সোমবার (৩০ জানুয়ারি) মিশিগানে জ্বালানির দাম আর এক ধাপ বেড়েছে।
এক সপ্তাহের ব্যবধানে এবার ১০ সেন্ট বেড়ে প্রতি গ্যালনের দাম গড়ে ৩.৪৭ ডলার হয়েছে।
ক্রমবর্ধমান জ্বালানির চাহিদার ফলে দাম বৃদ্ধি পাচ্ছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
খবর ডেট্রয়েট ফ্রি প্রেসের।
অটো ক্লাবের তথ্য অনুসারে জানা যায়, জ্বালানির দাম গত মাসের এই সময়ের চেয়ে ৩৭ সেন্ট এবং গত বছরের এই সময়ের চেয়ে ২৫ সেন্ট বেশি হয়েছে।
এখন থেকে মোটর চালকদের একটি ১৫ গ্যালন পেট্রলের ট্যাঙ্কের জন্য প্রায় ৫২ ডলার খরচ করতে হবে।
এদিকে মেট্রো ডেট্রয়েটে জ্বালানির দামের গড় আরও বেশি হয়েছে। যা প্রতি গ্যালনে ৩.৫০ ডলার এবং সামগ্রিক গড় প্রতি গ্যালনে ৩.৫১ ডলার।
মেট্রো ডেট্রয়েট ছাড়াও, মিশিগানের অন্য এলাকায় জ্বালানির দামের গড়ে দেখা যায় সবচেয়ে বেশি বেড়েছে: অ্যান আর্বার ৩.৪৮ ডলার এবং ল্যান্সিং ৩.৪৫ ডলার এবং সবচেয়ে কম বেড়েছে: বেন্টন হারবার ৩.৩৫ ডলার, ট্রাভার্স সিটি ৩.৩৭ ডলার এবং গ্র্যান্ড র্যাপিডসে ৩.৪১ডলার।
আরও পড়ুনঃ
স্কাইব্রিজ: মিশিগানে বেড়ানোর সেরা জায়গা
মিশিগানে ‘মানসিক স্বাস্থ্য সংকটের’ বলি নারী, ২ শিশু
মিশিগান স্টেট পুলিশে থাকছে না মোটরসাইকেল ইউনিট
মিশিগানে নেকড়ের সংখ্যা স্থিতিশীল
মিশিগানের ১৮৬ বছর পদার্পনে মজার তথ্য
মন্তব্য করুন