বাংলা সংবাদ ডেস্ক
৩ নভেম্বর ২০২৪, ৩:১৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

মানব শরীরে ভিটামিন ডি’র ঘাটতির লক্ষণ ও প্রভাব

আমরা অনেকেই লজ্জায়, ভয় আর মান-সম্মান রক্ষায় যৌন স্বাস্থ্য নিয়ে খোলাখুলি কোনো আলোচনা করি না। কিন্তু এ সমস্যার পেছনে যে দেহে পুষ্টির ঘাটতিও দায়ী হতে পারে, তা আমরা অনেকেই জানি না। কারণ ভিটামিনের অভাবেই ক্ষতিগ্রস্ত হয় যৌন স্বাস্থ্য।

 

 

যৌনতা নিয়ে বহু মিথ রয়েছে। আপনার সেক্সুয়াল হেলথ বা যৌন স্বাস্থ্য খারাপ হওয়ার পেছনে দেহে ভিটামিন ডির ঘাটতিও দায়ী। কারণ ভিটামিন ডি শুধু যে হাড়ের স্বাস্থ্যের জন্য অপরিহার্য, তা নয়। যৌন স্বাস্থ্য, ত্বক ও চুলের স্বাস্থ্য— এমনকি মানসিক স্বাস্থ্যের জন্যও জরুরি এ পুষ্টি। যৌন মিলনে অনীহা ও দ্রুতপতনের মতো সমস্যাগুলোর পেছনে অনেক সময় ভিটামিন ডির ঘাটতিও দায়ী।

 

 

চলুন আমরা জেনে নিই যৌন স্বাস্থ্য ও ভিটামিন ডির মধ্যে সম্পর্ক কী—

 

 

হরমোনের ভারসাম্যহীনতা: দেহে ইস্ট্রোজেন ও টেস্টোস্টেরনের মতো সেক্স হরমোনের উৎপাদন ভিটামিন ডির মাত্রার ওপর নির্ভরশীল। দেহে পর্যাপ্ত পরিমাণ ভিটামিন ডি না থাকলে দেহে এসব হরমোনের ভারসাম্যহীনতা দেখা দিতে পারে। নারীদের মধ্যে পিরিয়ডের সমস্যা বাড়তে পারে।

 

 

অন্যদিকে পুরুষের ক্ষেত্রে দেহে টেস্টোস্টেরনের ঘাটতি তৈরি হতে পারে। এ বিষয়গুলো সরাসরি আপনার যৌন স্বাস্থ্যের ওপর প্রভাব ফেলে।

 

 

মানসিক স্বাস্থ্য: আপনার দেহে ভিটামিন ডির ঘাটতি থাকলে মানসিক অবসাদ বাড়ে। ঘন ঘন মেজাজ পরিবর্তন হয়। অ্যানজাইটি বাড়তে থাকে। মানসিক চাপের মধ্যে যৌনতায় মেতে উঠতে পারেন না ঠিকমতো। এ সমস্যা এড়াতে হলে আপনার দেহে ভিটামিন ডির চাহিদা মেটাতে হবে। মানসিক স্বাস্থ্যের খেয়াল রাখতে হবে।

 

 

রক্ত সঞ্চালনে বাধা: আপনার দেহে রক্ত সঞ্চালন ও রক্তচাপকে নিয়ন্ত্রণে রাখতে ভিটামিন ডি বিশেষ ভূমিকা পালন করে থাকে। এই পুষ্টির ঘাটতি থাকলে আপনার যৌনাঙ্গে পর্যাপ্ত পরিমাণে রক্ত সঞ্চালন নাও হতে পারে। এটি সরাসরি আপনার যৌন স্বাস্থ্যের ওপর প্রভাব ফেলে।

 

 

রোগপ্রতিরোধ ক্ষমতা: ভিটামিন ডি দেহে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে। এই পুষ্টির ঘাটতি থাকলে আপনি ঘন ঘন সর্দি-কাশিতে ভুগতে পারেন। যে কোনো সংক্রমণে আপনাকে চেপে ধরতে পারে। এতে যৌন স্বাস্থ্যের পাশাপাশি আপনার সামগ্রিক স্বাস্থ্যও ক্ষতিগ্রস্ত হয়। তাই দেহে ভিটামিন ডির ঘাটতিকে হালকাভাবে নেবেন না। আর যৌন স্বাস্থ্য সম্পর্কেও ডাক্তারের সঙ্গে খোলাখুলি কথা বলুন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মিশিগানে হবিগঞ্জ সদর সমিতির অভিষেক ও গুণী জন সংবর্ধনা অনুষ্ঠিত

বিদেশি শিক্ষার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন ভিসা নীতি

জলবায়ু দুর্যোগে শিক্ষার সংকট, ক্ষতিগ্রস্ত ১ কোটি ২৭ লাখ শিশু

মার্কিন ক্যারিয়ার অ্যাওয়ার্ডে ভূষিত বাংলাদেশি বিজ্ঞানী সুমাইয়া সমাজী

যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব পেতে বাড়ছে ফি, আবেদনকারীদের গুনতে হবে অতিরিক্ত অর্থ

মিশিগানে ষ্টেট রিপ্রেজেন্টেটিভ প্রার্থী মাহবুব খানের সাথে কমিউনিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত

সিলেট সদর দক্ষিণ সুরমা অ্যাসোসিয়েশন অব মিশিগানের অভিষেক ও সাংস্কৃতিক অনুষ্ঠান ২৮ জুন

দুই দিনের সরকারি সফরে মালয়েশিয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমান

৫ কোটি ২ লাখ অভিবাসী নিয়ে নতুন চিত্র যুক্তরাষ্ট্রের জনসংখ্যায়

ট্রাম্পের ব্যবহারের জন্য নতুন বিলাসবহুল এয়ার ফোর্স ওয়ান

১০

বিদেশি বংশোদ্ভূত আমেরিকানদের নাগরিকত্ব বাতিলের উদ্যোগ জোরদার

১১

গৃহস্থ ও প্রবীণদের আর্থিক স্বস্তিতে নিউইয়র্কের ২ বিলিয়ন ডলারের উদ্যোগ

১২

এক বছরে সুইস ব্যাংকে বাংলাদেশিদের অর্থ বেড়েছে ৪১ শতাংশ

১৩

২৫০ বছর টিকবে কি যুক্তরাষ্ট্র? প্রশ্ন তুলেছেন ৩৮% মার্কিনি

১৪

মিশিগানে সাবেক এমপি ফরিদ চৌধুরী সরণে দোয়া মাহফিল সম্পন্ন

১৫

ফ্রিল্যান্সিংয়ের নামে ফাঁদ প্রতারকের টোপে পড়ে সর্বস্ব খোয়াচ্ছেন তরুণ-তরুণীরা

১৬

প্রথমবারের মতো ভ্যাকসিন তৈরি করল এআই, রোগ প্রতিরোধে নতুন আশা

১৭

চার্জে দিয়ে মোবাইল ফোন ব্যবহার করা কতটা নিরাপদ?

১৮

আদালতের সিদ্ধান্তের পর কেনেডি সেন্টার থেকে বাদ ট্রাম্পের নাম

১৯

মিশিগানে ষ্টেট রিপ্রেজেন্টেটিভ প্রার্থী সীমা আহমেদ’র সংবাদ সম্মেলন

২০