১৫ ডিসেম্বর ২০২২, ৭:০০ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

বিশ্বের শীর্ষ ধনী এখন বার্নার্ড আর্নল্ট

বর্তমানে বিশ্বের শীর্ষ ধনী ব্যক্তি বার্নার্ড আর্নল্ট। ছবি: সংগৃহীত

ফরাসি বিলাসপণ্যের কোম্পানি এলভিএমএইচের এর চেয়ারম্যান বার্নার্ড আর্নল্ট এখন বিশ্বের শীর্ষ ধনী ব্যক্তি।

সম্প্রতি তিনি টেসলার প্রধান নির্বাহী কর্মকর্তা ইলন মাস্ককে বিশ্বের শীর্ষ ধনী ব্যক্তিদের তালিকা থেকে সরিয়ে দিয়েছেন।

বার্তা সংস্থা এপির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

বার্নার্ড আর্নল্টের ১৭২বিলিয়ন ডলারের সম্পদ ইলন মাস্ককে দুই নম্বরে ঠেলে দিয়েছে।

ব্লুমবার্গের বিলিয়নেয়ারস ইনডেক্স অনুসারে ইলন মাস্কের মোট সম্পদের পরিমাণ সম্প্রতি ১৬১ বিলিয়ন ডলার নির্ধারণ করা হয়েছে।

আর্নল্ট এর আগে ফোর্বসের ‘রিয়েল টাইম বিলিয়নেয়ার‘ তালিকার শীর্ষস্থান থেকে মাস্ককে ছিটকে দিয়েছিলেন।

সেক্ষেত্রে এখন ফোর্বস ও ব্লুমবার্গ উভয়ের র‍্যাঙ্কিং অনুযায়ী আর্নল্ট বিশ্বের শীর্ষ ধনী ব্যক্তি।

উল্লেখ্য, বার্নার্ড আর্নল্ট ১৯৪৯ সালে ফ্রান্সের রুবেইক্সে জন্মগ্রহণ করেন। তার মায়ের নাম মারি জোসেফ স্যাভিনেল। তার বাবার নাম জিন লিওন আর্নল্ট।

তার ক্যারিয়ার শুরু হয় ১৯৭১ সালে তার বাবার পরিচালিত ফেরেট-স্যাভিনেল নামে একটি নির্মাণ কোম্পানির ভার গ্রহণ করার মাধ্যমে।

পরে তিনি কোম্পানির নাম পরিবর্তন করে রিয়েল এস্টেট ব্যবসায়ে ফোকাস করেন।

২০২১ সালের জানুয়ারী মাসে মার্কিন জুয়েলার্স গোষ্ঠী টিফ্ফানি এন্ড কোং -এর ১৫.৮ বিলিয়ন ডলার টেকওভার সম্পন্ন করেন তিনি। যা তার কোম্পানি এলভিএমএইচেরকে বিলাসবহুল শিল্পের সবচেয়ে বড় প্রতিষ্ঠানে পরিণত করেছে।

আরও পড়ুনঃ

ডেট্রয়েট যুবকের হাতে টেসলার চাবি ইমপ্লান্ট 

৪৪০০ কোটি ডলারে টুইটারের মালিক ইলন মাস্ক

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আটক অভিবাসীদের অবস্থান প্রকাশে বাধা, ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে চার সংস্থার মামলা

১

কংগ্রেসে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাম্প কি শুল্ক ও অভিবাসন নীতি ধরে রাখতে পারবেন?

২

বিজয় ভাষণে জেডি ভ্যান্সকে কেন ‘হাবিবি’ বললেন আবদুল আল-সাঈদ

৩

মিশিগানে বিয়ানীবাজার জনকল্যাণ সমিতির নতুন কমিটির অভিষেক ১৫ নভেম্বর

৪

মার্কিন মধ্যবর্তী নির্বাচনে নতুন ইতিহাস গড়লেন ১০ প্রার্থী

৫

গ্রিনকার্ড ও ওয়ার্ক পারমিটের আবেদনে কঠোর হচ্ছে ইউএসসিআইএস

৬

স্পিকার পদে কৃষ্ণাঙ্গ নেতৃত্ব, নতুন ইতিহাসের অপেক্ষায় যুক্তরাষ্ট্র

৭

‘ট্রাম্পই এখনো প্রেসিডেন্ট’, সোশ্যাল মিডিয়ায় হোয়াইট হাউস

৮

মার্কিন কংগ্রেসে নিয়ন্ত্রণ পেয়ে ডেমোক্র্যাটদের সামনে যেসব সুযোগ

৯

কমলগঞ্জে প্রবাসীর বাড়িতে চুরির ঘটনায় এলাকায় চাঞ্চল্য, ক্ষতি ৩ লাখ টাকা

১০

সহজে পালনীয় নবীজির ২০টি সুন্নত

১১

নিত্যজীবনের ১০টি অবহেলিত সুন্নত

১২

মার্কিনকর্মীদের সৌদি আরব ছাড়ার নির্দেশ যুক্তরাষ্ট্রের

১৩

বাড়বে শীত: আগাম প্রস্তুতিই নিরাপত্তার প্রধান শর্ত

১৪

রোড ক্র্যাশ নিরসন: শুধু আইন নয়, সকলকেই দায়িত্ব নিতে হবে

১৫

মিডটার্ম ইলেকশনে ব্যালটে নেই ট্রাম্প, তবু পরীক্ষাটা তাঁরই

১৬

আন্তর্জাতিক আর্থিক কাঠামোর সংস্কার প্রয়োজন: আইরিন খান

১৭

মিশিগানের মূলধারার চার রাজনীতিকের মুখোমুখি বাংলা সংবাদ পত্রিকা

১৮

কিশোরীকে জিম্মি ও ধর্ষণের অভিযোগ, অভিযুক্তের গ্রেপ্তার চেয়ে মানববন্ধন

১৯

‘ড্রাইভিং লাইসেন্সের সঙ্গে অভিবাসন অবস্থার সম্পর্ক থাকা উচিত নয়’

২০