়েছে। বিশেষজ্ঞরা বলছেন, ভ্যাকসিন নিয়ে মানুষের মধ্যে তৈরি হওয়া দ্বিধা এবং ভুল তথ্য এই মৃত্যুর পেছনে বড় কারণ হয়ে দাঁড়িয়েছে।

 

 

মিশিগান স্বাস্থ্য ও মানবসেবা বিভাগের তথ্য অনুযায়ী, ২০২০-২১ ফ্লু মৌসুমে শিশুর মৃত্যুর সংখ্যা ছিল শূন্য। ২০২১-২২ মৌসুমে একজন এবং ২০২২-২৩ মৌসুমে এই সংখ্যা বেড়ে দাঁড়ায় ১০ জনে, যা ২০০৪ সালে জাতীয়ভাবে শিশুদের ইনফ্লুয়েঞ্জা মৃত্যুর তথ্য রেকর্ড শুরুর পর থেকে রাজ্যের সর্বোচ্চ। “এগুলো শুধু সংখ্যা নয়, এরা শিশু। প্রতিটি মৃত্যু একটি পরিবারের জন্য অপূরণীয় ক্ষতি,” বলে মন্তব্য করেন রাজ্যের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ নাতাশা বাগদাসারিয়ান। তিনি বলেন, “একজন চিকিৎসক হিসেবে এই মৃত্যুগুলো আমার হৃদয় বিদীর্ণ করে।”
বিশেষজ্ঞরা জানান, টিকাদান হার কমে যাওয়াও এর একটি বড় কারণ। ৬ মাস থেকে ১৭ বছর বয়সীদের মধ্যে ফ্লু ভ্যাকসিন নেওয়ার হার ২০২০-২১ মৌসুমে যেখানে ছিল ৩১.২%, সেখানে তা গত মৌসুমে নেমে এসেছে মাত্র ১৬.৩%-এ।

 

 

২০২৪-২৫ ফ্লু মৌসুমে মিশিগানে ১০টি শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে একজন ম্যাকম্ব কাউন্টিতে, দুজন ওয়েইন কাউন্টিতে (একজন ডেট্রয়েট), দুটি করে জেনেসি, কেন্ট ও বেরিয়েন কাউন্টিতে এবং একটি করে মুসকেগন ও ব্রাঞ্চ-হিলসডেল-সেন্ট জোসেফ এলাকায়।

 

স্বাস্থ্য কর্মকর্তারা মনে করেন, কোভিড পরবর্তী সময়টিতে সামাজিক সমাগম বেড়ে যাওয়ায় সংক্রমণের ঝুঁকি বাড়ে। তার সঙ্গে যুক্ত হয়েছে ভ্যাকসিন নিয়ে জনমানুষের বিভ্রান্তি ও অনীহা। ডাঃ বাগদাসারিয়ান বলেন, “কোভিড ভ্যাকসিন নিয়ে সন্দেহ অনেক ক্ষেত্রে চিকিৎসা বিজ্ঞান ও স্বাস্থ্যসেবার উপর সাধারণ মানুষের আস্থা কমিয়ে দিয়েছে।” ম্যাকম্ব কাউন্টি হেলথ ডিরেক্টর অ্যান্ড্রু কক্স বলেন, “আমরা চাই মানুষ সচেতন সিদ্ধান্ত নিক। তাই টিকাদান সম্পর্কে তথ্যভিত্তিক, বিশ্বাসযোগ্য শিক্ষা এবং সহায়তা পৌঁছে দেওয়াটা অত্যন্ত জরুরি।” তবে অনেক পরিবার এখনও টিকাদানে আস্থা রাখছে। বার্কলির বাসিন্দা এলিজাবেথ স্পেন্সার বলেন, “আমি আমার শিশুদের চিকিৎসকদের উপর ভরসা করি। তারা যদি মনে করেন ফ্লু ভ্যাকসিন তাদের জন্য ভালো, তবে আমি কেন শুনব না?”

 

 

স্বাস্থ্য বিশেষজ্ঞরা আহ্বান জানিয়েছেন, সচেতনতা বাড়ানো, ভুল তথ্য দূর করা, এবং ফ্লু ভ্যাকসিনকে সহজলভ্য করার মাধ্যমে এই উদ্বেগজনক পরিস্থিতির মোকাবিলা সম্ভব।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আনন্দঘন আয়োজনে অনুষ্ঠিত হলো প্রাক্তন বাংলাদেশ মিশন সদস্যদের বার্ষিক মিলনমেলা

পরপর দুই শক্তিশালী ভূমিকম্পে বিধ্বস্ত ভেনেজুয়েলা, চলছে উদ্ধার অভিযান

বাবা দিবস উদযাপন ও আকর্ষণীয় পুরস্কারে জমজমাট শিব মন্দিরের বার্ষিক বনভোজন

বাংলাদেশ শিল্পকলা একাডেমি সম্মাননা পদকে ভূষিত হচ্ছেন গবেষক-সাংবাদিক সেলিম আউয়াল

দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন দক্ষিণভাগ এনসিএম উচ্চ বিদ্যালয়

মিশিগানে শ্রীশ্রী লোকনাথ ব্রহ্মচারীর ১৩৬তম তিরোধান উৎসব পালিত

‘আমেরিকা ২৫০’ উদযাপনে অভিবাসী, কৃষ্ণাঙ্গ ও আদিবাসী জনগোষ্ঠীর অবদানকে স্বীকৃতি

মিশিগানে হবিগঞ্জ সদর সমিতির অভিষেক ও গুণী জন সংবর্ধনা অনুষ্ঠিত

বিদেশি শিক্ষার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন ভিসা নীতি

জলবায়ু দুর্যোগে শিক্ষার সংকট, ক্ষতিগ্রস্ত ১ কোটি ২৭ লাখ শিশু

১০

মার্কিন ক্যারিয়ার অ্যাওয়ার্ডে ভূষিত বাংলাদেশি বিজ্ঞানী সুমাইয়া সমাজী

১১

যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব পেতে বাড়ছে ফি, আবেদনকারীদের গুনতে হবে অতিরিক্ত অর্থ

১২

মিশিগানে ষ্টেট রিপ্রেজেন্টেটিভ প্রার্থী মাহবুব খানের সাথে কমিউনিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত

১৩

সিলেট সদর দক্ষিণ সুরমা অ্যাসোসিয়েশন অব মিশিগানের অভিষেক ও সাংস্কৃতিক অনুষ্ঠান ২৮ জুন

১৪

দুই দিনের সরকারি সফরে মালয়েশিয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমান

১৫

৫ কোটি ২ লাখ অভিবাসী নিয়ে নতুন চিত্র যুক্তরাষ্ট্রের জনসংখ্যায়

১৬

ট্রাম্পের ব্যবহারের জন্য নতুন বিলাসবহুল এয়ার ফোর্স ওয়ান

১৭

বিদেশি বংশোদ্ভূত আমেরিকানদের নাগরিকত্ব বাতিলের উদ্যোগ জোরদার

১৮

গৃহস্থ ও প্রবীণদের আর্থিক স্বস্তিতে নিউইয়র্কের ২ বিলিয়ন ডলারের উদ্যোগ

১৯

এক বছরে সুইস ব্যাংকে বাংলাদেশিদের অর্থ বেড়েছে ৪১ শতাংশ

২০