১৮ মে ২০২৫, ১:৪৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ভারত : পাক পতাকার ক্রেতা-বিক্রেতা চিহ্নিত করতে কলকাতা পুলিশের নির্দেশ

ভারত ও পাকিস্তানের মধ্যেকার উত্তেজনাপূর্ণ পরিস্থিতির সুযোগ নিয়ে সাম্প্রদায়িক পরিবেশ নষ্ট করার লক্ষ্যে পাকিস্তানের পতাকার ব্যবহার নিয়ে উদ্বিগ্ন আইন শৃঙ্খলা বাহিনী। কলকাতার পুলিশ কমিশনার মনোজ ভার্মা কোথায় পাক পতাকা তৈরি হচ্ছে বা ছাপা হচ্ছে, কারা সেগুলি বিক্রি করছে, কারাই বা সেগুলি কিনছে এবং কোথায় যাচ্ছে তার উপর নজর রাখার জন্য সব থানাকে নির্দেশ দিয়েছেন।

 

পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, পাকিস্তানি পতাকার অপব্যবহার করে যাতে সমাজে ঘৃণা ও অশান্তি ছড়াতে না পারে তাই এই সতর্কতা। শনিবার বডিগার্ড মাসিক ক্রাইম মিটিংয়ে থানাগুলিকে এই নির্দেশ দিয়েছেন কলকাতা পুলিশ কমিশনার। কিছুদিন আগেই উত্তর ২৪ পরগনায় একটি রেল স্টেশনে পাক পতাকা টাঙিয়ে সম্প্রীতি নষ্টের চেষ্টা হয়েছিল। পুলিশ সেই ঘটনা  ২ জনকে গ্রেফতারও করেছিল। এখন তাই সতর্কতা হিসেবে পুলিশ কমিশনারের স্পষ্ট বক্তব্য, যাঁরা পাকিস্তানের পতাকা কিনছেন, তাঁরা কারা, কোথায় থাকেন, ওই পতাকা নিয়ে তাঁরা কী করবেন, সেই সমস্ত তথ্য এবার থেকে কলকাতা পুলিশকে জানাতে হবে।

 

উল্লেখ্য, এর আগে  ই-কমার্স সংস্থাগুলির বিরুদ্ধে পাকিস্তানি পতাকা বিক্রির অভিযোগ ওঠে। ব্যবসায়ীদের সর্বভারতীয় সংগঠন কনফেডারেশন অফ অল ইন্ডিয়া ট্রেডার্সের প্রথমে বিষয়টি নজরে আসে। কেন্দ্রীয় বাণিজ্য মন্ত্রী পীযূষ গোয়েল এবং ক্রেতাসুরক্ষা মন্ত্রী প্রহ্লাদ যোশীকে চিঠি দেন তাঁর। ওই চিঠিতে একাধিক অনলাইন শপিং সাইটের বিরুদ্ধে পাকিস্তানি পতাকা-সহ শত্রু দেশের নানা সামগ্রী বিক্রি হচ্ছে বলে জানানো হয়।  এরপরেই   ই-কমার্স সাইটগুলিকে কেন্দ্রের তরফে  নোটিশ পাঠিয়ে পাক পতাকা বিক্রি বন্ধের নির্দেশ দেওয়া হয় ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ট্রাম্পের ছবি নিয়ে এলো যুক্তরাষ্ট্রের নতুন স্মারক পাসপোর্ট

আনন্দঘন আয়োজনে অনুষ্ঠিত হলো প্রাক্তন বাংলাদেশ মিশন সদস্যদের বার্ষিক মিলনমেলা

পরপর দুই শক্তিশালী ভূমিকম্পে বিধ্বস্ত ভেনেজুয়েলা, চলছে উদ্ধার অভিযান

বাবা দিবস উদযাপন ও আকর্ষণীয় পুরস্কারে জমজমাট শিব মন্দিরের বার্ষিক বনভোজন

বাংলাদেশ শিল্পকলা একাডেমি সম্মাননা পদকে ভূষিত হচ্ছেন গবেষক-সাংবাদিক সেলিম আউয়াল

দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন দক্ষিণভাগ এনসিএম উচ্চ বিদ্যালয়

মিশিগানে শ্রীশ্রী লোকনাথ ব্রহ্মচারীর ১৩৬তম তিরোধান উৎসব পালিত

‘আমেরিকা ২৫০’ উদযাপনে অভিবাসী, কৃষ্ণাঙ্গ ও আদিবাসী জনগোষ্ঠীর অবদানকে স্বীকৃতি

মিশিগানে হবিগঞ্জ সদর সমিতির অভিষেক ও গুণী জন সংবর্ধনা অনুষ্ঠিত

বিদেশি শিক্ষার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন ভিসা নীতি

১০

জলবায়ু দুর্যোগে শিক্ষার সংকট, ক্ষতিগ্রস্ত ১ কোটি ২৭ লাখ শিশু

১১

মার্কিন ক্যারিয়ার অ্যাওয়ার্ডে ভূষিত বাংলাদেশি বিজ্ঞানী সুমাইয়া সমাজী

১২

যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব পেতে বাড়ছে ফি, আবেদনকারীদের গুনতে হবে অতিরিক্ত অর্থ

১৩

সিলেট সদর দক্ষিণ সুরমা অ্যাসোসিয়েশন অব মিশিগানের অভিষেক ও সাংস্কৃতিক অনুষ্ঠান ২৮ জুন

১৪

দুই দিনের সরকারি সফরে মালয়েশিয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমান

১৫

৫ কোটি ২ লাখ অভিবাসী নিয়ে নতুন চিত্র যুক্তরাষ্ট্রের জনসংখ্যায়

১৬

ট্রাম্পের ব্যবহারের জন্য নতুন বিলাসবহুল এয়ার ফোর্স ওয়ান

১৭

বিদেশি বংশোদ্ভূত আমেরিকানদের নাগরিকত্ব বাতিলের উদ্যোগ জোরদার

১৮

গৃহস্থ ও প্রবীণদের আর্থিক স্বস্তিতে নিউইয়র্কের ২ বিলিয়ন ডলারের উদ্যোগ

১৯

এক বছরে সুইস ব্যাংকে বাংলাদেশিদের অর্থ বেড়েছে ৪১ শতাংশ

২০