২৯ অক্টোবর ২০২২, ১২:৪২ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

ভাইরাল অপসংস্কৃতির কবলে সাংবাদিকতা

জুয়েল সাদত

সোস্যাল মিডিয়ার সবচেয়ে বাজে সংস্করন অনলাইন মোবাইল টিভির অপব্যবহার। ভাইরাল যুগে আক্রান্ত সমাজ।

রুহুল আমিন নামের একজন সমাজ সচেতন জানালেন, আজকাল নিজের স্ত্রী র সাথে মনোমালিন্য করে কেউ টিকতে পারছেন না , আপনার দরজার সামনে দশটি মোবাইল ফোন ডান্ডা লাগানো ভাইয়েরা সকালে উপস্থিত হয়ে যান। এটা কি পরিমান ভয়াবহ রুপ নিয়েছে তার ভুুক্তভোরীরা জানেন।

এই ডান্ডা লাগানো মোবাইল ফোনের সংস্কৃতি শুরু হয়েছিল করোনা কালীন সময় থেকে। যদিও তখন তা বাসার মধ্যে সীমাবদ্ধ ছিল আলোচনা নির্ভর। আজ তার বিস্তৃতি বাংলাদেশের শহর ছাড়িয়ে গ্রামে গঞ্জে।

আগে আমরা অনলাইন সাংবাদিকতা নিয়ে তার অপব্যবহার নিয়ে কথা বলতাম। এখন অনলাইন টিভির আগাছা গুলো নিয়ে দু:চিন্তায়। বর্তমানে ভাল ভাল জাতীয় কাগজের অনলাইন ভার্সন যেমন আছে, ঠিক তেমনি দেশের সেরা কাগজ গুলোর অনলাইন টিভির বা সোস্যাল মিডিয়ার ফেসবুক পেজেও লাইভ থাকে। এ থেকে বুজা যাচ্ছে, জীবন যেদিকে যাচ্ছে, চাহিদা যেখানে মুল মিডিয়াও সেদিকে এগুচ্ছে।

ভাইরাল করে ভিউ বাড়ীয়ে এক অস্থির প্রতিযোগিতায় সমাজ ধাবিত। ফেসবুক পেজে বাড়ীতে বসে অনেকে নানা ব্যবসা করছেন, সেটা অনেক ভাল মাধ্যম। তবে মোবাইল ডান্ডায় লাগিয়ে যে অপসাংবাদিকতা করছেন, তার জন্য শংকিত।

একটা উদাহরন দেই, রাত্রি নামের একজন সহশিল্পী সাকিব খানের বউ বলে ভাইরাল হলেন, বেশ কিছুদিন ঐ মহিলাকে নিয়ে ট্রল হল। এখন তিনি বলছেন, তিনি কখনও তা বলেন নি, মোবাইল টিভির ভাইয়েরা তাকে দিয়ে বলিয়েছেন। সাকিব খান তাকে সহযোগীতা করতেন। তার ছেলেটা বাহাদুরের ছেলে। তার হাতে কিছু টাকা দিয়ে ভিডিও ভাইরাল করে সেই মোবাইল অনলাইন এর ভাইয়েরা কয়েক লাখ টাকা বানিয়েছেন। এখন আবার শুনা যায় ভুয়া ডিউ ও ভুয়া ফলোয়ার করা যায়। ডান্ডা লাগানো মোবাইল টিভির অসাংবাদিকরা তাদের বড় সংখ্যার ভিউ দেখিয়ে নানা চটকাদার ইন্টার্ভিউ নিচ্ছেন। অনেক স্টার সেই ভুয়া ফলোয়ার দেখে কথা বলতে শুরু করেন। একটা ঘটনা যেখানেই ঘটুক টিভি চ্যানেল একসেস পায় না, মোবাইলের সাংবাদিকরা উপস্থিত। এদের সাংবাদিক বলা যায় কিনা আমার সন্দেহ। যদিও এর মধ্যে অনেকে ভাল কাজ করে থাকেন, জনজীবন এর দুর্ভোগ তুলে ধরেন। তবে কাজের চেয়ে অকাজ করেন বেশী। এই বৃহদ গোষ্ঠীর কোন প্রাতিষ্ঠানিক শিক্ষা নাই। এরা অনেকের নুন্যতম যোগ্যতা নাই সাংবাদিকতার, তারপরও কোন এক মোহে বা সামান্য টাকার লোভে জড়িয়ে গেছেন।

যারা এই মাধ্যমে ভাল কনটেন্ট ক্রিয়েট করতে পারেন, তারা অনেক ভাল করছেন। ফুড টেষ্টিং, ট্রাভেল চ্যানেল,ইংরেজী শিক্ষা, আরবী শিক্ষা, অনলাইন টিচিং, স্টুডেন্ট কনসালটেন্সি সহ অনেক মাধ্যমে অনেকে জনজীবন এর উপকার হচ্ছে। অনেক এন্টারপ্রোনার মোটিভেশন করে হাজার হাজার মানুষের ভাগ্য বদলাচ্ছেন। আমরা শংকিত অপসাংবাদিকতা নিয়ে। সংবাদের স্বচ্ছতা নিয়ে। তিলকে তাল না বানানো থেকে দুরে থাকার জন্য।

যারা শিক্ষিত যারা অনেক ভাল ধারনা রাখেন তারা এগিয়ে আসলে কোন অসুবিধা নাই। তারা তাদের কমনসেন্স ও মেধা খাটিয়ে সনাজকে ভাল কিছু দিতে পারবেন। কিন্তুু এ মাধ্যমে বেকার এক অশিক্ষিত বড় জনগোষ্ঠী জড়িত, যার কারনে আমাদের শংকা।

সাংবাদিকতা একটা মহত কাজ, সেটা প্রিন্ট, অনলাইন,মুলধারার টিভি বা অনলাইন মোবাইল টিভিই হউক সেখানে পেশাদারীত্ব থাকতে হবে। সমাজের কোনটা ভাল, কোনটা খারাপ বিচার করতে হবে। যেহেতু মোবাইল টিভি অনেক জনপ্রিয় হচ্ছে, লাখ লাখ লোক দেখছে, সেটা ভাইরাল হয়ে যায়। তাই আপনি কি ছাড়বেন সেটা বিবেকের বিষয়। সমাজের ভাল কাজে আসবে কিনা বিবেচনা করতে হবে। সাংবাদিকতায় মোজো হতে যাচ্ছে অন্যতম হাতিয়ার। অনলাইম মোবাইল টিভির সাংবাদিকতাকে এক অর্থে মোজো বলে। সিলেটের অনুজ প্রতিভাবান সাংবাদিক সাদিকুর রহমান সাকী মোজো সাংবাদিকতা কে উন্নত করার জন্য দুটো সফল ট্রেনিং দিয়েছেন সম্প্রতি সিলেট ও বিয়ানীবাজার এ। আমি সহ অনেকের কাছে পরামর্শ চাইলেন, আমি বললাম শিক্ষিত ছেলেদের ট্রেনিং দিতে পার। নুন্যতম গ্রাজুয়েট ও ভাল ট্রেইনার জরুরী। সাদিকুর রহমান সাকী অনেক ভাল কাজে জড়িত, এই মোজো হতে যাচ্ছে আাগামীর অন্যতম মিডিয়া। যেই বিষয় নিয়ে আজকের আলোকপাত।

আমাদের সমাজে অনাচে কানাচে অনেক সমস্যা, অনেক অনিয়ম, অনেক অনৈতিক কাজ, অনেক সরকারী অপব্যয় হয়ে থাকে। সে গুলো উঠে আসতে পারে এই মাধ্যমে। কারও পারিবারিক বা সামাজিক বা ব্যাক্তিগত বিষয় কে প্রাধান্য না দিলে এটা হতে পারে অনেক বড় মাধ্যম। অনেকেই অনেক সম্মানীত ব্যাক্তিদের নানা ভাবে হয়রানী করে তাদের জীবন অতিষ্ট করে তুলেন। বুঝে বা না বুঝে অনেক ডান্ডায় লাগানো মোবাইলের অপসাংবাদিকরা এই কাজ গুলো করেন। যার কারনে অনেকে আত্বহত্যা করতে বাধ্য হন। মানুষের মর্যাদাহানী হলে মানুষ বাচতে পারেন না। তাই এই মাধ্যম টাকে একটা নীতিমালায় আনতে হবে। কারও বিরুদ্ধে অভিযোগ আসলে তার দ্রুত বিচার করলে এটা অপব্যবহার কমবে।

সব জিনিসের ভাল মন্দ দুটো দিক থাকে।।এই মোবাইল সাংবাদিকতার ভাল দিক বলে শেষ করা যাবে না । সব অনিয়মের বিরুদ্ধে এ মাধ্যম কাজ করলে এটা সমাজের লাইটহাউস হবে। তবে এর মাধ্যমে যাতে কেউ হেনস্থা না হতে পারেন, বিব্রত বোধ না করেন তার নীতিমালা দরকার। আমরা দেখছি ভাইরাল ও ভিউ বাড়ানোর এক অসম প্রতিযোগিতায় লিপ্ত সবাই। যা মোটেই কাম্য নয়। সমাজের পজিটিভ কাজে ব্যবহার করতে হবে। যেহেতু মুল টিভি সারা দেশের আনাচে কানাচে সার্ভিস দিতে পারে না, তাই এই মাধ্যমে সব সম্ভব।

এই মাধ্যমটাকে সুন্দরভাগে ব্যবহার করতে পারলে সমাজ সরল রেখায় চলে আসবে।

আরও পড়ুনঃ সম্ভাবনার নতুন দ্বার: বিংহামটন

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মিশিগানে ইউনিক ঈদ বাজার মেলায় ক্রেতা ও দর্শনার্থীদের উপচে পড়া ভিড়

আজাদ স্পোর্টস একাডেমির বার্ষিক ব্যাডমিন্টন টুর্নামেন্ট সফলভাবে সম্পন্ন

কোরআন পোড়ানোর উস্কানি ঘিরে উত্তেজনা হ্যামট্রামিক ও ডিয়ারবর্নে সাম্প্রদায়িক সম্প্রীতির নজির

মিশিগানে সিলেটের সাবেক পিপি অ্যাডভোকেট নুরুল হককে সংবর্ধনা

ভিসা প্রক্রিয়ায় বড় পরিবর্তন, ভারতীয়দের জন্য নতুন নিয়ম যুক্তরাষ্ট্রের

মানসিক স্বাস্থ্য সংকটে বিশ্ব, আক্রান্ত ১২০ কোটি মানুষ

বাংলা একাডেমির ‘রবীন্দ্র পুরস্কার’  পেলেন অধ্যাপক নৃপেন্দ্রলাল দাশ

মিশিগানে ঈদ উৎসব ঘিরে বসছে ‘ইউনিক ঈদ বাজার’

মিশিগানের প্রাণের ছোঁয়ায় ওয়াকেস টাউন ইন্টারমিডিয়েট স্কুলে বাংলাদেশী কমিউনিটির জমকালো বৈশাখী উৎসব

গ্রিনকার্ড পেতে অনেক অভিবাসীকেই যুক্তরাষ্ট্র ছাড়তে হবে: ট্রাম্প প্রশাসন

১০

ভুয়া চাকরির প্রস্তাব দিয়ে যুক্তরাষ্ট্র-ইসরায়েলে সাইবার হামলা চালাচ্ছে ইরান

১১

তারেক রহমানের রোডম‍্যাপে ডিজিটাল কন্টেন্টে  বিলিয়ন ডলারের সম্ভাবনা

১২

কন্যাশিশুর নিরাপত্তা নিশ্চিতের দাবিতে সিলেটে প্রতিবাদ কর্মসূচি

১৩

স্বল্পমূল্যে বিশ্বকাপ দেখার সুযোগ, নিউইয়র্কবাসীর জন্য ৫০ ডলারে বিশ্বকাপ টিকিট

১৪

হিন্দুদের মানবিক সহায়তায় মিশিগানে আত্মপ্রকাশ করছে ‘অন্তিম সেবা ফাউন্ডেশন’

১৫

ট্রাম্পের মিডিয়া সাম্রাজ্যে আর্থিক সংকট, তিন মাসে ৪০০ মিলিয়নের বেশি লোকসান

১৬

ভারতের জেন–জিদের নতুন ট্রেন্ড, আলোচনায় ‘ককরোচ জনতা পার্টি’

১৭

সান ডিয়েগো ইসলামিক সেন্টারে হামলা, উদ্বেগে মিশিগান ইমাম কাউন্সিল

১৮

মিশিগানে শ্রদ্ধা ও ভালোবাসায় উদ্‌যাপিত হলো মা দিবস

১৯

ফোবানার ৪০তম কনভেনশনে অংশ নেবেন প্রবাসী কল্যাণমন্ত্রী আরিফুল হক চৌধুরী

২০