৯ জুলাই ২০২৩, ৯:০৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বিশ্বে বাংলাদেশি আশ্রয়প্রার্থী বেড়েছে ৮৮ শতাংশ

বিশ্বের বিভিন্ন দেশে বাংলাদেশি আশ্রয়প্রার্থীর সংখ্যা ৮৮ শতাংশ বেড়েছে। ২০২২ সালে এ সংখ্যা দাঁড়িয়েছে ৩৮ হাজার ৯০০ জনে। তাদের নতুন আবেদনকারী হিসাবে চিহ্নিত করা হয়েছে।

জাতিসংঘের শরণার্থী সংস্থা ইউএনএইচসিআরের ২০২২ সালের ‘গ্লোবাল ট্রেন্ডস ফোর্স ডিসপ্লেসমেন্ট ইন-২০২২’ শীর্ষক প্রতিবেদনে এ তথ্য উল্লেখ করা হয়েছে।

এতে বলা হয়েছে, শুধু ২০২০ সালেই ৫ লাখ ৫৬ হাজার ৮৮৮ জন বাংলাদেশি বিভিন্ন বিভাগে নিবন্ধন করেছেন। শরণার্থী, আশ্রয়প্রার্থী, উদ্ধার হওয়ারসহ জাতিসংঘ শরণার্থী সংস্থার বিভিন্ন ভাগে বাংলাদেশিরা আশ্রয় প্রার্থনা করছেন।

বর্তমানে এ বিশাল সংখ্যক বাংলাদেশি ইউএনএইচসিআরের তত্ত্বাবধানে রয়েছেন। ২০২১ সালে বিশ্বে শরণার্থী হিসেবে ২২ হাজার ৬৭২ জন এবং আশ্রয় প্রার্থনা করেছেন ৬৫ হাজার ৪৯৫ জন বাংলাদেশি।

ইউএনএইচসিআরের তথ্য অনুযায়ী, ২০২০ সালে ১৮ হাজার ৯৫৯ জন বাংলাদেশি নিজেদের শরণার্থী দাবি করে জাতিসংঘের কাছে আবেদন করেছেন। আর ৬৪ হাজার ৬২৪ জন নিজেদের আশ্রয়প্রার্থী হিসেবে ইউএনএইচসিআরের কাছে নিবন্ধিত হয়েছেন।

৩৪ জন বাংলাদেশি শরণার্থীর মতো পরিস্থিতিতে এবং ৪ লাখ ৭৩ হাজার ২৭১ জন অন্যান্য বিভাগে জাতিসংঘের শরণার্থী সংস্থার কাছে নিবন্ধিত হয়েছেন।

এ বিষয়ে ইউএনএইচসিআরের কর্মকর্তারা জানান, আগের বছরগুলোর তথ্যের সঙ্গে এ বছরের তথ্যের তারতম্য দেখে অনেকেই বিভ্রান্ত হতে পারেন। ২০২২ সালে যেসব বাংলাদেশি আশ্রয় প্রার্থনা করেছেন তাদের আবেদন একবারে নতুন।

একই বছর শরণার্থী, নতুন আবেদনকারী, উদ্ধার হওয়া আশ্রয়প্রার্থীসহ বিভিন্ন বিভাগে আশ্রয়প্রার্থীর সংখ্যা ৫১ হাজার ৯৪৯ জন। সেখান থেকে হিসাব করে বলা হয়েছে-নতুন আবেদনকারী ৮৮ শতাংশ বেড়েছে। এ বিশালসংখ্যক বাংলাদেশি বর্তমানে ইউএনএইচসিআরের তত্ত্বাবধানে রয়েছেন।

এর আগে, ২০২১ সালে ৬৫ হাজার ৪৯৫ জন এবং ২০২০ সালে ৬৪ হাজার ৬২৪ জন আশ্রয়প্রার্থী হিসাবে ইউএনএইচসিআরের কাছে নিবন্ধিত হন। ২০১৯ সালে ইউএনএইচসিআরের কাছে বাংলাদেশি আশ্রয়প্রার্থী ছিলেন ৫৭ হাজার ৯৩৩ জন। ২০১৮ সালে ৭৯ হাজার ৯০০ জন, ২০১৭ সালে ৮৫ হাজার ৩৬ জন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ট্রাম্পের বিরুদ্ধে ঐতিহাসিক রায়, জন্মসূত্রে নাগরিকত্ব বহাল রাখল সুপ্রিম কোর্ট

মিশিগানে বিশিষ্ট ব্যবসায়ী শামসুজ্জামান সংবর্ধিত

মিশিগানে দুর্গা টেম্পল ডেট্রয়েটের উদ্যোগে বর্ণাঢ্য কমিউনিটি বনভোজন অনুষ্ঠিত

৮ আগস্ট  ‘’বাংলাদেশ ল’য়ার্স এসোসিয়েশন অফ মিশিগান, ইউএসএ এর ফ্যামিলি ডিনার- ২০২৬‘’ অনুষ্ঠিত হবে

মিশিগানে বিয়ানীবাজার জনকল্যাণ সমিতি ইনক’র উদ্যোগে শিক্ষাণুরাগী শামসুজ্জামান শাহজাহানকে সংবর্ধনা

মিশিগানে সিলেট সদর দক্ষিণ সুরমা অ্যাসোসিয়েশন অব মিশিগান’এর অভিষেক ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত

‘ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি’ কর্মসূচিতে দক্ষিণভাগ এনসিএম উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ ও বর্ণাঢ্য র‍্যালি

রাস্তার সৈনিক নয়, সীমান্তে গিয়ে জিয়ার সৈনিক প্রমাণ করুন- বড়লেখায় নাসিরুদ্দিন পাটোয়ারী

মিশিগানের ওয়ারেনে BAM-এর আয়োজনে টাউন হল মিটিং অনুষ্ঠিত

মিশিগানে তিন দিন ব্যাপী বর্ণাঢ্য হ্যামটাউন সামার জ্যাম ফ্যাস্টিভাল সফল করা নিয়ে বিএমসিএফ এর প্রেস ব্রিফিং

১০

ট্রাম্পের ছবি নিয়ে এলো যুক্তরাষ্ট্রের নতুন স্মারক পাসপোর্ট

১১

আনন্দঘন আয়োজনে অনুষ্ঠিত হলো প্রাক্তন বাংলাদেশ মিশন সদস্যদের বার্ষিক মিলনমেলা

১২

পরপর দুই শক্তিশালী ভূমিকম্পে বিধ্বস্ত ভেনেজুয়েলা, চলছে উদ্ধার অভিযান

১৩

বাবা দিবস উদযাপন ও আকর্ষণীয় পুরস্কারে জমজমাট শিব মন্দিরের বার্ষিক বনভোজন

১৪

বাংলাদেশ শিল্পকলা একাডেমি সম্মাননা পদকে ভূষিত হচ্ছেন গবেষক-সাংবাদিক সেলিম আউয়াল

১৫

দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন দক্ষিণভাগ এনসিএম উচ্চ বিদ্যালয়

১৬

মিশিগানে শ্রীশ্রী লোকনাথ ব্রহ্মচারীর ১৩৬তম তিরোধান উৎসব পালিত

১৭

‘আমেরিকা ২৫০’ উদযাপনে অভিবাসী, কৃষ্ণাঙ্গ ও আদিবাসী জনগোষ্ঠীর অবদানকে স্বীকৃতি

১৮

মিশিগানে হবিগঞ্জ সদর সমিতির অভিষেক ও গুণী জন সংবর্ধনা অনুষ্ঠিত

১৯

বিদেশি শিক্ষার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন ভিসা নীতি

২০