বাংলা সংবাদ ডেস্ক
৭ মে ২০২৫, ৫:১২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

মার্কিন শুল্কের প্রভাবে ফোর্ডের গাড়ির দাম বাড়লো

আমেরিকার নতুন শুল্ক নীতির কারণে গাড়ির দাম বাড়াতে বাধ্য হয়েছে ফোর্ড কোম্পানি। মেক্সিকোতে তৈরি তাদের তিনটি জনপ্রিয় গাড়ি—মুস্তাং মাক-ই, ম্যাভেরিক, এবং ব্রঙ্কো স্পোর্ট—এই মডেলগুলোর দাম প্রায় ২ হাজার ডলার পর্যন্ত বাড়ানো হয়েছে। এই নতুন দাম ২ মে’র পর তৈরি হওয়া গাড়িগুলোর ক্ষেত্রে প্রযোজ্য হবে, এবং এই গাড়িগুলো মার্কিন বাজারে জুন মাসের শেষ দিকে পৌঁছাবে।

 

ফোর্ড জানিয়েছে, বছরের মাঝামাঝি সময়ে গাড়ির দাম কিছুটা সমন্বয় করা হয়, তবে এবার কিছুটা বাড়তি খরচ হয়েছে শুল্কের কারণে। কোম্পানির এক মুখপাত্র বলেন, “আমরা পুরো শুল্কের চাপ গ্রাহকদের কাঁধে দিইনি, কিছুটা নিজেরাও বহন করেছি।”

 

এই সিদ্ধান্তের কারণে ফোর্ড প্রথম বড় গাড়ি কোম্পানি যারা খোলাখুলিভাবে শুল্কের প্রভাবে গাড়ির দাম বাড়িয়েছে। এই খবর ছড়াতেই কোম্পানির শেয়ারের দাম ১.৭ শতাংশ কমে গেছে, যা এখন দাঁড়িয়েছে ১০ দশমিক ২৬ ডলারে। আগে থেকেই ফোর্ড বলছিল, নতুন আমেরিকান শুল্ক নীতির কারণে তাদের ২০২৫ সালের মধ্যে প্রায় ২৫০ কোটি ডলার বাড়তি খরচ হতে পারে। তবে তারা আশা করছে খরচ কিছুটা কমে আসবে।

 

অন্যদিকে, ফোর্ডের প্রতিদ্বন্দ্বী জেনারেল মোটরস (জিএম) জানিয়েছে, তাদেরও ৪০০ থেকে ৫০০ কোটি ডলার অতিরিক্ত খরচ হতে পারে। যদিও তারা বলছে, এই বাড়তি খরচের ৩০ শতাংশ পর্যন্ত নিজেরা বহন করতে পারবে। ফোর্ড তুলনামূলক ভালো অবস্থানে আছে, কারণ তারা মার্কিন বাজারে বিক্রি হওয়া গাড়ির ৭৯ শতাংশ নিজ দেশেই তৈরি করে, যেখানে জিএম মাত্র ৫৩ শতাংশ গাড়ি দেশে তৈরি করে।

 

তবে ম্যাভেরিক হলো ফোর্ডের সবচেয়ে সস্তা ও জনপ্রিয় মডেল, যা এখনো মেক্সিকো থেকে আনা হয়। তাই এই মডেলেই শুল্কের প্রভাব বেশি পড়েছে। বিশেষজ্ঞরা বলছেন, যেহেতু গাড়ি কোম্পানিগুলো উৎপাদন স্থান দ্রুত বদলাতে পারে না, তাই আপাতত শুল্কের বাড়তি খরচের কিছুটা অংশ ভোক্তাদেরই দিতে হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ডেট্রয়েটে মা গ্রোসারী এন্ড সুপার মার্কেট–এর গ্র্যান্ড ওপেনিং, রমজান উপলক্ষে বিগ সেল

কারাগারে গণতন্ত্রের অংশগ্রহণ: শুরু হলো কারাবন্দীদের ভোটগ্রহণ

মিশিগানে সিলেট-৪ আসনের মনোনীত প্রার্থী আরিফুল হকের সঙ্গে ভার্চুয়াল সভা অনুষ্ঠিত

এপস্টেইন ফাইল: কেন হঠাৎ বিশ্বব্যাপী আলোচনার কেন্দ্রে?

শেষ মুহূর্তে অর্থায়ন মিললেও আংশিকভাবে শাটডাউনে যুক্তরাষ্ট্র সরকার

যাত্রা শুরু করল ‘সারা ব্রাইডাল’, জমকালো আয়োজনে উদ্বোধন

যুক্তরাষ্ট্রে ঘরোয়া ফ্লাইটে রিয়েল আইডি বাধ্যতামূলক, ফেব্রুয়ারি থেকে কার্যকর

যুক্তরাজ্যের চীন চুক্তিকে ‘বিপজ্জনক সিদ্ধান্ত’ বললেন ট্রাম্প

পাকিস্তান ভ্রমণে মার্কিন নাগরিকদের জন্য নতুন নির্দেশনা জারি

জাতিসংঘের বাংলাদেশ স্থায়ী মিশনের ফার্স্ট সেক্রেটারি প্রেস হিসেবে যোগদান করলেন মেধাবী কর্মকর্তা মো: সালাহ উদ্দিন

১০

মার্কিন ভিসানীতিতে পরিবর্তন: সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত ভারতীয়রা

১১

কমলগঞ্জে খেলাফত মজলিসের প্রার্থীর পক্ষে নির্বাচনী জনসভা – প্রধান অতিথি মাওলানা মামুনুল হক

১২

মুক্তহাতে দুঃসাহসিক আরোহণ, নতুন রেকর্ড গড়লেন অ্যালেক্স হনল্ড

১৩

কী এই ভিসা বন্ড পাইলট প্রোগ্রাম, কেন চালু হচ্ছে?

১৪

খালেদা জিয়া ও শেখ হাসিনার নামে রাস্তার নামকরণ অনুমোদন ও পরবর্তীতে বাতিল এবং আমরা প্রবাসী বাংলাদেশিরা

১৫

সহনশীল পাড়া-মহল্লা: ডিপলি রুটেড গার্ডেনস কৃষ্ণাঙ্গ কৃষকদের জন্য বাধা কমাচ্ছে

১৬

বরফের চাদরে নিউইয়র্ক–মিশিগানসহ বহু অঙ্গরাজ্য, গৃহবন্দি কোটি মানুষ

১৭

নীরবে শরীর ধ্বংস করছে ডায়াবেটিস: লক্ষণ বুঝলেই বিপদ এড়ানো সম্ভব

১৮

শীতে বিপর্যয়: যুক্তরাষ্ট্রে তুষারঝড়ে ১১ জনের প্রাণহানি

১৯

নিলামে ইতিহাস: ৫ কোটি ৬৩ লাখ টাকায় বিক্রি ডন ব্র্যাডম্যানের ব্যাগি গ্রিন

২০